সর্বশেষ
সর্বশেষ

Day: February 28, 2023

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠক অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠক অনুষ্ঠিত ঢাকা, ২৮ ফেব্রুয়ারি ২০২৩খৃ. একাদশ জাতীয় সংসদের ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৪ম বৈঠক আজ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, দীপংকর তালুকদার, এ.বি.এম ফজলে করিম চৌধুরী, কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং বাসন্তী চাকমা বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে বান্দরবান জেলার লামা উপজেলায় সাম্প্রতিক সময়ে ম্রো সম্প্রদায়ের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের কারণ ও প্রতিকার, বান্দরবান জেলার আইন শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি এবং তিন পার্বত্য জেলায় রেল লাইন স্থাপন কাজের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া বিগত বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। তিন পার্বত্য জেলার উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে ইট ভাটা করার উপর কমিটি গুরুত্বারোপ করেন। এ বিষয়ে জটিলতা নিরসনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে (আন্তঃ মন্ত্রণালয়) বৈঠক করার ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। বৈঠকে বান্দবান জেলার আইন শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সুপারিশ প্রদানের জন্য জনাব এ বি এম ফজলে করিম চৌধুরীকে আহবায়ক করে ০৪ (চার) সদস্য বিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়। তিন পার্বত্য জেলায় উন্নয়ন প্রকল্প গ্রহণ করার পূর্বে স্থাপত্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক প্রণীত নকশা এবং সয়েল টেস্ট করে প্রকল্প গ্রহণ করার জন্য কমিটি সুপারিশ করেন। কমিটি বাজার ফান্ডের বন্দোবস্ত গ্রহীতাদের (ক্ষুদ্র ব্যবসায়ী) ব্যবসা পরিচালনার জন্য ব্যাংক লোন দেওয়ার ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে। বৈঠকে শুরুতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষার জন্য যারা শহীদ হয়েছেন সে সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জ্ঞাপন করা হয়। বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, চেয়ারম্যান, বান্দরবন পার্বত্য জেলা পরিষদ, সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণ, বিভিন্ন সংস্থার প্রধানসহ, মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

পানির অবাধ প্রবাহের জন্য হাওরের প্রতিটি সড়ক এলিভেটেড হতে হবে : প্রধানমন্ত্রী

পানির অবাধ প্রবাহের জন্য হাওরের প্রতিটি সড়ক এলিভেটেড হতে হবে : প্রধানমন্ত্রী সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : মিঠামাইন (কিশোরগঞ্জ), ২৮ ফেব্রুয়ারি, ২০২৩: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, অবাধ পানি প্রবাহ ও নিরাপদ মৎস্য উৎপাদনের জন্য হাওর অঞ্চলের প্রতিটি সড়ক এলিভেটেড করা হবে। তিনি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস উদ্বোধনকালে একথা বলেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, ‘আমি ইতোমধ্যেই জমি ভরাট না করে হাওর, বিল ও জলাভূমি এলাকার প্রতিটি রাস্তা এলিভেটেড করার নির্দেশনা দিয়েছি।’ প্রধানমন্ত্রী বলেন, বর্ষা মৌসুমে পানির স্বাভাবিক প্রবাহ ও মাছের চলাচল যেন বাধাগ্রগস্ত না হয় এবং নৌকাসহ মানুষের যোগাযোগ ব্যবস্থা যেন ব্যাহত না হয়- সেজন্য সকল সড়ক এলিভেটেড করা হবে।’ হাওর এলাকাগুলোর সার্কিক নিরাপত্তা বজায় রাখতে এই সেনানিবাসটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরো বলেন, ‘উত্তর-পূর্ব অঞ্চলে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাও শক্তিশালী করা হবে।’ শেখ হাসিনা বলেন, হাওর এলাকার মানুষ সবসময় তাদের বেঁচে থাকার জন্য পরিবেশের প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করে। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি আবদুল হামিদ ১৯৭০ সালের নির্বাচনের পর হতে এ এলাকা থেকে বারংবার নির্বাচিত হয়ে জনগণের সেবা করেছেন। প্রধানমন্ত্রী আরও বলেন, এই প্রত্যন্ত অঞ্চলের মানুষের পাশে থেকে এবং তাদের সুখ-দুঃখের সঙ্গী হয়ে তিনি (আবদুল হামিদ) তাদের ভাগ্য পরিবর্তনে অক্লান্ত পরিশ্রম করেছেন।’ তিনি বলেন, রাষ্ট্রপতি হওয়ার পর এই এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে তিনি এখানে একটি সেনানিবাস স্থাপনের ইচ্ছা করেন। সরকার প্রধান আরো বলেন, ‘তাঁর ইচ্ছো’ অনুযায়ী- আমরা এই সেনানিবাস স্থাপন করেছি। তিনি বলেন, আবদুল হামিদ ডেপুটি লিডার, ডেপুটি স্পিকার, স্পিকার এবং শেষ পর্যন্ত রাষ্ট্রপতির মতো পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি যে পদেই ছিলেন- সেখানেই অত্যন্ত আন্তরিকতার সাথে তাঁর দায়িত্ব পালন করেছেন। এমনকি তিনি তাঁর টানা দ্বিতীয় মেয়াদেও সফলভাবে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। তাই, আমরা তাঁর নামে সেনানিবাসের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছি। দেশের স্বাধীনতা অর্জন এবং মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ গঠনে রাষ্ট্রপতির বড় ভূমিকা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি (রাষ্ট্রপতি) একজন নিবেদিতপ্রাণ এবং জনগণের সেবা করার জন্য তিনি সৎ জীবনযাপন করেন। তাই, আমরা তার নামে এই সেনানিবাসের নামকরণ করতে পেরে খুবই আনন্দিত। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বিশ্ব শান্তিতে বিশ্বাস করে, তবে এটা খুবই দুঃখজনক যে, করোনাভাইরাস মহামারি, বৈশ্বিক মন্দা এবং পরবর্তীকালে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে দেশের অগ্রগতি কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। তিনি বলেন, এ কারণে বিশ্ব অর্থনৈতিক মন্দায় ভুগছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম এবং পরিবহন খরচ উল্লেখযোগ্য হারে বেড়েছে। প্রতিটি জিনিসের দাম বেড়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, উন্নত দেশগুলোও এতে ভুগছে। তবে, আমাদের দেশে আমরা অর্থনীতির চাকা সচল করতে পেরেছি। বাংলাদেশে যে কোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে তিনি সবাইকে এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের নিজেদের খাদ্য উৎপাদনের জন্য সব আবাদি জমি চাষের আওতায় আনতে হবে। প্রয়োজনে আমরা অন্যদের সাহায্য করব। কিন্তু আমাদের নিজেদের কাজ নিজেদেরই করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে যাতে মন্দার ঢেউ দেশে আঘাত করতে না পারে। আমাদের সতর্কতার সঙ্গে চলতে হবে, আমাদের কঠোরতা বজায় রাখতে হবে এবং আমাদের সম্পদ সংরক্ষণ করতে হবে। শেখ হাসিনা বলেন, সিলেটে ১৭ পদাতিক ডিভিশন, রামুতে ১০ পদাতিক ডিভিশন এবং বরিশালে ৭ পদাতিক ডিভিশন প্রতিষ্ঠার মাধ্যমে আওয়ামী লীগ সরকার সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করেছে। তিনি বলেন, সরকার গত ৪ বছরে বিভিন্ন ফরমেশনের অধীনে ৩টি ব্রিগেড ও ৫৮টি ছোট-বড় ইউনিট প্রতিষ্ঠা করেছে। তাঁরা একই সময়ে অ্যাডহক হিসাবে ২৭টি ছোট-বড় ইউনিট প্রতিষ্ঠা করেছে এবং ৯টি সংস্থাকে পুনর্গঠিত করেছেন। গত বছর তিনি মাওয়া-জাজিরায় শেখ রাসেল সেনানিবাস প্রতিষ্ঠা করেন। তিনি আরো বলেন, বর্তমানে রাজবাড়ী ও ত্রিশালে দুটি নতুন সেনানিবাসের কাজ চলছে। সেনাবাহিনীর আধুনিকায়নে তাঁরা কঠোর পরিশ্রম করছেন। প্রধানমন্ত্রী বলেন, সামরিক বাহিনী এ পর্যন্ত স্টেট-অব-দ্য-আর্ট এয়ারক্রাফট, হেলিকপ্টার, টাইগার এমএলআরএস, শোরাদ মিসাইল, চতুর্থ প্রজন্মের ট্যাংক, এপিসি, মিসাইল ও অন্যান্য যুদ্ধাস্ত্র ক্রয় করেছে। তাছাড়াও অত্যাধুনিক আইটি যন্ত্রপাতি এবং আধুনিক যানবাহন সংগ্রহ করা হয়েছে। প্রধানমন্ত্রী সিএমএইচ প্রসঙ্গে বলেন, এ প্রতিষ্ঠানটি আধুনিক চিকিৎসা সামগ্রী দিয়ে সাজানো হয়েছে। তিনি বলেন, সকল পর্যায়ের সেনা কর্মকর্তাদের বসবাসের জন্য মেস ও এসএম ব্যারাক নির্মাণের পাশাপাশি তাদের জন্য উন্নত প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে। তাদের বেতন-ভাতা ও রেশনের ব্যবস্থাসহ আমরা অন্যান্য সুযোগ-সুবিধাও বৃদ্ধি করা হয়েছে। তিনি বলেন, ‘বাঙ্গালীদের খাদ্যাভ্যাস বিবেচনা করে রুটির বদলে আমি তাদের জন্য দুই বেলা ভাত ও মাছ-মাংশের ব্যবস্থা করেছি।’ প্রধানমন্ত্রী অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন ও বেলুন উড়িয়ে দেন এবং তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন ও সালাম গ্রহণ করেন। তিনি সেখানে একটি গাছের চাড়া রোপন করেন এবং পরিদর্শকদের বইতেও স্বাক্ষর করেন। এসময় সেনা প্রধান চলমান….

Read More »

শেখ হাসিনার নেতৃত্বে জনগন আগের তুলনায় ভালো আছে -ডেপুটি স্পীকার

শেখ হাসিনার নেতৃত্বে জনগন আগের তুলনায় ভালো আছে -ডেপুটি স্পীকার সাঁথিয়া, পাবনা, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ খৃ. বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, জনগন যে কোন সময়ের তুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভালো আছেন। বর্তমান সরকার জনগনের জন‌্য বহুমুখী উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছেন, বাস্তবায়ন করেছেন এবং করে যাচ্ছেন। সরকার দেশকে ২০৪১ সালের মাঝে উন্নত রাষ্ট্রে পরিণত করতে চায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বয়ং ইমরান খান তার দেশে বাংলাদেশের মত উন্নয়ন করার স্বপ্ন দেখেন অথচ তারা বলে পাকিস্তানই নাকি তাদের কাছে ভালো ছিল। তারা দাবি করে তাদের সময় জনগন ভালো ছিল, এবার আপনারাই বলুন, আগে ভালো ছিলেন নাকি বর্তমানে ভালো আছেন? আজ (মঙ্গলবার) সকালে সাঁথিয়ার বিষ্ণুপুর মনিরুল ইসলাম উচ্চ বিদ‌্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ডেপুটি স্পীকার এসময় বিষ্ণুপুর মনিরুল ইসলাম উচ্চ বিদ‌্যালয় ৪ তলা ভীত বিশিষ্ট এক তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন। ডেপুটি স্পীকার বলেন, জনগন ১৯৭০ সালে নৌকায় ভোট দিয়েছিল বলেই বাংলাদেশ আজ স্বাধীন। ১৯৭৫ সালের পর যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা স্কুলের কথা চিন্তা করে নাই, এই উপজেলার উন্নয়নের কথা চিন্তা করে নাই, এই উপজেলার নদী খননের কথা তারা চিন্তা করে নাই, কর্মসংস্থান সৃষ্টির কথা চিন্তা করে নাই, কৃষি উৎপাদন বৃদ্ধি করে জীবন-জীবিকা নির্বাহের কথা চিন্তা করে নাই। মোঃ শামসুল হক টুকু বলেন, ওরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভাবমূর্তি নষ্ট কোর লক্ষ‌্যে বারবার বলার চেষ্টা করেছে পাকিস্তানই ভালো ছিল। অথচ পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বয়ং ইমরান খানই তার দেশ পাকিস্তানে বাংলাদেশের মত উন্নয়ন করতে চান । ভিন্ন দলের লোকজনের সন্তানেরাও তো এই স্কুলে পড়েন, আপনারা বলুন, স্কুলের এমন সুযোগ সুবিধা আগে ছিল? শেখ হাসিনার সরকারের উন্নয়ন সবার জন‌্য। বিষ্ণুপুর মনিরুল ইসলাম উচ্চ বিদ‌্যালয়ের সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হাসান আলী খান বক্তব‌্য রাখেন। এছাড়া স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজ বিকালে হইজোর শান্তিপুর ছবেদ আলী মজির উদ্দিন নিম্ন মাধ‌্যমিক বিদ‌্যালয়ের ১৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব‌্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু। অত্র বিদ‌্যালয়ের সভাপতি কার্তিক চন্দ্র সাহার সভাপতিত্বে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হাসান আলী খানসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Read More »

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৫তম বৈঠক অনুষ্ঠিত

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৫তম বৈঠক অনুষ্ঠিত ঢাকা, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ খৃ. একাদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৫তম বৈঠক আজ কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি-র সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি, শফিকুল ইসলাম শিমুল এমপি, মোঃ শফিকুল আজম খাঁন এমপি, এইচ এম ইব্রাহিম এমপি, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ এমপি ও নাদিরা ইয়াসমিন জলি এমপি বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে ২৪তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ ও সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ রেলওয়ের সিগনালিং পদ্ধতি আধুনিকায়ন, পদ্মা সেতুর রেল সংযোগের সর্বশেষ অগ্রগতি, দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের সর্বশেষ অবস্থা, গাজীপুর জেলার ধীরাশ্রম কন্টেইনার টার্মিনাল নির্মাণের সর্বশেষ অবস্থা এবং চট্টগ্রামস্থ বে-টার্মিনাল সংলগ্ন কন্টেইনার টার্মিনাল নির্মাণ প্রকল্পের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে সুষ্ঠুভাবে প্রকল্পসমূহ সমাপ্তির বিষয়ে সুপারিশ প্রদান করে স্থায়ী কমিটি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন, চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের সার্বিক উন্নয়ন, সোনার বাংলা, মহানগর প্রভাতী, জয়ন্তী এক্সপ্রেস ইত্যাদি ট্রেনের সুষ্ঠু ব্যবস্থাপনা, চট্টগ্রামস্থ পলোগ্রাউন্ড মাঠের সম্প্রসারণ ও সৌন্দর্য বৃদ্ধিকরণ সম্পর্কে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Read More »

ইউসেপ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুুলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইউসেপ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুুলের মতবিনিময় সভা অনুষ্ঠিত জালাল উদ্দিন ,রংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ইউসেপ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুলের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল রংপুর নগরীর নিউ জুম্মপাড়ায় ইউসেপ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুলের মতবিনিময় সভায় অ্ত্র প্রতিষ্ঠানের হেড অব টেশনিক্যাল মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রধানর অতিথির বক্তব্য রাখেন সংগঠনের জন্য প্লাট ফরম রংপুর বিভাগীয় কমিটির সহ সভাপতি ও হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মসজুদার রহমান। এ সময় উপস্তিত ছিলেন রংপুর দুঃস্থ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক চাঁন মিয়া, ইয়ুথ মিরর সার্ভিস ফর স্টুডেন্স মোঃ কামরুল হাসান, অত্র পতিষ্ঠানের ইন্সট্যাক্টও মোছাঃ কামরুন্নাহার, নাদিরা খানম, শিক্ষক জাহানুর ইসলাম, বেলালুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে পিপিসির জয় ও জেলা কিকেট দলের ক্যাপটেনকে বিদায়ী সংবর্ধনা

রংপুরে পিপিসির জয় ও জেলা কিকেট দলের ক্যাপটেনকে বিদায়ী সংবর্ধনা জালাল উদ্দিন ,রংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রংপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মায়া প্লাই প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ খেলায় আবারো পিপিসির জয় লাভ ও সদ্য অবসর প্রাপ্ত রংপুর জেলা ক্রিকেট দলের ক্যাপটেন সালাউদ্দিন পাপ্পুকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়। গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) বিকালে রংপুর কালেক্টরেট ক্রিকেট গার্ডেন মাঠে মায়া প্লাই প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ খেলায় ২০৬ রান করে জয় লাভ করেন পৌর প্রতিরক্ষা ক্লাব (পিপিসি)। খেলায় পিপিসি’র ব্যাটসম্যান লিওন সর্বোচ্চ রান করেন ৪১। খেলায় অগ্রনী ক্রীড়া চক্র ৯৩ রান করে অল উইকেটে পারজিক হয়। খেলা শেষে পিপিসির খেলোয়ার ও সদ্য রংপুর জেলা ক্রিকেট দল থেকে অবসর গ্রহন করায় রংপুর জেলা ক্রিকেট দলের ক্যাপটেন সালাউদ্দিন পাপ্পুকে ফুলের মালা বিদায়ী সংবর্ধনা জানান পৌর প্রতিরক্ষা ক্লাব (পিপিসি)’র সভাপতি ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এনামুল হক সোহেল। এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রতিরক্ষা ক্লাব (পিপিসি)’র সাধারণ সম্পাদক বানিউল আদম বাবু, সহ সভাপতি ফরিদ খান মিঠু, টিম ম্যানেজার আখতার হোসেন, টিমের কোচ একেএম মোস্তফা চাঁদ, রংপর জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সামসুজ্জামান, ক্রিকেট উপ কমিটির সদস্য সচিব জিয়াউর রহমান লরিন, রংপুর ক্রিকেট একাডেমীর পরিচালক শাকিল রায়হান, আম্পিয়ার সাইফুল্লাহ ও জীবন নুর সহ অন্যান্য খেলোয়ারবৃন্দ ।

Read More »