সর্বশেষ
সর্বশেষ
  • জাতীয়
  • আইন ও নিয়মকানুনের মেনে জনপ্রতিনিধিদের মানুষের সেবা করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

আইন ও নিয়মকানুনের মেনে জনপ্রতিনিধিদের মানুষের সেবা করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ০৮ ফেব্রুয়ারি, ২০২৩ ইং, বুধবার।

আইন ও নিয়মকানুনের মধ্যে থেকে জনপ্রতিনিধিদের মানুষের সেবা করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের জবাবদিহিতা নিশ্চিতকরণে আইন ও বিধি বিধানের মধ্যে থেকে জনপ্রতিনিধিদের মানুষের সেবা করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। আজ বরিশাল এবং রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলর মোহাম্মদ রাজিব হোসেন খান ও মোসাঃ আয়েশা খাতুনের শপথ গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী।

শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে স্থানীয় সরকার মন্ত্রী কাউন্সিলরদের সুনামের সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণ করে মানুষের সেবা করার আহ্বান জানান।

তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা স্থানীয় জনগণের সমস্যা সবচেয়ে ভালো জানবেন সে কারণে স্থানীয় মানুষের উপকার করার সুযোগ তাদের সবচেয়ে বেশি।
মন্ত্রী বলেন, স্থানীয় জনগণের জীবনমানের উন্নয়নে স্থানীয় জনপ্রতিনিধিরা ব্যাপক ভূমিকা রাখতে পারে।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জাতীয় উন্নয়নে প্রান্তিক মানুষকে যুক্ত করার ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিদের গুরুত্ব অপরিসীম।

মানুষ যাতে সেবা নিতে এসে কোন প্রকার ভোগান্তির শিকার না হয় সে বিষয়ে কাউন্সিলরদেরকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি বলেন, শক্তিশালী ও সেবামূলক স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্মাণে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা রয়েছে। সে লক্ষ্যে নবনির্বাচিত কাউন্সিলরদ্বয় তাদের ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন স্থানীয় সরকার মন্ত্রী।
শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম। এ সময় স্থানীয় সরকার বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:54 PM
ইশা8:09 PM