জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে চরাঞ্চলে চুক্তিবদ্ধ ছাগল পালন কার্যক্রম বিষয়ক পরিচিতি এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ১১টায় রংপুর জেলা প্রানিসম্পদ প্রশিক্ষণ রুমে মেকিং মার্কেস্টস ওয়ার্ক ফর দি চরস (এমফোরসি) এর আয়োজনে চরাঞ্চলে চুক্তিবদ্ধ ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা প্রানি সম্পাদ কর্মকর্তা ডাঃ মোঃ সিরাজুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রানিসম্পদক কর্মকর্তা মোঃ জোবায়দুল কবির, কাউনিয়া উপজেলা ইউএলও সিঞ্জিতা রহমান, সুইস কন্ট্রাক্ট ইন্টারভেশন এরিয়া ম্যানেজার মোঃ আনোয়ারুল ইসলাম, সুইস কন্ট্রাক্ট ক্লাস্টার অফিসার শ্রীপদ সরকার, সিনিয়র প্রজেক্ট মনিটরিং অফিসার বলোরাম ঘোষ, আইএস আসলাম। প্রশিক্ষণ কর্মশালায় গংগাচড়া, কাউনিয়া, পীরগাছা, লালমনির হাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা উপজেলার (এফও) চরাঞ্চলে চুক্তিবদ্ধ ছাগল পালনের উপর এলএসপি (গট) দের পরিচিতি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয়।














