জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর কতৃক ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ , ১ জন মাদক কারবারী গ্রেফতার করা হয়। গতকাল ০৫ এপ্রিল রাত ০২.৩০ ঘটিকায় র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর পরশুরাম থানাধীন নিয়ামত কদমতলা গঙ্গাচড়া টু রংপুরগামী পাঁকা রাস্তায় চেকপোষ্ট করাকালীন পাথর ভর্তি একটি ট্রাক সন্দেহের ভিত্তিতে চেক করে অবৈধ মাদকদ্রব্য ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন (৩২),
পিতা-মৃত আমিনুর রহমান, সাং-দক্ষিন গনেসাম, থানা-কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স¦ীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃৃত আসামীর বিরুদ্ধে, আরপিএমপি, রংপুর, পরশুরাম থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
















