সর্বশেষ
সর্বশেষ

Day: March 29, 2023

প্রযুক্তি ব্যবহারে নারী-পুরুষ বৈষম্য দূর করতে হবে–স্পীকার

প্রযুক্তি ব্যবহারে নারী-পুরুষ বৈষম্য দূর করতে হবে–স্পীকার ঢাকা, ২৯ মার্চ ২০২৩ খ্রি. বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবী মেয়েদের সুষ্ঠু কর্ম পরিবেশ সৃষ্টিতে পরিবার ও সমাজকে সচেতন হতে হবে। তিনি বলেন, জয়িতারা আজ নিজ যোগ্যতায় পুষ্পিত, পল্লবিত ও বিকশিত। এসময় তিনি ডিজিটাল বাংলাদেশের সুযোগ সম্পূর্ণভাবে কাজে লাগানোর জন্য প্রযুক্তি ব্যবহারে নারী-পুরুষ বৈষম্য দূর করার আহ্বান জানান। তিনি আজ রাজধানী ঢাকার শিশু একাডেমি মিলনায়তনে ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২৩’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: হাসানুজ্জামান কল্লোল স্বাগত বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক স্টেফান লিলার বক্তব্য রাখেন। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের এগিয়ে নিতে কার্যকর আইনগত মডেল ও পরিকল্পনা গ্রহণ করেছেন। তৃণমূল পর্যায়ের নারীরাও আজ বিভিন্ন ধরণের প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে অর্থনৈতিকভাবে সাবলম্বী হচ্ছেন। তিনি বলেন, অসংখ্য প্রতিভাসম্পন্ন নারী পরিবারের সার্বিক দায়িত্ব পালন করেও সমাজ ও দেশ গঠনে প্রশংসনীয় অবদান রেখে চলেছেন। তিনি বলেন, নারীরা আজ উদ্যোক্তা হিসেবে সুনামের সাথে কাজ করছেন। তারা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশীয় অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন। যথাযথ সুযোগ দিলে নারীরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসময় তিনি নির্বাচিত ৫ জন নারীকে ‘শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার ২০২২’- সম্মাননা প্রদান করেন এবং পরবর্তীতে পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২৩’ অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সম্মাননাপ্রাপ্ত জয়িতাগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে বাজুস’র জুয়েলারী ব্যাবসায় ভ্যাট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের আয়োজনে (বাজুস) রংপুর জেলা শাখার নেতৃবৃন্দদের নিয়ে ”জুয়েলারী ব্যাবসায় ভ্যাট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়। গতকাল (২৮ মার্চ) মঙ্গলবার সকাল ১১ টায় নগরীর কামালকাছনা রোডস্থ কার্যালয়ে জুয়েলারী ব্যাবসায় ভ্যাট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর এর কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সোহেল। প্রশিক্ষন কর্মশালায় উপস্থিত ছিলেন (বাজুস) রংপুর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মোঃ আরেফুল হক লাইজু, কার্যনির্বাহী সদস্য মোঃ নুর ইসলাম বাবু, কার্যনির্বাহী সদস্য মোঃ মশিয়ার রহমান, কার্যনির্বাহী সদস্য মোঃ রবিউল ইসলাম সহ বাজুস রংপুর জেলা শাখার উপ কমিটির সদস্য মোঃ নুরুজ্জামান কাফি, মোঃ ওয়াহিদ মিয়া (ওয়াহেদ), মোঃ নাছির উদ্দিন লিটন, মোঃ রিপন মিয়া, মোঃ রোস্তম মিয়া, মোঃ মশিয়ার রহমান, মোঃ জামিল হোসেন, মোঃ শফিকুল ইসলাম, মোহাম্মদ নাজিবুল্লাহ আশা, মোঃ মেহেদী হাসান রতন । মোট ১৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালা শেষে (বাজুস) রংপুর জেলা শাখার পক্ষ থেকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর এর কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাসকে সম্মাননা স্মারক প্রদান করেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সোহেল সহ সকাল নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে ক্যান্টনমেন্ট ঘেরাও দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ঐতিহাসিক ক্যান্টনমেন্ট ঘেরাও দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। মঙ্গলবার(২৮ মার্চ) সকাল ১০ টায় নিসবেতগঞ্জের ‘রক্ত গৌরব’ এ সর্বস্তরের মানুষ এ শ্রদ্ধা নিবেদন করেন। শুরুতেই শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ কমিশনার সাইফুজ্জামান ফারুকী, রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নুর নাহার বেগম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংদসদ রংপুর জেলা ইউনিট কমান্ডের পক্ষে বীর মুক্তিযোদ্ধ মেজর অবঃ) নাসিম উদ্দিন, সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ। এরপরে রংপুর জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, এ্যাড. আনোয়ারুল ইসলাম, সদস্য মমতাজ উদ্দিন আহমেদ, রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আবুল কাশেম, সদস্য নাজমুল ইসলাম ডালিম, সাইফুল ইসলাম, রংপুর জেলা মহিলা অওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. জাকিয়া সুলতানা চৈতি, রংপুর জেলা যুবলীগের পক্ষে সাবেক যুগ্ম আহবায়ক ডাঃ লুৎফে আলী রনি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি, ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের পক্ষ সিঃ সহ সভাপতি আব্দুল হালিম, রংপুর মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষে সভাপতি অজয় সরকার দুলু, সাধারণ সম্পাদক আবু জাকারিয়া জাকির । এছাড়াও ঐতিহাসিক ক্যান্টনমেন্ট ঘেরাও দিবসে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ পরিবারবর্গ , বাংলাদেশ সমাজ তান্ত্রিক দল বাসদ , রাধাকৃষ্ণপুর ডিগ্রি কলেজ, নিসবেতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিসবেতগঞ্জে জরিমুননেছা স্কুল এন্ড কালেজ , বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহামন উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পরে ঐতিহাসিক ক্যান্টনমেন্ট ঘেরাও দিবসে শহীদদের অত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

Read More »

রংপুর রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা বাবলু’র ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত

জালাল উদ্দিন,ূূ/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সাংবাদিক রবিউল হোসেন সরকার বাবলু’র ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে অসহায়দের ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সোমবার (২৭ মার্চ ২৩) সন্ধ্যায় রংপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে দোয়া মহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি একেএম রহমত উল্লাহ অপু, সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত দাস, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক রবিন চৌধুরী রাসেল, মহিলা বিষয় সম্পাদক শরিফা বেগম শিউলী, অর্থ বিষয় সম্পাদক মেহেবুব পারভেজ সুমন, সহ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম জুয়েল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু তালেব, কার্যকারী সদস্য আল-শাহরীয়ার জিম , মশিউর রহমান লেবু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »