রংপুর জেলা মহিলা আ’লীগের আলোচনা ও শীতবস্ত্র বিতরণ
জালাল উদ্দিন ,রংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
রংপুর জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে প্রায় ৪শ জন দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল রবিার বিকালে রংপুর জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা করেন অনুষ্ঠানে রংপুর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মর্তুজা মনসুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. জাকিয়া সুলতানা চৈতীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এ্যাড. আনোয়ারুল ইসলাম, সদস্য লতিফা শওকত, জিন্নাত হোসেন লাভলু, পারভিন আক্তার সহ জেলা মহিলা আওয়ামীলীগের সকল সদস্যবৃন্দ। আলোচনা সভায় ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৭ ফেব্রুয়ারী জেলা মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন, ৩, ৭ মার্চ ও ১৭ মার্চ , ২৬শে মার্চ পালন উপলক্ষে আলোচনা করা হয়।
















