সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • বিশ্ব শান্তিকল্পে ও দেশ মাতৃকার মঙ্গল কামনায় অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত

বিশ্ব শান্তিকল্পে ও দেশ মাতৃকার মঙ্গল কামনায় অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

বিশ্ব শান্তিকল্পে ও দেশ মাতৃকার মঙ্গল কামনায় মহান অবতার শ্রীকৃষ্ণের পঞ্চম দোল, দূর্গাপুর নয়াপাড়া সার্বজনীন হরি মন্দিরের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রতিষ্ঠাতা স্বর্গীয় উপেন্দ্রনাথ স্মরণে অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়।নগরীর তাজহাট থানার ১৫নং ওয়ার্ডের দূর্গাপুর নয়াপাড়া সার্বজনীন হরি মন্দিরের সকল ভক্তবৃন্দের আয়োজনে গত রোববার অনুষ্ঠিত অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।

দূর্গাপুর নয়াপাড়া সার্বজনীন হরি মন্দিরের সভাপতি স্বপন মাষ্টার এর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর জেলার সভাপতি ও রংপুর সদর সাব-রেজিষ্ট্রার রাম জীবন কুন্ড, বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ মোসলেমা বেগম মেরী এবং সার্বিক সহযোগিতায় ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাকারিয়া আলম শিপলু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দূর্গাপুর নয়াপাড়া সার্বজনীন হরি মন্দিরের সাংগঠনিক সম্পাদক শ্যামল বাবু।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM