সর্বশেষ
সর্বশেষ
  • স্বাস্থ্য
  • “জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সোমবার থেকে”

“জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সোমবার থেকে”

স্টাফ রিপোর্টার / দ্য লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

“জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সোমবার থেকে”

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেন, আগামীকাল সোমবার (২০ ফেব্রুয়ারী) থেকে সারা দেশে জাতীয় ভিটামিন ‘ এ ‘ প্লাস ক্যাম্পেইন শুরু হবে । ৬-১১ মাস বয়সী ২৫ লক্ষ শিশুকে নীল রঙের ক্যাপুসল খাওয়ানো হবে। দেশের ১২-৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৯৫ লক্ষ শিশুকে লাল রঙের ক্যাপুসল খাওয়ানো হবে। এসব মিলিয়ে দেশের ৬-৫৯ মাস বয়সী মোট প্রায় ২ কোটি ২০ লক্ষ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

আজ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘ এ ‘ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী এসময় বলেন, ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুর অন্ধত্ব প্রতিরোধ হয়, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হয়, সকল ধরনের শিশু মৃত্যু হার ২৪ ভাগ হ্রাস করে এবং হাম, ডায়রিয়া এবং নিউমোনিয়ার কারনে মৃত্যুহার উল্লেখযোগ্য হারে কমে আসে। এজন্য আগামীকাল থেকে শুরু হওয়া ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো থেকে একটি শিশুও যেন বাদ না পড়ে তা সকলকে নিশ্চিত করতে হবে। ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর জন্য আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরাট টিম কাজ করবে। দেশের ২ লক্ষ ৪০ হাজার স্বাস্থ্যসেবী এবং স্বাস্থ্যকর্মীর সংখ্যা প্রায় ৪০ হাজার । এরা আগামীকাল থেকেই দায়িত্ব পালন শুরু করবে।

উল্লেখ্য, আগামীকাল দিনব্যাপী সারাদেশের সকল সরকারি স্বাস্থ্যকেন্দ্র সহ নিকটস্ত ভ্রাম্যমাণ স্বাস্থ্য কেন্দ্র হতে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। তবে এই ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াতে শিশুদের ভরাপেটে কেন্দ্রে নিয়ে আসতে হবে। আর, ৬ মাসের কম বয়সী, ৫ বছরের বেশি বয়সী এবং অসুস্থ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো যাবেনা।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM