সর্বশেষ
সর্বশেষ

Day: February 19, 2023

কারমাইকেল কলেজের হোস্টেলে বহিরাগতদের হামলা, আহত ১০

কারমাইকেল কলেজের হোস্টেলে বহিরাগতদের হামলা, আহত ১০ জালাল উদ্দিন রংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রংপুরের কারমাইকেল কলেজের জিএল হোস্টেলে হামলা ও ভাঙচুর করেছে বহিরাগতরা। এ ঘটনায় শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কলেজ অধ্যক্ষকে অবরুদ্ধ করে বিক্ষোভ মিছিল করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন কলেজ শিক্ষার্থীরা।রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমজাদ হোসেন। অধ্যক্ষ ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি স্থাপন করাসহ অপরাধীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের আশ্বাসের কথাও জানান। জানা গেছে, গতকাল শনিবার দুপুরে কারমাইকেল কলেজ ক্যাম্পাসের বাংলা মঞ্চের সামনে মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের আহসান নামে এক শিক্ষার্থীর সঙ্গে বহিরাগত মাদকাসক্ত এক টোকাইয়ের বাকবিতন্ডা হয়। এর জের ধরে বহিরাগত টোকাইদের একটি গ্রুপ সংঘবদ্ধ হয়ে ওই শিক্ষার্থীর ওপর হামলা করে। এ খবর পেয়ে অন্যান্য শিক্ষার্থীরা এসে বহিরাগতদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এরই জের ধরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৪০-৫০ জন বহিরাগত ছেলে দেশীয় অস্ত্র নিয়ে ক্যাম্পাসের জিএল হোস্টেলে অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় তারা কয়েকটি রুম ভাঙচুর করে। এ ঘটনায় হল মনিটর আকিমুল ইসলাম ইমনসহ প্রায় ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে আকিমুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার পরপরই বহিরাগত সন্ত্রাসীদের গ্রেপ্তার, ক্যাম্পাসে দ্রুত পুলিশ ফাঁড়ি স্থাপনসহ কয়েক দফা দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় কলেজ অধ্যক্ষ তাদের সঙ্গে কথা বলতে গেলে অধ্যক্ষকে জিএল হোস্টেলে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের প্রেক্ষিতে বিক্ষোভ তুলে নেয় শিক্ষার্থীরা। আহত শিক্ষার্থীকে রংপুর মেডিকেলে দেখতে এসে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেন বলেন, সাধারণ শিক্ষার্থীদের পাশে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় ছিল এবং আগামীতেও থাকবে। বহিরাগতরা এভাবে ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ নষ্ট করছে। হামলাকারীদের গ্রেপ্তার ও যথাযথ শাস্তি না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের যে কোনো কর্মসূচিতে পাশে থাকবে ছাত্রলীগ। অন্যদিকে কারমাইকেল কলেজ শিক্ষার্থী পরিষদের আহ্বায়ক রেজওয়ান আহমেদ সৌধ বলেন, সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা সবসময়ই ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি স্থাপনসহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য অধ্যক্ষকে অনুরোধ করে আসছি। কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি। বিকেল হলেই ক্যাম্পাসে টোকাই, বহিরাগতসহ বিভিন্ন জায়গার মানুষজনের আনাগোনা বাড়ে। প্রায়ই মোবাইল ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনার খবর পাই আমরা। এতে করে আমাদের ক্যাম্পাসে আমরা নিজেরাই অনিরাপদ হয়ে পড়ছি। এই অবস্থার অবসানে কলেজ প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণসহ হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। কারমাইকেল কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন বলেন, ক্যাম্পাসের শিক্ষার্থী নয় আমার সন্তানদের ওপর হামলা করা হয়েছে। আমরা আইনগত ব্যবস্থা নিতে হামলাকারীদের চিহ্নিত করে মামলা দায়ের করবো। শিক্ষার্থীরা ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি তুলেছে, সেটিও আমরা দ্রুত বাস্তবায়ন করবো। রংপুর মহানগর পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কলেজ কর্তৃপক্ষের লিখিত অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

Read More »

“জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সোমবার থেকে”

স্টাফ রিপোর্টার / দ্য লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : “জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সোমবার থেকে” স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেন, আগামীকাল সোমবার (২০ ফেব্রুয়ারী) থেকে সারা দেশে জাতীয় ভিটামিন ‘ এ ‘ প্লাস ক্যাম্পেইন শুরু হবে । ৬-১১ মাস বয়সী ২৫ লক্ষ শিশুকে নীল রঙের ক্যাপুসল খাওয়ানো হবে। দেশের ১২-৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৯৫ লক্ষ শিশুকে লাল রঙের ক্যাপুসল খাওয়ানো হবে। এসব মিলিয়ে দেশের ৬-৫৯ মাস বয়সী মোট প্রায় ২ কোটি ২০ লক্ষ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। আজ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘ এ ‘ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী এসময় বলেন, ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুর অন্ধত্ব প্রতিরোধ হয়, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হয়, সকল ধরনের শিশু মৃত্যু হার ২৪ ভাগ হ্রাস করে এবং হাম, ডায়রিয়া এবং নিউমোনিয়ার কারনে মৃত্যুহার উল্লেখযোগ্য হারে কমে আসে। এজন্য আগামীকাল থেকে শুরু হওয়া ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো থেকে একটি শিশুও যেন বাদ না পড়ে তা সকলকে নিশ্চিত করতে হবে। ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর জন্য আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরাট টিম কাজ করবে। দেশের ২ লক্ষ ৪০ হাজার স্বাস্থ্যসেবী এবং স্বাস্থ্যকর্মীর সংখ্যা প্রায় ৪০ হাজার । এরা আগামীকাল থেকেই দায়িত্ব পালন শুরু করবে। উল্লেখ্য, আগামীকাল দিনব্যাপী সারাদেশের সকল সরকারি স্বাস্থ্যকেন্দ্র সহ নিকটস্ত ভ্রাম্যমাণ স্বাস্থ্য কেন্দ্র হতে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। তবে এই ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াতে শিশুদের ভরাপেটে কেন্দ্রে নিয়ে আসতে হবে। আর, ৬ মাসের কম বয়সী, ৫ বছরের বেশি বয়সী এবং অসুস্থ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো যাবেনা।

Read More »

রংপুর জেলা মহিলা আ’লীগের আলোচনা ও শীতবস্ত্র বিতরণ

রংপুর জেলা মহিলা আ’লীগের আলোচনা ও শীতবস্ত্র বিতরণ জালাল উদ্দিন ,রংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রংপুর জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে প্রায় ৪শ জন দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল রবিার বিকালে রংপুর জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা করেন অনুষ্ঠানে রংপুর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মর্তুজা মনসুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. জাকিয়া সুলতানা চৈতীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এ্যাড. আনোয়ারুল ইসলাম, সদস্য লতিফা শওকত, জিন্নাত হোসেন লাভলু, পারভিন আক্তার সহ জেলা মহিলা আওয়ামীলীগের সকল সদস্যবৃন্দ। আলোচনা সভায় ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৭ ফেব্রুয়ারী জেলা মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন, ৩, ৭ মার্চ ও ১৭ মার্চ , ২৬শে মার্চ পালন উপলক্ষে আলোচনা করা হয়।

Read More »

রংপুরে ৩ দফা দাবিতে প্রাথমিক শিক্ষক সমিতির স্মারকলিপি প্রদান

রংপুরে ৩ দফা দাবিতে প্রাথমিক শিক্ষক সমিতির স্মারকলিপি প্রদান জালাল উদ্দিন ,রংপর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রংপুরে প্রাথমিক শিক্ষক সমিতি রংপুর জেলা শাখার উদ্যোগে ৩ দফা দাবি আদায়ের লক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রাদান করা হয়। অর্থমন্ত্রলায় কতৃক ৪০ হাজার ৭২০ জন জাতীয় করণকৃত প্রাথমিক শিক্ষকদের উত্তোলিত টাইম স্কেল ফেরত প্রদানের ১২ আগস্ট ২০২০ এর নির্দেশপত্র বাতিল, প্রশাসনিক ট্রাইবুনালের রায় বাস্তবায়ন, পদোন্নতী সহ ৩ দফা দাবি আদায়ের লক্ষে গতকাল রবিবার (১৯ ফেব্রুয়ারী) বেলা ১২টায় প্রাথমিক শিক্ষক সমিতি রংপুর জেলা শাখার উদ্যোগে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। রংপুর জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন এসিকোন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফারহান লাবীব জিসান। এ সময় উপস্থিত ছিলেণ প্রাথমিক শিক্ষক সমিতি রংপুর জেলা শাখার আহবায়ক মোঃ ওয়াহেদুল ইসলাম বকুল, যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, উপদেস্টা সুলতান উদ্দিন মধু, সফিকুল ইসলাম, সদস্য আজিজার রহমান মিল্টন, জাহেদুল ইসলাম, গোলজার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রসিকের নব-নির্বাচিত পরিষদের প্রথম মাসিক সভা ও প্যানেল মেয়র মনোনিত

রসিকের নব-নির্বাচিত পরিষদের প্রথম মাসিক সভা ও প্যানেল মেয়র মনোনিত জালাল উদ্দিন ,রংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রংপুর সিটি কর্পোরেশন (রসিক) এর নব-নির্বাচিত পরিষদের প্রথম মাসিক সভা ও প্যানেল মেয়র মনোনিত করা হয়। গতকাল (১৯ ফেব্রুয়ারী) রোববার সকাল ১১টায় রংপুর সিটি কর্পোরেশন সভা কক্ষে অনুষ্ঠিত প্রথম মাসিক সভায় সভাপতিত্ব করেন দ্বিতীয় বারের মত নির্বাচিত মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। সভার শুরুত্বেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহতদের স্মরণে এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। মাসিক সভার আলোচ্য বিষয় অনুযায়ী রংপুর সিটি কর্পোরেশনের যেসব জনপ্রতিনিধি, কর্মকর্তা, কর্মচারী মৃত্যু বরণ করেছেন তাদের সকলের জন্য শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। মাসিক সভার অন্যান্য আলোচ্য বিষয় মধ্যে রংপুর সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত পরিষদের অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন প্রসঙ্গে আলোচনা, প্যানেল মেয়র নির্বাচন, স্থায়ী কমিটি গঠন সম্পর্কে আলোচনা, বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় সিটি কর্পোরেশনের অনুকূলে উন্নয়ন সহায়তার অর্থ বরাদ্দ ও ব্যবহার প্রসঙ্গে আলোচনা, সিটি কর্পোরেশনাধীন ১৪৩০ বাংলা সনের লালবাগ হাট টেন্ডার প্রক্রিয়ায় মাধ্যমে ইজারা প্রদান অনুমোদন করণ, নবনির্মিত কেন্দ্রীয় বাস টার্মিনালের দোকানসমূহ টেন্ডার প্রক্রিয়ায় ইজারা প্রদান অনুমোদন, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, নতুন প্রকল্প গ্রহণ ও প্রাক্কলন অনুমোদন সংক্রান্ত আলোচনা, মেডিকেল মোড়স্থ চাক ঘরের পার্শ্বে ডাস্টবিন সড়ানোর বিষয়ে আলোচনা, রংপুর সিটি কর্পোরেশন পরিচালিত ঢাকা কোচ স্ট্যান্ড কেন্দ্রীয় বাস টার্মিনালে স্থানাস্তরের বিষয়ে আলোচনা, রংপুর সিটি কর্পোরেশন এলাকাধীন শহরের অভ্যন্তরে মূল রাস্তার পার্শ্বে বিল্ডিং স্থাপনের ক্ষেত্রে পার্কিং প্লেজ ঠিক আছে কি না তা নিশ্চিত হয়ে ভবনের নক্সা অনুমোদনের বিষয়ে আলোচনা এবং বিবিধ নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে রংপুর সিটি কর্পোরেশনের দীর্ঘ সময়ের ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহাবুবার রহমান মঞ্জুকে প্যানেল মেয়র-১, ২০নং ওয়ার্ড কাউন্সিলর তৃতীয় বারের কাউন্সিলর মোঃ তৌহিদুল ইসলামকে প্যানেল মেয়র-২ এবং দ্বিতীয় বারের সংরক্ষিত-৬ এর কাউন্সিলর মোছাঃ জাহেদা আনোয়ারী লাকীকে প্যানেল মেয়র-৩ সর্বসম্মতিক্রমে মনোনীত করা হয়। এ সময় বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন মিঞা, সচিব মোছাঃ উম্মে ফাতেমা, রাজস্ব কর্মকর্তা জয়শ্রী রানী রায়, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আবু তালেব সরকার, নির্বাহী প্রকৌশলী আজম আলী, নির্বাহী প্রকৌশলী মোঃ আনিচুজ্জামান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহামুদ হাসান মৃর্ধা, প্রধান হিসেব রক্ষক কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাঈম উল হক, মোঃ তৌহিদুল ইসলাম, মোঃ মাহাবুবার রহমান মঞ্জু, মোঃ মাহমুদুর রহমান, মোঃ মিজানুর রহমান মিজু, শ্রী হারাধন চন্দ্র রায়, মোঃ মোখলেছুর রহমান, মোঃ ফজলে এলাহী, লিটন পারভেজ, মোঃ নূরুন্নবী ফুলু, মোঃ শাহাজাদা, মোঃ রেজওয়ান আল মেহেদী, মোঃ শাহাদত হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম তোতা, মোঃ সামছুল হক ও মোঃ শাহাদৎ হোসেন, মোঃ জাকারিয়া আলম, মোঃ আমিনুর রহমান, মোঃ আব্দুল গাফফার ও সংরক্ষিত কাউন্সিলর মোছাঃ দিলারা বেগম, মোছাঃ জাহেদা আনোয়ারী, মোছাঃ হাসনা বানু। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম, মোঃ গোলাম সরওয়ার মির্জা, মোঃ আসেক আলী, মোঃ আবু হাসান চঞ্চল, মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ আফছার আলী, নজরুল ইসলাম দেওয়ানী, শাহ্ মোঃ কামরুজ্জামান, মোঃ ওয়াজেদুল আরেফিন, মোঃ মকবুল হোসেন, মোঃ ফজলে এলাহী, মমদেল হোসেন সরকার, মোঃ মাসুদ রানা, মোঃ রফিকুল আলম, মোঃ হারুন অর রশিদ, মোঃ সিরাজুল ইসলাম, সংরক্ষিত কাউন্সিলর মোছাঃ সুলতানা পারভীন, মোছাঃ মোছলেমা বেগম, মোছাঃ শামীমা আক্তার, মোছাঃ মোসলেমা বেগম, মোছাঃ মনোয়ারা সুলতানা মলি, মোছাঃ সাজমিন রহমান শিউলি ও ঝরনা খাতুন।

Read More »

রংপুরসহ সারাদেশে ট্যুরিজম বিকাশের লক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে: ডিআইজি বাসুদেব বনিক

রংপুরসহ সারাদেশে ট্যুরিজম বিকাশের লক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে: ডিআইজি বাসুদেব বনিক জালাল উদ্দিন রংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ট্যুরিস্ট পুলিশ রংপুর রিজিয়নের আয়োজনে দুই দিন ব্যাপী জোন ভিত্তিক পর্যটন গন্তব্য সুরক্ষা ও পর্যটক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা শীর্ষক দুই দিন ব্যাপী ইন-হাউজ ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে এ ট্রেনিং শুরু হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ড (ডিআইজি) বাসুদেব বনিক, ট্যুরিস্ট পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টাসের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং) নাজনীন আখতার, রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের সহ-পুলিশ সুপার (এ্যাডমিন) আফজাল হোসেন, উক্ত ট্রেনিংয়ে পুলিশ মিডিয়া রিলেশনশীপ ও সমন্বয় বিষয়ে আলোচনা করেন রংপুর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক যুগান্তরের রংপুর ব্যুরো প্রধান ও আমাদের প্রতিদিনের সম্পাদক মাহবুব রহমান। ট্যুরিস্ট পুলিশ রংপুর রিজিয়নের আয়োজনে ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টরদের নিয়ে এই ট্রেনিংয়ের আয়োজন করে। প্রধান অতিথি বলেছেন, ট্যুরিস্ট পুলিশদের আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আরও দক্ষ করে তুলতে যা প্রয়োজন সব করা হবে। ট্যুরিস্টদের নিরাপত্তা দিতে বর্তমান সরকার ও পুলিশ বদ্ধপরিকর।’ ট্যুরিস্ট পুলিশে কর্মরতদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পর্যটকদের কাঙ্খিত সেবা প্রদানে পারদর্শী করে তোলার জন্য ভবিষ্যতে এ ধরণের ট্রেনিং অব্যাহত থাকবে। রংপুরসহ উত্তরবঙ্গে ট্যুরিজম বিকাশের লক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এজন্য গণমাধ্যমসহ সকলের সহযোগিতা কামনাও করা হয়। উক্ত ট্রেনিংয়ে ট্যুারিস্ট পুলিশের রংপুর জোন, দিনাজপুর জোন, নীলফামারী জোন ও পঞ্চগড় জোনের ট্যুরিস্ট পুলিশের সদস্যগণ অংশ গ্রহণ করেন।###

Read More »

পৃথিবীতে বাঙালির পরিচয় সুদৃঢ় করছে বাংলা ভাষা- ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

জিল্লুর রহমান / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, পৃথিবীতে বাঙালির পরিচয় সুদৃঢ় করছে বাংলা ভাষা। ভাষা আন্দোলনের মধ‌্য দিয়ে বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের ভিত্তি তৈরি করেছিলেন। বাংলাদেশ সৃষ্টি হয়েছে বলেই বাংলাদেশ এখন বাংলা ভাষা ও সাহিত্যের রাজধানী। বাংলা এখন পৃথিবীর তৃতীয় বৃহ্ত্তম মাতৃভাষা। মন্ত্রী গতকাল সন্ধ‌্যায় ঢাকায় জাতীয় শিক্ষা ব‌্যবস্থাপনা একাডেমি মিলনায়তনে ড.দীনেশচন্দ্র সেন গবেষনা পরিষদ, ঢাকা ও আচার্য দীনেশচন্দ্র রিসার্স সোসাইটি, ভারতের যৌথ উদ‌্যোগে আয়োজিত দীনেশচন্দ্র স্মৃতি স্বর্ণপদক ২০২৩ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রী বাংলার প্রাচীন লোক সাহিত‌্য ও লোক সংস্কৃতি বিকাশে দীনেশচন্দ্র সেনের অবদান তুলে ধরে বলেন,বাংলার লোকায়ত সাহিত্য, পুঁথি নিয়ে যে গবেষণার রাস্তা দীনেশচন্দ্র সেন দেখিয়ে গিয়েছিলেন, তা আজও বহু গবেষককে প্রেরণা যোগায়। গ্রামের পিছিয়ে থাকা নিরক্ষর মানুষদের ভেতরেও সাহিত্যের যে ধারা বয়ে যাচ্ছে, তার সঙ্গে বাংলার মূল ধারার সাহিত্যের পরিচয় ঘটান তিনি। বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সভাপতি জনাব মোস্তাফা জব্বার গারো পাহাড়ের পাদদেশে দুর্গম হাওর অঞ্চলের প্রাচীন লোকগাঁথা সংগ্রহে দীনেশচন্দ্র সেনের অবদান তার বক্তৃতায় তুলে ধরেন। তিনি বলেন,বৃহত্তর ময়মনসিংহ বিশেষ করে গারো পাহাড়ের পাদদেশ থেকে প্রবাহিত হাওরাঞ্চলের প্রাচীন জীবন গাঁথা মৈমনসিংহ গীতকায় উঠে এসেছে। এটার যেমন সাহিত্য মূল্য আছে তেমনি ইতিহাস ও ঐতিহ্যের সাথে রয়েছে এর নিবিঢ় সম্পর্ক। ডিজিটাল প্রযুক্তিতে বাংলা ভাষার এই উদ্ভাবক বলেন দীনেশচন্দ্র সেন বাংলার প্রাচীন লোক সাহিত‌্যকে বিশ্ব দরবারে তুলে ধরে বাঙালিকে গৌরবান্বিত করেছেন। তিনি বাংলার সমৃদ্ধ সংস্কৃতির ইতিহাস বিশ্ব সাহিত‌্যে স্থান করে দিয়ে বাঙালির মেধা, সৃজনশীলতা ও শৌয‌্য-বীর্যকে চিনিয়েছেন । আমরা এই দেশের মানুষ দীনেশচন্দ্রের উত্তরাধিকারী হিসেবে ধন‌‌্য। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব অধ্যাপক ড.বিকিরণ প্রসাদ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, দীনেশচন্দ্র সেনের প্রপৌত্রী দেব কন্যা সেন, ভারতের বিশিষ্ট সাহিত্যিক পার্থসারথী ঝা, চকরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যাপক কনক বরণ বড়ুয়া, বেসরকারি সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুওর এর প্রতিষ্ঠাতা এএইচএম নোমান,রবীন্দ্র মৈত্রী বিশ্ব বিদ্যালয়, কুষ্টিয়ার অধ্যাপক ড.শহীদুর রহমান,ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিলেট এর ডিন অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ, নায়েম এর পরিচালক শাহ মো: আমির আলী এবং বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান শেলী অনুষ্ঠানে বক্তৃতা করেন। অনুষ্ঠানে দীনেশচন্দ্র সেন সংকলিত মৈমনসিংহ গীতিকা তৃতীয় সংস্করণ প্রকাশের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা ও পূর্ববঙ্গ গীতিকা প্রকাশের উদ্যোগ,বিজয় বাংলা সফটওয়ার এবং বিজয় ডিজিটাল শিক্ষা সফটওয়্যার উদ্ভাবনসহ ডিজিটাল প্রযুক্তিতে বাংলা ভাষার উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার কে আচার্য দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণ পদক প্রদান করা হয়। আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্স সোস্যাইটি, ভারত এ স্বর্ণপদক প্রদান করে। সোস্যাইটি‘র সাধারণ সম্পাদক এবং দীনেশচন্দ্র সেনের প্রপৌত্রী দেব কন্যা সেন এই পদক মন্ত্রীর কাছে হস্তান্তর করেন। অনুষ্ঠানে নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ অধ্যাপক কনক বরণ বড়ুয়াকেও দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদক প্রদান করা হয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী পদক গ্রহণের পর তার প্রতিক্রিয়ায় দীনেশচন্দ্র সেন স্মৃতি পদক কে তার জন‌্য অত্যন্ত গৌরবের আখ‌্যায়িত করে বলেন, ‘‘আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্স সোস্যাইটি, ভারত আমাকে স্বর্ণ পদক প্রদান করে ধন‌্য করেছে। আপনাদের দেওয়া এই পদক বাংলাদেশকে সম্মানিত করেছে। গভীর কৃতজ্ঞতার সাথে এই পদক আমি গ্রহণ করছি। এই পদক প্রদানের জন‌্য আমার সরকার এবং ব‌্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে সংশ্লিষ্টদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। অনুষ্ঠানে বেসরকারি সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুওর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার কে তার উদ্ভাবিত বিজয় বাংলা সফটওয়ার এবং বিজয় ডিজিটাল শিক্ষা সফটওয়্যার উদ্ভাবনের অবদানের স্বীকৃতি স্বরূপ বিজয় বন্ধু ঘোষণা করে এবং বিজয় বন্ধু সম্মাননা প্রদান করে। সংস্থার কর্ণধার এএইচএম নোমান মন্ত্রীর হাতে সম্মাননা হস্তান্তর করেন। অনুষ্ঠানে শতবর্ষের মৈমনসিংহ গীতিকা ১৯২০-২০২০ উপলক্ষ‌্যে আচার্য দীনেশচন্দ্র সেন সোসাইটি, ভারত কর্তৃক দীনেশ – রবীন্দ্র সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তদের মধ‌্যে ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের সাবেক ভিসি ড.আ আ ম, স আরেফিন, রবীন্দ্র মৈত্রী বিশ্ব বিদ্যালয়, কুষ্টিয়ার অধ্যাপক ড.শহীদুর রহমান,ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিলেট এর ডিন অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ প্রমূখ বিশিষ্ট ব‌্যক্তিবর্গ রয়েছেন।

Read More »

জেলা পরিষদ কমিউনিটি মার্কেটের ব্যবসায়ীর ওপর হামলায় মানববন্ধন

জালাল উদ্দিন রংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রংপুর জেলা পরিষদ কমিউনিটি মার্কেটের ব্যবসায়ীর ওপর হামলায় মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। সমাবেশে ২৪ ঘণ্টার মধ্যে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়। শনিবার দুপুরে জেলা পরিষদ কমিউনিটি মার্কেটের সামনে এই মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় মার্কেটের দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন- জেলা পরিষদ কমিউনিটি মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফিরোজ হায়দার, সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন, ব্যবসায়ী নেতা মোজাম্মেল হক লিটন, ইরফান হোসেন সুমন। মানব বন্ধনে বক্তারা অভিযোগ করেন- গত ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে সিটি বাজারের সামন থেকে রাস্তা পারাপারের সময় এক মোটরসাইকেল চালক জেলা পরিষদ কমিউনিটি মার্কেটের ব্যবসায়ী সবুজ হোসেনকে ধাক্কা দেওয়ার চেষ্টা করেন। এনিয়ে মোটরসাইকেল চালক ও তার সঙ্গে থাকা আরোহীদের সবুজ হোসেনের কথা কাটাকাটি হয়। এসময় মোটরসাইকেল চালক ও তার লোকেরা ব্যবসায়ী সবুজ হোসেনকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়েছে। এ ঘটনায় আপোষ মীমাংসার জন্য মোটরসাইকেল চালক ও তার লোকজন প্রস্তাব করলে পরের দিন ১৭ ফেব্রুয়ারি রাত সোয়া নয়টার দিকে আরও বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে মার্কেটে আসেন ওই মোটরসাইকেল চালক। আলোচনার এক পর্যায়ে পূর্ব পরিকল্পনা থেকে উত্তেজিত হয়ে তারা সবুজ হোসেন ও তার ছোট ভাই দ্বীন ইসলামকে মারধর করে এবং দোকানে হামলা চালিয়ে মালামাল নষ্ট করার চেষ্টা করে। পরে তারা সংঘবদ্ধভাবে খুনের ভয়ভীতি হুমকি প্রদান করে চলে যান। এঘটনায় কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন হামলার শিকার ব্যবসায়ী সবুজ হোসেন। রংপুর মহানগর দোকান মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন। তারা সুষ্ঠু তদস্তসহ ব্যবসায়ীদের অভিযোগ খতিয়ে দেখতে আহবান জানান প্রশাসনের প্রতি।

Read More »

রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান সম্পর্কের বিষয়ে সতর্ক বার্তা ন্যাটো প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : মিউনিখ (জার্মানি), ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান সম্পর্কের বিষয়ে শুক্রবার সতর্ক করে ‘গণতন্ত্র ও স্বাধীনতায়’ বিশ্বাসী দেশগুলোকে কর্তৃত্ববাদী শক্তির বিরুদ্ধে একত্রে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। খবর এএফপি’র। রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর চীন নিজেকে নিরপেক্ষ অবস্থানে রাখতে চাইলেও একই সাথে মস্কোর সাথে সম্পর্ক গভীর করেছে এবং দেশটির আগ্রাসনের নিন্দা করেনি। মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে বক্তৃতাকালে স্টলটেনবার্গ বলেন, ন্যাটো ‘চীন ও রাশিয়ার মধ্যে বর্ধিত এবং শক্তিশালী সম্পর্ককে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।’ তিনি বলেন, দেশ দুটি একসঙ্গে সামরিক মহড়ার পাশাপাশি নৌ ও বিমান টহল চালাচ্ছে। তিনি বলেন, ‘যখন স্বৈরাচারী শক্তিগুলো কাছাকাছি আসছে এবং আরো ঘনিষ্ঠভাবে একসাথে কাজ করছে, তখন এটি আরো গুরুত্বপূর্ণ যে আমরা যারা গণতন্ত্র এবং স্বাধীনতায় বিশ্বাস করি তাদের সকলের ন্যাটোতে এবং বিশ্বব্যাপী আমাদের অংশীদারদের সাথে একত্রে দাঁড়ানো।’ স্টলটেনবার্গ বলেন, বেইজিং ইউক্রেনের যুদ্ধ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধে জয়ী হলে এটি বেইজিংয়ের হিসাব-নিকাশ ও সিদ্ধান্তের ক্ষেত্রে প্রভাব ফেলবে।’ এদিকে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ পশ্চিমা শক্তিগুলোর মধ্যে ভয় জাগিয়েছে যে চীন তাইওয়ানে অনুরূপ কিছু চেষ্টা করতে পারে। তাইওয়ান হচ্ছে স্বায়ত্বশাসিত একটি গণতান্ত্রিক দ্বীপ যা বেইজিং তার ভূখ-ের অংশ হিসেবে দাবি করে আসছে। শুক্রবার শুরু হওয়া মিউনিখ নিরাপত্তা সম্মেলনে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই সহ বিশ্ব নেতারা অংশ নিচ্ছেন।

Read More »

পবিত্র শবে মেরাজ আজ

মুফতী আব্দুল্লাহ / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, পবিত্র শবে মেরাজ আজ। আজ শনিবার রাতে মহান রাব্বুল আলামিনের রহমত কামনায় ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে-মসজিদে, নিজগৃহে কিংবা ইসলাম ধর্মের অনুসারীদের বিভিন্ন প্রতিষ্ঠানে কোরআনখানি, জিকির-আজগার এবং ইবাদত-বন্দেগীর মধ্যদিয়ে পবিত্র শবে মেরাজ উদযাপন করবে। ইসলাম ধর্মে শবে মেরাজের বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ, এই মেরাজের মধ্য দিয়েই সালাত বা নামাজ মুসলমানদের জন্য ফরজ করা হয় এবং এ রাতেই প্রতিদিন ৫ বার নামাজ আদায় করার বিধান নিয়ে আসেন প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ)। এদিকে, আজ এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে, পবিত্র শব-ই-মিরাজ উদযাপন উপলক্ষ্যে আজ দুপুর দেড়টায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররাম জাতীয় মসজিদে ‘পবিত্র শবে মেরাজ’র গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহাঃ বশিরুল আলম। আলোচক হিসাবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান ড. মো: আবদুল কাদির।

Read More »