জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে স্যালো মার্কেটে নকল পানি পাম্প বিক্রি করায় নিউ লাবণ্য কৃষি মেশিনারীজে ৪০ হাজার টাকা জরিমান করেন ভোক্তা অধিকার। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে অভিযান টিম রংপুর স্যালো মার্কেটে অভিযান পরিচালনা করে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় নগরীর গ্রান্ড হোটেল মোড় সংলগ্ন স্যালো মার্কেটে নকল (ডুপ্লিকেট) সুপার মারকুইস পানি পাম্প বিক্রি করায় নিউ লাবণ্য কৃষি মেশিনারীজে সত্বাধিকারী লাল মিয়াকে ৪০ হাজার টাকা জরিমান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় সহকারি পরিচালক মোঃ বোরহান উদ্দিন।
এ সময় রংপুর জেলা ক্যাবের সাধারণ সম্পাদক আহসানুল হক তুহিন, ডিএনসিআরবি এর গবেষনাগার সহকারি জাকির হোসেন সহ রংপুর মেট্রোপলিটন পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন ।
















