সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরসহ সারাদেশে ট্যুরিজম বিকাশের লক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে: ডিআইজি বাসুদেব বনিক

রংপুরসহ সারাদেশে ট্যুরিজম বিকাশের লক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে: ডিআইজি বাসুদেব বনিক

রংপুরসহ সারাদেশে ট্যুরিজম বিকাশের লক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে: ডিআইজি বাসুদেব বনিক

জালাল উদ্দিন রংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ট্যুরিস্ট পুলিশ রংপুর রিজিয়নের আয়োজনে দুই দিন ব্যাপী জোন ভিত্তিক পর্যটন গন্তব্য সুরক্ষা ও পর্যটক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা শীর্ষক দুই দিন ব্যাপী ইন-হাউজ ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে এ ট্রেনিং শুরু হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ড (ডিআইজি) বাসুদেব বনিক, ট্যুরিস্ট পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টাসের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং) নাজনীন আখতার, রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের সহ-পুলিশ সুপার (এ্যাডমিন) আফজাল হোসেন, উক্ত ট্রেনিংয়ে পুলিশ মিডিয়া রিলেশনশীপ ও সমন্বয় বিষয়ে আলোচনা করেন রংপুর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক যুগান্তরের রংপুর ব্যুরো প্রধান ও আমাদের প্রতিদিনের সম্পাদক মাহবুব রহমান।

ট্যুরিস্ট পুলিশ রংপুর রিজিয়নের আয়োজনে ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টরদের নিয়ে এই ট্রেনিংয়ের আয়োজন করে। প্রধান অতিথি বলেছেন, ট্যুরিস্ট পুলিশদের আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আরও দক্ষ করে তুলতে যা প্রয়োজন সব করা হবে। ট্যুরিস্টদের নিরাপত্তা দিতে বর্তমান সরকার ও পুলিশ বদ্ধপরিকর।’ ট্যুরিস্ট পুলিশে কর্মরতদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পর্যটকদের কাঙ্খিত সেবা প্রদানে পারদর্শী করে তোলার জন্য ভবিষ্যতে এ ধরণের ট্রেনিং অব্যাহত থাকবে।

রংপুরসহ উত্তরবঙ্গে ট্যুরিজম বিকাশের লক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এজন্য গণমাধ্যমসহ সকলের সহযোগিতা কামনাও করা হয়। উক্ত ট্রেনিংয়ে ট্যুারিস্ট পুলিশের রংপুর জোন, দিনাজপুর জোন, নীলফামারী জোন ও পঞ্চগড় জোনের ট্যুরিস্ট পুলিশের সদস্যগণ অংশ গ্রহণ করেন।###

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM