জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে ঐতিহাসিক ক্যান্টনমেন্ট ঘেরাও দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। মঙ্গলবার(২৮ মার্চ) সকাল ১০ টায় নিসবেতগঞ্জের ‘রক্ত গৌরব’ এ সর্বস্তরের মানুষ এ শ্রদ্ধা নিবেদন করেন। শুরুতেই শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ কমিশনার সাইফুজ্জামান ফারুকী, রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন,
রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নুর নাহার বেগম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংদসদ রংপুর জেলা ইউনিট কমান্ডের পক্ষে বীর মুক্তিযোদ্ধ মেজর অবঃ) নাসিম উদ্দিন, সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ। এরপরে রংপুর জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, এ্যাড. আনোয়ারুল ইসলাম, সদস্য মমতাজ উদ্দিন আহমেদ, রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আবুল কাশেম,
সদস্য নাজমুল ইসলাম ডালিম, সাইফুল ইসলাম, রংপুর জেলা মহিলা অওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. জাকিয়া সুলতানা চৈতি, রংপুর জেলা যুবলীগের পক্ষে সাবেক যুগ্ম আহবায়ক ডাঃ লুৎফে আলী রনি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি, ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের পক্ষ সিঃ সহ সভাপতি আব্দুল হালিম, রংপুর মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষে সভাপতি অজয় সরকার দুলু, সাধারণ সম্পাদক আবু জাকারিয়া জাকির ।
এছাড়াও ঐতিহাসিক ক্যান্টনমেন্ট ঘেরাও দিবসে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ পরিবারবর্গ , বাংলাদেশ সমাজ তান্ত্রিক দল বাসদ , রাধাকৃষ্ণপুর ডিগ্রি কলেজ, নিসবেতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিসবেতগঞ্জে জরিমুননেছা স্কুল এন্ড কালেজ , বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহামন উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পরে ঐতিহাসিক ক্যান্টনমেন্ট ঘেরাও দিবসে শহীদদের অত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
















