সর্বশেষ
সর্বশেষ

Day: April 6, 2023

র‌্যাব-১৩ কতৃক রংপুরে ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ গ্রেফতার-১

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর কতৃক ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ , ১ জন মাদক কারবারী গ্রেফতার করা হয়। গতকাল ০৫ এপ্রিল রাত ০২.৩০ ঘটিকায় র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর পরশুরাম থানাধীন নিয়ামত কদমতলা গঙ্গাচড়া টু রংপুরগামী পাঁকা রাস্তায় চেকপোষ্ট করাকালীন পাথর ভর্তি একটি ট্রাক সন্দেহের ভিত্তিতে চেক করে অবৈধ মাদকদ্রব্য ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন (৩২), পিতা-মৃত আমিনুর রহমান, সাং-দক্ষিন গনেসাম, থানা-কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স¦ীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃৃত আসামীর বিরুদ্ধে, আরপিএমপি, রংপুর, পরশুরাম থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Read More »

রংপুরে নবাগত বিভাগীয় কমিশনারকে স্বাগত জানানা জেলা প্রশাসক

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে নবাগত বিভাগীয় কমিশনারকে স্বাগত, শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়। গতকাল (৫ এপ্রিল ) বুধবার সোয়া ১২ টায় রংপুর সার্কিট হাউজে সদ্য যোগদানকৃত নবাগত রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমানকে স্বাগত ও ফুলের শুভেচ্ছা জানান রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। এরপর পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আবু জাফর, রংপুর মেট্রোপলিটন পুলিশেষ উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) ডিসি মোঃ মেনহাজুল আলম, রংপুর স্থানীয় সরকারের উপ পরিচালক জিলুফা সুলতানা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Read More »

রংপুরে ১লা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্ততি মুলক সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষ ১লা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্ততি মুলক সভা অনুষ্ঠিত হয়। গতকাল (৫এপ্রীল) বুধবার বেলা সাড়ে ১২ টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্ততি মূলক সভায় রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.ডাব্লিউ.এম রায়হান শাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী , রংপুর সিটি কর্পোরেশনের সচিব উম্মে ফাতিমা, রংপুর প্রেস ক্লাবের সভাপতি মাহবুব রহমান হাবু, রংপুর মহানগর আওয়ামীলীগের সদস্য শামীম তালুকদার, নবী উল্লাহ পান্না সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »