সর্বশেষ
সর্বশেষ

শেখ হাসিনার নেতৃত্বে জনগন আগের তুলনায় ভালো আছে -ডেপুটি স্পীকার

শেখ হাসিনার নেতৃত্বে জনগন আগের তুলনায় ভালো আছে -ডেপুটি স্পীকার

সাঁথিয়া, পাবনা, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ খৃ.

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, জনগন যে কোন সময়ের তুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভালো আছেন। বর্তমান সরকার জনগনের জন‌্য বহুমুখী উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছেন, বাস্তবায়ন করেছেন এবং করে যাচ্ছেন। সরকার দেশকে ২০৪১ সালের মাঝে উন্নত রাষ্ট্রে পরিণত করতে চায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বয়ং ইমরান খান তার দেশে বাংলাদেশের মত উন্নয়ন করার স্বপ্ন দেখেন অথচ তারা বলে পাকিস্তানই নাকি তাদের কাছে ভালো ছিল। তারা দাবি করে তাদের সময় জনগন ভালো ছিল, এবার আপনারাই বলুন, আগে ভালো ছিলেন নাকি বর্তমানে ভালো আছেন?

আজ (মঙ্গলবার) সকালে সাঁথিয়ার বিষ্ণুপুর মনিরুল ইসলাম উচ্চ বিদ‌্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ডেপুটি স্পীকার এসময় বিষ্ণুপুর মনিরুল ইসলাম উচ্চ বিদ‌্যালয় ৪ তলা ভীত বিশিষ্ট এক তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন।

ডেপুটি স্পীকার বলেন, জনগন ১৯৭০ সালে নৌকায় ভোট দিয়েছিল বলেই বাংলাদেশ আজ স্বাধীন। ১৯৭৫ সালের পর যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা স্কুলের কথা চিন্তা করে নাই, এই উপজেলার উন্নয়নের কথা চিন্তা করে নাই, এই উপজেলার নদী খননের কথা তারা চিন্তা করে নাই, কর্মসংস্থান সৃষ্টির কথা চিন্তা করে নাই, কৃষি উৎপাদন বৃদ্ধি করে জীবন-জীবিকা নির্বাহের কথা চিন্তা করে নাই।

মোঃ শামসুল হক টুকু বলেন, ওরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভাবমূর্তি নষ্ট কোর লক্ষ‌্যে বারবার বলার চেষ্টা করেছে পাকিস্তানই ভালো ছিল। অথচ পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বয়ং ইমরান খানই তার দেশ পাকিস্তানে বাংলাদেশের মত উন্নয়ন করতে চান । ভিন্ন দলের লোকজনের সন্তানেরাও তো এই স্কুলে পড়েন, আপনারা বলুন, স্কুলের এমন সুযোগ সুবিধা আগে ছিল? শেখ হাসিনার সরকারের উন্নয়ন সবার জন‌্য।

বিষ্ণুপুর মনিরুল ইসলাম উচ্চ বিদ‌্যালয়ের সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হাসান আলী খান বক্তব‌্য রাখেন। এছাড়া স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আজ বিকালে হইজোর শান্তিপুর ছবেদ আলী মজির উদ্দিন নিম্ন মাধ‌্যমিক বিদ‌্যালয়ের ১৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব‌্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু। অত্র বিদ‌্যালয়ের সভাপতি কার্তিক চন্দ্র সাহার সভাপতিত্বে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হাসান আলী খানসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM