সর্বশেষ
সর্বশেষ

Day: March 10, 2023

তামাক শিল্প রক্ষার দাবিতে রংপুরে চাষীদের মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে দেশীয় মালিকানাধীন তামাক শিল্প রক্ষায় নিম্নস্তর শুধুমাত্র দেশীয় কোম্পানির সিগারেটের জন্য সংরক্ষণের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিআকর্ষন ও সহযোগিতা কামনা করে মানববন্ধন ও সমাবেশ করেছেন অবহেলিত তামাক চাষীরা। শুক্রবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে নগরীর বঙ্গবন্ধু ম্যুরালের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন বক্তব্য রাখেন দেশীয় তামাক কল্যাণ সমিতি রংপুরের আহ্বায়ক মাসুদার রহমান চৌধুরি, যুগ্ম আহ্বায়ক মেজাম্মেল হক, মোঃ আসাদুজ্জামান (মিঠু) সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, আমাদের মাটি এবং আবহাওয়া তামাক চাষের উপযোগী। ন্যায্য মূল্যে বিক্রি না করতে পারায় আজ আমরা ঠিকমত তামাক চাষ করতে পারছি না। দেশীয় কোম্পানিগুলো ব্যবসা-বাণিজ্য করতে পারলে তামাকের ন্যায্য মূল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে নতুন-নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে যা দেশের বেকার সমস্যা দূর করতে ভূমিকা রাখবে। তামাক চাষিরা বলেন, সরকার শতভাগ দেশীয় কোম্পানির বিনিয়োগ সুরক্ষায় ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে দুটি মূল্যস্তর সৃষ্টি করে। ২০১৮-১৯ অর্থবছরে দেশীয় কোম্পানির জন্য নিম্ন স্তর সংরক্ষিত রেখে বহুজাতিক কোম্পানির আন্তর্জাতিক ব্র্যান্ডকে মধ্যম ও ঊচ্চমানে উন্নীত করে। এ সময় উপস্থিত ছিলেন রংপুর দেশীয় তামাক কল্যান সমিতির সদস্য মোঃ মোক্তার হোসেন, মোঃ আজিতুল্লা, মোঃ জাহেদুল ইসলাম, মোঃ আবু বক্কর সিদ্দিক, মোঃ সামচুল হক, মোঃ ফরহাদ হোসেন, মোঃ রমজান হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ ফিরোজ আহমেদ, মোঃ তাহের সহ রংপুরের অবহেলিত সকল তামাক চাষীগন।

Read More »

রংপুরে বিশিষ্ট আইনজীবী আমিনুর রশিদ মজনুর স্মরণসভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জজ কোটের বিশিষ্ট আইনজীবী আমিনুর রশিদ মজনু’র স্মরণে স্মরণসভা, দোয়া মাহফিল ও মরনোত্তর স্মৃতি স্মারক প্রদান করা হয়। বৃহস্পতিবার সন্ধায় নগরীর গুপ্তপাড়ায় রংপুর আইন কলেজ মিলনায়তনে স্মরণসভায় অনুষ্ঠানে রংপুর আইন কলেজের অধ্যক্ষ এ্যাড. মোঃ সাজেদ হোসেন তাতার পরিচালনায় ও এ্যাড. বিধু রঞ্জন রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জজ কোটের পিপি মোঃ আব্দুল মালেক, সিনিয়র এ্যাড. আব্দুর রউফ, রংপুর জজ কোটের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল হক প্রামানিক, এ্যাড. রফিকুল ইসলাম মুকুল, এ্যাড. খন্দকার রেজাউল কাইয়ুম এনাম, এ্যাড. রোজাউল হক, এ্যাড. নির্মল মাহাতা, এ্যাড. হুমায়ন রশিদ চৌধুরী, এ্যাড. তাহের আলী নিউটন, এ্যাড. শিরিন আক্তার, আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল মালেক, এ্যাড. ওবায়দুর রহমান ডন, এ্যাড. আব্দুর রহমান, মরহুমের ভাই বীর মুক্তিযোদ্ধা ডাঃ আলমগীর, এ্যাড. আলতাফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন এ্যাড. আব্দুল হাদী বেলাল, ডাঃ নিখিল চন্দ্র গুহ, রংপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য শুভ রঞ্জন দেব বাবলু, এ্যাড. মাসুম হাসান, এ্যাড. কাজী লুমুম্বা, এ্যাড. জাকিয়া সুলতানা চৈতি, এ্যাড. সালেকুর রহমান, এ্যাড. জিয়াউল হাসান জিয়া, এ্যাড. প্রশান্ত কুমার রায়, এ্যাড. আইনুল হোসেন, এ্যাড. ফারজাউল হক জেমস, এ্যাড. আশুতোষ কুমার সরকার, এ্যাড. মাসুদ সরোয়ার, এ্যাড. জয়নাল আবেদীন অরেঞ্জ, এ্যাড. আতিকুল আলম কল্লোল, এ্যাড. মেরাজুল হক, এ্যাড. আবতাব উদ্দিন, এ্যাড. এমএ বাতিন, এ্যাড. জিল্লুর রহমান, এ্যাড. আপন, এ্যাড. কাজী মাহফুজুল ইসলাম, এ্যাড. এমদাদুল হক প্রধান। আলোচনা শেষে মরহুমের অত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা শফিউর রহমান। সবশেষে রংপুর আইন কলেজের উদ্যোগে মরহুম বিশিষ্ট আইনজীবী আমিনুর রশিদ মজনুর সহধর্মিনীকে মরনোত্তর স্মৃতি স্মারক তুলেদেন রংপুর জজকোটের সকল আইনজীবীগন।

Read More »