সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • তামাক শিল্প রক্ষার দাবিতে রংপুরে চাষীদের মানববন্ধন

তামাক শিল্প রক্ষার দাবিতে রংপুরে চাষীদের মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে দেশীয় মালিকানাধীন তামাক শিল্প রক্ষায় নিম্নস্তর শুধুমাত্র দেশীয় কোম্পানির সিগারেটের জন্য সংরক্ষণের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিআকর্ষন ও সহযোগিতা কামনা করে মানববন্ধন ও সমাবেশ করেছেন অবহেলিত তামাক চাষীরা। শুক্রবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে নগরীর বঙ্গবন্ধু ম্যুরালের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন বক্তব্য রাখেন দেশীয় তামাক কল্যাণ সমিতি রংপুরের আহ্বায়ক মাসুদার রহমান চৌধুরি, যুগ্ম আহ্বায়ক মেজাম্মেল হক, মোঃ আসাদুজ্জামান (মিঠু) সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, আমাদের মাটি এবং আবহাওয়া তামাক চাষের উপযোগী। ন্যায্য মূল্যে বিক্রি না করতে পারায় আজ আমরা ঠিকমত তামাক চাষ করতে পারছি না। দেশীয় কোম্পানিগুলো ব্যবসা-বাণিজ্য করতে পারলে তামাকের ন্যায্য মূল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে নতুন-নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে যা দেশের বেকার সমস্যা দূর করতে ভূমিকা রাখবে। তামাক চাষিরা বলেন, সরকার শতভাগ দেশীয় কোম্পানির বিনিয়োগ সুরক্ষায় ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে দুটি মূল্যস্তর সৃষ্টি করে।

২০১৮-১৯ অর্থবছরে দেশীয় কোম্পানির জন্য নিম্ন স্তর সংরক্ষিত রেখে বহুজাতিক কোম্পানির আন্তর্জাতিক ব্র্যান্ডকে মধ্যম ও ঊচ্চমানে উন্নীত করে। এ সময় উপস্থিত ছিলেন রংপুর দেশীয় তামাক কল্যান সমিতির সদস্য মোঃ মোক্তার হোসেন, মোঃ আজিতুল্লা, মোঃ জাহেদুল ইসলাম, মোঃ আবু বক্কর সিদ্দিক, মোঃ সামচুল হক, মোঃ ফরহাদ হোসেন, মোঃ রমজান হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ ফিরোজ আহমেদ, মোঃ তাহের সহ রংপুরের অবহেলিত সকল তামাক চাষীগন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM