সর্বশেষ
সর্বশেষ

Day: February 14, 2023

রংপুর র‌্যাব-১৩ কতৃক শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর র‌্যাব-১৩ এর সদর দফতর কতৃক দিনাজপুরের বীরগঞ্জে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চাচা মমিনুল ইসলামকে (২৩) গ্রেফতার করেন। রোববার (১২ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মমিনুল ইসলাম বীরগঞ্জ উপজেলার দুলাল হোসেনের ছেলে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে এগারোটায় রংপুর র‌্যাব-১৩ এর সদর দফতরে আযয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিনায়ক আরাফাত ইসলাম। আরাফাত ইসলাম বলেন, গত ২৩ জানুয়ারি অভিযুক্ত আসামি মমিনুল ইসলাম তার ভাতিজিকে চকলেট দেওয়ার কথা বলে নিজ শয়ন কক্ষে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করেন। মেযয়েটি সম্পর্কে তার ভাতিজি। মমিনুলের স্ত্রী মেয়েটিকে মাঝেমধ্যে তাদের ঘরে নিয়ে যেত। ওইদিন আসামির স্ত্রী ঘরে না থাকার সুযোগে শিশু মেয়েটিকে ডেকে নিয়ে ধর্ষণ করে। এসময় মেয়েটি কান্না করতে থাকলে মমিনুল তাকে ছেড়ে দেয়া এবং নিজেই ঘটনার পরে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে মেয়েটির বাবা বাদী হয়ে ২৬ জানুয়ারি মামলা দায়ের করেন। এদিকে ঘটনাটি জানাজানি হলে আত্মগোপনে চলে যান মমিনুল। বিষয়টি নিয়ে র‌্যাব-১৩ ছায়া তদস্ত শুরুকরে। পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে মমিনুলকে গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদ মমিনুল ইসলাম ঘটনার সঙ্গে তার জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানান আরাফাত ইসলাম।

Read More »

রংপুরে চরাঞ্চলে চুক্তিবদ্ধ ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে চরাঞ্চলে চুক্তিবদ্ধ ছাগল পালন কার্যক্রম বিষয়ক পরিচিতি এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ১১টায় রংপুর জেলা প্রানিসম্পদ প্রশিক্ষণ রুমে মেকিং মার্কেস্টস ওয়ার্ক ফর দি চরস (এমফোরসি) এর আয়োজনে চরাঞ্চলে চুক্তিবদ্ধ ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা প্রানি সম্পাদ কর্মকর্তা ডাঃ মোঃ সিরাজুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রানিসম্পদক কর্মকর্তা মোঃ জোবায়দুল কবির, কাউনিয়া উপজেলা ইউএলও সিঞ্জিতা রহমান, সুইস কন্ট্রাক্ট ইন্টারভেশন এরিয়া ম্যানেজার মোঃ আনোয়ারুল ইসলাম, সুইস কন্ট্রাক্ট ক্লাস্টার অফিসার শ্রীপদ সরকার, সিনিয়র প্রজেক্ট মনিটরিং অফিসার বলোরাম ঘোষ, আইএস আসলাম। প্রশিক্ষণ কর্মশালায় গংগাচড়া, কাউনিয়া, পীরগাছা, লালমনির হাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা উপজেলার (এফও) চরাঞ্চলে চুক্তিবদ্ধ ছাগল পালনের উপর এলএসপি (গট) দের পরিচিতি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয়।

Read More »