সর্বশেষ
সর্বশেষ

Day: March 15, 2023

রংপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা প্রশাসনের আয়োজনে রংপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে বেলুন ফেস্টুন উড়ানো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় রংপুর টাউন হলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলাচনা সভা অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম । বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরেআলম মিনা বিপিএম বার, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ মিজানুর রহমান , জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আজহারুল ইসলাম, রংপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আফসানা পারভীন, রংপুর জেলা সিভিল সার্জেন ডা. জাহাঙ্গীর কবির, ক্যাব রংপুরের সভাপতি আব্দুর রহমান, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি রংপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব নুরুল হক মুন্না, সাধারণ সম্পাদক শাহ মোঃ শহীদ আখতার সোহেল, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম ব্যাপারী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Read More »

ভূমি খাতে সুশাসন নিশ্চিত করতে হবে – ভূমিমন্ত্রী

আমাদের উদ্দেশ্য স্মার্ট এবং টেকসই ভূমি ব্যবস্থাপনা স্থাপন – ভূমিমন্ত্রী এসএম রবিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : (ঢাকা, রবিবার, ৫ মার্চ, ২০২৩) ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন জনবান্ধব ভূমি সেবা প্রদান করতে ভূমি খাতে সুশাসন নিশ্চিত করতে হবে। আজ রবিবার রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমি ভবনের কেন্দ্রীয় সেমিনার হলে আয়োজিত ১৩৩তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এ কথা বলেন। ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ সিভিল সার্ভিস এর প্রশাসন ও পুলিশ ক্যাডার এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের – ৭০ জন কর্মকর্তা নিয়ে আয়োজিত ৬ সপ্তাহের এই প্রশিক্ষণ কোর্সটি আজ শেষ হলো। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (ডিএলআরএস) সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ প্রদান করে থাকে। উপস্থিত প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের থেকে ভূমিমন্ত্রীর কি আশা, তা জানাতে গিয়ে ভূমিমন্ত্রী বলেন, “মানুষকে কষ্ট দিবেন না, আপনার আউট অফ দ্যা বক্স চিন্তা করতে হবে এবং মানসিকতা বদলাতে হবে, আপনার কর্তব্য সচেতন হতে হবে এবং মানুষকে কিভাবে সেবা দেওয়া যায় সেটা আপনার চিন্তা-ভাবনায় থাকতে হবে”। ভূমিমন্ত্রী এ সময় প্রশিক্ষণ শেষ করা কর্মকর্তাদের ভূমি খাতে সুশাসন নিশ্চিত করতে কাজ করে যাওয়ার আহবান জানান। ভূমিমন্ত্রী এ সময় আরও বলেন, ‘হাতের মুঠোয় ভূমিসেবা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমিসেবা ডিজিটালাইজেশনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় শুরু হওয়া ভূমি সংস্কার কার্যক্রম আজ কেবল স্লোগানে সীমাবদ্ধ নয় – আজ তা বাস্তবতা। তিনি বলেন, সিভিল সোসাইটির প্রতিনিধিবৃন্দ, যারা সমাজে ওয়াচডগ হিসেবে ভূমিকা রেখে থাকেন, তারাও বর্তমান সরকারের ভূমি সংস্কার কার্যক্রমকে অনুপ্রেরণামূলক উদ্যোগ বলে বর্ণনা করছেন। ভূমি মন্ত্রণালয়কে সরকারের ‘টপ-ফাইভ পারফর্মিং মিনিস্ট্রি’ বর্ণনা করে সাইফুজ্জামান চৌধুরী বলেন, এ জন্য আমাদের আত্মতুষ্টিতে ভুগলে চলবেনা। আমরা আরও ভালোভাবে কাজ করে যাওয়ার প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। আমরা ভালো কাজ করে ভবিষ্যতের জন্য উদাহরণ তৈরি করে দিতে চাই। আমাদের উদ্দেশ্য স্মার্ট এবং টেকসই ভূমি ব্যবস্থাপনা স্থাপন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুল বারিক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ আবু বকর ছিদ্দিক এবং ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক ছিদ্দিকী। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের এর কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এই কোর্সটির পরিচালক এবং ডিএলআরএস-এর পরিচালক এজাজ আহমেদ জাবের। প্রশিক্ষণ গ্রহণকারী তিনজন কর্মকর্তা প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন। পরে ভূমিমন্ত্রী কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

Read More »

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে ডাক্তারি পড়তে সুযোগ পেল ৩৫ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এ বছর ৩৫ জন শিক্ষার্থী সরকারি মেডিক‌্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। রবিবার (১২ মার্চ) দুপুরে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর দেখা গেছে, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে ৩৫ শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিক‌্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এর মধ্যে ছেলে ২০ জন ও মেয়ে ১৫ জন। কলেজটি থেকে প্রতিবছর উত্তীর্ণ বিপুলসংখ্যক শিক্ষার্থী শুধু মেডিক‌্যাল কলেজ নয় বুয়েট, রুয়েট, কুয়েট ও চুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও ভর্তির সুযোগ পাচ্ছেন। রেকর্ড পরিমাণ শিক্ষার্থী মেডিক‌্যাল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে। চলতি বছর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শুধু বিজ্ঞান বিভাগে ২৫৫ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ২২৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জনসহ পাস করেছে শতভাগ। তারমধ্যে এবার ৩৫ জন শিক্ষার্থী সরকারি মেডিক‌্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২২ সালে ৩৯ জন, ২০২১ সালে ৪০ জন, ২০১৯ সালে ৩৬ জন ও ২০১৮ সালে ৩৮ জন শিক্ষার্থী সরকারি মেডিক‌্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছিল। সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক বলেন, সৈয়দপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি বিজ্ঞান কলেজ। বরাবরই এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফল করেন এই কলেজের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রাখছেন। তিনি বলেন, এ শিক্ষা প্রতিষ্ঠানটিতে সুশৃঙ্খল পরিবেশ, পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা এবং কঠোর তদারকির ফলে প্রতিবছর আশানুরূপ ফল করছে শিক্ষার্থীরা। মূলত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিবছর মেডিক‌্যাল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ধারাবাহিক সফলতা ধরে রাখা সম্ভব হচ্ছে।

Read More »

আহবায়ক বেলাল ও সদস্য সচিব লাভলু জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন ও রংপুর জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সুপারিশ ক্রমে মোঃ মাহবুবার রহমান (বেলাল) কে আহ্বায়ক এবং মোঃ নাজমুল হুদা লাভলু’কে সদস্য সচিব করে ৯৩ সদস্য বিশিষ্ট জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় কমিটি। জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির দত্তর সম্পাদক মাহবুবুর রহমান কামাল স্বাক্ষরিত ও অনুমোদিত পত্রে বলা হয়েছে আগামী ০৩ (তিন) মাসের মধ্যে সকল উপজেলা ও পৌরসভা সম্মেলন সম্পন্ন করা শর্তে রংপুর জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কমিটি অনুমোদন করেছেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা। নেতৃত্বে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর জেলা শাখা সাংগঠনিকভাবে আরো শক্তিশালি করার মাধ্যমে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর হাতে গড়া সংগঠন জাতীয় পার্টির বর্তমান মাননীয় চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা প্রকৌশলী গোলাম মোহাম্মদ কাদের এমপির হাতকে আরো শক্তিশালী করবেন। আহবায়ক কমিটির অন্যান্যরা হলেন, যূগ্ম আহবায়ক মোঃ গোলাম কিবরিয়া (তুহিন), মোঃ সুমন মিয়া, এ.এস.এম সাইফুল ইসলাম রিপন, মোঃ আরিফুল হাসান ডিউক, মোঃ আলাউদ্দিন হোসাইন, মোঃ রাশেদ রহমান, মোঃ রাশেদুল ইসলাম রাসেল, ইঞ্জি.শামীম হোসেন, মোঃ মাসুদ আহম্মেদ, মোঃ হাসান রাহী, মোঃ সাজু মিয়া, মোঃ সাগর ইসলাম, মোঃ হারুন অর রশিদ, ডাঃ শিমুল সরকার, মোঃ ফকির চাঁন, মোঃ রশিদুজ্জামান দুলু, মোঃ সাজ্জাদুল ইসলাম, আ স ম রওশন হাবীব, হাসানাত তৌহিদ (চয়ন), নাঈম হক (পাপ্পা), মোঃ হায়দার আলী, দীপ চরণ, ছামছুল দুলাল, যূগ্ম সদস্য সচিব মোঃ আবু রায়হান রোকন, শাহ মোঃ ইউসুফ আলম, মোঃ মুরাদ হোসেন বাপ্পি, মোঃ দুলু মিয়া, সদস্য আবুল হোসেন, মোঃ আরিফুজ্জামান আরিফ, নূর-ই-মোঃ রওশন জামিল, আতিফা আক্তার (আশা), ডাঃ জান্নাতুল ফেরদৌস (অনু), মোঃ আমিনুল ইসলাম, শেখ আবু রায়হান (সজীব), মোঃ বাবু মিয়া, মোঃ আনিছ মিয়া, মোঃ জুয়েল, মোঃ আরমান হোসেন রনি, মোঃ সোহেল পারভেজ সাগর, মোঃ রতন মিয়া, মোঃ লুৎফুল হায়াত বাবু, মোঃ মুকুল, মোঃ সাহাদৎ, আরিফুল ইসলাম আদিল, মোঃ রুবেল, মোঃ মারুফ, মোঃ সোহাগ, মোঃ বাবু, মোঃ সজিব হোসেন, মোঃ বাবু মিয়া, মোঃ শাহিন, খালেদ বিন রাকিব (লিখন), মোঃ মজিবর রহমান, মোঃ রন্টু মিয়া, মোঃ সামছুল হুজুর, মোঃ সাইদুল ইসলাম স¤্রাট, মোঃ বদিউর রহমান, মোঃ কলিম, মোঃ আজাহার আলী, মোঃ জমির মিয়া, মোঃ সাহেব, কাদির হোসেন রাসেল, মোঃ এরশাদ, রাব্বি হোসেন, জলির হোসেন, হেলাল মিয়া, তাহের মিয়া, রফিকুল ইসলাম, নুর আলম, ফিরোজ মিয়া, জোনাব আলী, রফিক মিয়া, জনি মিয়া, মোঃ মমিন, মোঃ লিটন, মোঃ আরমান, মজমুল হোসেন, মোঃ আসিফ, মোঃ মিথুন, মোঃ জুয়েল, সোনা মিয়া, মামুন মিয়া, মোঃ পাভেল, মোঃ পারভেজ, রায়হান মিয়া, মোঃ রাসেল, মিলন মিয়া, চাঁন মিয়া, মোঃ মিজানুর, তৌহিদ হোসেন ও মোঃ পারভেজ।

Read More »

এক দফা দাবীতে রংপুরে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে কর্মবিরতি পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগরী সহ জেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের এক দফা দাবীতে কর্মবিরতি পালন করেছে সকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১০ টা হতে ১২টা পর্যন্ত নগরীর উত্তম স্কুল এন্ড কলেজ, বেগম জোবেদা আজিজন গার্লস স্কুল এন্ড কলেজ, শিক্ষাঙ্গন উচ্চ বিদ্যালয়, সালেমা বালিকা আদর্শ উচ্চ বিদ্যালয়, আক্কেলপুর উচ্চ বিদ্যালয় ঘুরে দেখা যায় শিক্ষকগণ তাদের দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচীর অংশ হিসেবে ক্লাশসহ সকল কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন। এ ব্যপারে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ আলী বলেন, বিরাজমান সরকারি-বেসরকারি বৈষম্য দুরিকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করার দাবীতে আমরা বিভিন্ন কর্মসূচী পালন করে আসছি এরই অংশ হিসেবে আজকে আমরা আমাদের প্রতিষ্ঠানে কর্মবিরতির কর্মসূচী পালন করলাম। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তক্ষেপে আমাদের এই দাবীর সুরাহা হবে। আমরা দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচী চালিয়ে যাবো এবং এর চেয়ে কঠোর কর্মসূচী দেয়া হবে। উল্লেখ্য, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের এক দফা দাবীতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রংপুরের আয়োজনে গত সোমবার রংপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। আগামী ২০ মার্চ এক দফা দাবী আদায়ের লক্ষ্যে ঢাকায় শিক্ষক মহা সমাবেশ অনুষ্ঠিত হবে।

Read More »

বিশ্ব শান্তিকল্পে ও দেশ মাতৃকার মঙ্গল কামনায় অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বিশ্ব শান্তিকল্পে ও দেশ মাতৃকার মঙ্গল কামনায় মহান অবতার শ্রীকৃষ্ণের পঞ্চম দোল, দূর্গাপুর নয়াপাড়া সার্বজনীন হরি মন্দিরের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রতিষ্ঠাতা স্বর্গীয় উপেন্দ্রনাথ স্মরণে অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়।নগরীর তাজহাট থানার ১৫নং ওয়ার্ডের দূর্গাপুর নয়াপাড়া সার্বজনীন হরি মন্দিরের সকল ভক্তবৃন্দের আয়োজনে গত রোববার অনুষ্ঠিত অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। দূর্গাপুর নয়াপাড়া সার্বজনীন হরি মন্দিরের সভাপতি স্বপন মাষ্টার এর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর জেলার সভাপতি ও রংপুর সদর সাব-রেজিষ্ট্রার রাম জীবন কুন্ড, বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ মোসলেমা বেগম মেরী এবং সার্বিক সহযোগিতায় ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাকারিয়া আলম শিপলু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দূর্গাপুর নয়াপাড়া সার্বজনীন হরি মন্দিরের সাংগঠনিক সম্পাদক শ্যামল বাবু।

Read More »

রংপুরে সেনাসদস্য মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিনের দাফনকার্য সম্পন্ন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বান্দরবানে সেনা সদস্যদের ওপর কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) অতর্কিত গুলিবর্ষণে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সেনাসদস্য মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন।সোমবার দুপুর পৌনে ১টার দিকে সেনাবাহিনীর গাড়িতে কফিনবন্দি মরদেহ নাজিম উদ্দিনের গ্রামের রংপুর নগরীর ১৫ নং ওয়র্ডের আশরতপুর কোটপাড়া (ঘাঘট পাড়া) বাড়িতে আনা হয়। সোমবার সকালে হেলিকপ্টারযোগে নাজিম উদ্দিনের মরদেহ প্রথমে রংপুর সেনানিবাসে আনা হয়। সেখানে অনুষ্ঠানিকতা শেষে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ ঘাঘটপাড়া গ্রামে নেওয়া হয়। বাদ জোহর সোয়া ২টার দিকে সেখানকার বাগানবাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। এ সময় সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলমসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঈদের ছুটিতে বাড়িতে আসতে চাওয়া নাজিম উদ্দিন যে নিথর দেহে বাড়ি ফিরবেন কেউ ভাবতেই পারেননি। তার এমন মৃত্যুতে পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামবাসীও শোকে মুহ্যমান। সোমবার (১৪ মার্চ) দুপুরে রংপুর সদরের আশররপুর কোট ঘাঘটপাড়ায় নাজিম উদ্দিনের বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনদের আহাজারি। কাঁদতে কাঁদতে স্ত্রী ও দুই সন্তান হয়ে পড়ছেন অচেতন। নাজিম উদ্দিনের অকাল মৃত্যুতে পুরো পরিবারের স্বপ্ন তছনছ হয়ে গেছে। স্বামী নাজিম উদ্দিনের সঙ্গে স্ত্রী চামেলি বেগমের সর্বশেষ কথা হয়েছিল শনিবার (১২ মার্চ) দুপুরে। পরদিন রোববার (১৩ মার্চ) বিকেলে আসে স্বামীর মৃত্যুর খবর। চামেলির সব কিছুই ছেয়ে গেছে ঘোর অন্ধকারে। নিজের কথা না হয় বাদই থাকল। ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া বড় সন্তন নায়েমুজ্জামান চঞ্চল এবং এইচএসসি পরীক্ষার্থী ছেলে আব্দুল্লাহ আল নোমান নীরবের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সে ভাবনা দুমড়ে-মুচড়ে দিচ্ছে চামেলিকে, স্বজনরাও নির্বাক। উল্লেখ্য, রোববার (১৩ মার্চ) দুপুরে বান্দরবানের রোয়াংছড়ির পাহাড়ি অঞ্চলে কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) নামের একটি সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী দল সেনা সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। সেখানে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান নাজিম উদ্দিন। এছাড়া আহত দুই সেনা সদস্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। দেশ মাতৃকার সেবায় নাজিম উদ্দিনের মৃত্যুতে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন। আইএসপিআর সূত্রে জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে জাতীয় শিশু দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দুর্গম পাহাড়ি এলাকায় মা ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের উদ্দেশে গমন করা দলের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন সেনাসদস্যরা। তাদের ওপর অতর্কিত গুলিবর্ষণ করে কেএনএ’র সন্ত্রাসীরা।

Read More »