সর্বশেষ
সর্বশেষ
  • পার্লামেন্ট ওয়াচ
  • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠক অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠক অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি ২০২৩খৃ.

একাদশ জাতীয় সংসদের ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৪ম বৈঠক আজ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, দীপংকর তালুকদার, এ.বি.এম ফজলে করিম চৌধুরী, কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং বাসন্তী চাকমা বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বান্দরবান জেলার লামা উপজেলায় সাম্প্রতিক সময়ে ম্রো সম্প্রদায়ের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের কারণ ও প্রতিকার, বান্দরবান জেলার আইন শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি এবং তিন পার্বত্য জেলায় রেল লাইন স্থাপন কাজের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া বিগত বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

তিন পার্বত্য জেলার উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে ইট ভাটা করার উপর কমিটি গুরুত্বারোপ করেন। এ বিষয়ে জটিলতা নিরসনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে (আন্তঃ মন্ত্রণালয়) বৈঠক করার ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বৈঠকে বান্দবান জেলার আইন শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সুপারিশ প্রদানের জন্য জনাব এ বি এম ফজলে করিম চৌধুরীকে আহবায়ক করে ০৪ (চার) সদস্য বিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়।

তিন পার্বত্য জেলায় উন্নয়ন প্রকল্প গ্রহণ করার পূর্বে স্থাপত্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক প্রণীত নকশা এবং সয়েল টেস্ট করে প্রকল্প গ্রহণ করার জন্য কমিটি সুপারিশ করেন।

কমিটি বাজার ফান্ডের বন্দোবস্ত গ্রহীতাদের (ক্ষুদ্র ব্যবসায়ী) ব্যবসা পরিচালনার জন্য ব্যাংক লোন দেওয়ার ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে।

বৈঠকে শুরুতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষার জন্য যারা শহীদ হয়েছেন সে সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জ্ঞাপন করা হয়।

বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, চেয়ারম্যান, বান্দরবন পার্বত্য জেলা পরিষদ, সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণ, বিভিন্ন সংস্থার প্রধানসহ, মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM