রংপুরে পিপিসির জয় ও জেলা কিকেট দলের ক্যাপটেনকে বিদায়ী সংবর্ধনা
জালাল উদ্দিন ,রংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
রংপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মায়া প্লাই প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ খেলায় আবারো পিপিসির জয় লাভ ও সদ্য অবসর প্রাপ্ত রংপুর জেলা ক্রিকেট দলের ক্যাপটেন সালাউদ্দিন পাপ্পুকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়। গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) বিকালে রংপুর কালেক্টরেট ক্রিকেট গার্ডেন মাঠে মায়া প্লাই প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ খেলায় ২০৬ রান করে জয় লাভ করেন পৌর প্রতিরক্ষা ক্লাব (পিপিসি)। খেলায় পিপিসি’র ব্যাটসম্যান লিওন সর্বোচ্চ রান করেন ৪১। খেলায় অগ্রনী ক্রীড়া চক্র ৯৩ রান করে অল উইকেটে পারজিক হয়। খেলা শেষে পিপিসির খেলোয়ার ও সদ্য রংপুর জেলা ক্রিকেট দল থেকে অবসর গ্রহন করায় রংপুর জেলা ক্রিকেট দলের ক্যাপটেন সালাউদ্দিন পাপ্পুকে ফুলের মালা বিদায়ী সংবর্ধনা জানান পৌর প্রতিরক্ষা ক্লাব (পিপিসি)’র সভাপতি ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এনামুল হক সোহেল। এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রতিরক্ষা ক্লাব (পিপিসি)’র সাধারণ সম্পাদক বানিউল আদম বাবু, সহ সভাপতি ফরিদ খান মিঠু, টিম ম্যানেজার আখতার হোসেন, টিমের কোচ একেএম মোস্তফা চাঁদ, রংপর জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সামসুজ্জামান, ক্রিকেট উপ কমিটির সদস্য সচিব জিয়াউর রহমান লরিন, রংপুর ক্রিকেট একাডেমীর পরিচালক শাকিল রায়হান, আম্পিয়ার সাইফুল্লাহ ও জীবন নুর সহ অন্যান্য খেলোয়ারবৃন্দ ।
















