সর্বশেষ
সর্বশেষ

Day: April 11, 2023

রংপুরে লায়ন্স স্কুলের ৩দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: লায়ন্স ক্লাব অব রংপুর কতৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত রংপুর লায়ন্স স্কুল এন্ড কলেজে ৩দিন ব্যাপী পাঠদানে দক্ষতা উন্নয়ন ও শ্রেনীকক্ষ ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় রংপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ হলরুমে ৩দিন ব্যাপী পাঠদানে দক্ষতা উন্নয়ন ও শ্রেনীকক্ষ ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রায়হান শারীফ। প্রশিক্ষণ কর্মশালায় রংপুর বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক লায়ন মোঃ আজহারুল ইসলাম দুলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন রিসোর্স পার্সন মাসুদ হায়দার হিল্লোল, মাহামুদুল হাসান সাগর সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রশিক্ষণ কর্মশালায় রংপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের সকাল শিক্ষক ও শিক্ষীকাগন উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে নারী রাজনৈতিক ক্ষমতায়নে মিডিয়া সম্পৃক্তকরণ শীর্ষক সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী রাজনৈতিক দলগুলির কেন্দ্রীয় কমিটিসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল কমিটিতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিতকরণের দাবি জানিয়েছে রংপুরের অপরাজিতারা। একই সঙ্গে নারী-পুরুষের সমতা ও ক্ষমতায়ন বিষয়ে সরকারের গৃহীত সকল নীতি-পরিকল্পনার বাস্তবায়ন দাবি করেছেন। মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে রংপুর পুলিশ কমিউনিটি সেন্টার সভাকক্ষে অনুষ্ঠিত ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়নে মিডিয়ার সম্পৃক্তকরণ’ শীর্ষক মতবিনিময় সভা থেকে দাবি জানানো হয়। সভায় রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান হাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন গঙ্গাচড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, সহ-সভাপতি আব্দুর রহমান মিন্টু, সংগঠক ও সাংবাদিক মেরিনা লাভলী, সাব্বির আরিফ মোস্তফা পিয়াল, জাকির হোসেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অপরাজিতা প্রকল্প সমন্বয়ক ফিরোজ মোঃ নূরুন-নবী যুগল। আলোচকরা বলেন, গণতন্ত্র, উন্নয়ন ও সমঅধিকার প্রতিষ্ঠায় নারীর রাজনৈতিক ক্ষমতায়ন গুরুত্বপূর্ণ। কিন্তু গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুচ্ছেদ ৯০ (খ) অনুযায়ী রাজনৈতিক দলগুলির কেন্দ্রীয় কমিটিসহ সকল কমিটিতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব ২০২০ সালের মধ্যে নিশ্চিত করার কথা বলা হলেও বাস্তবে আজো তা করা হয়নি। প্রধান রাজনৈতিক দলগুলোসহ অন্য কোনো রাজনৈতিক দলই এই শর্ত পূরণে সক্ষম হয়নি। অথচ নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও উন্নয়ন প্রসঙ্গটি ওতপ্রোতভাবে জড়িত। রাজনৈতিক দলগুলো কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সকল কাঠামোয় নারীর অংশগ্রহণ এবং নেতৃত্ব পর্যায়ে অবস্থান তাদের রাজনৈতিক ক্ষমতায়নের সবচেয়ে বড় সূচকগুলোর একটি। বক্তারা আরও বলেন, গত ১৪ বছরে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে ১২ থেকে শতাংশ অগ্রগতি হয়েছে। এখনো আমরা ৩৩ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে পারিনি। অথচ দেশ ও জাতিকে এগিয়ে নিতে নারীদের সঠিক ক্ষমতায়ন প্রয়োজন। এ জন্য রাজনৈতিক দলগুলোর বিভিন্ন পর্যায়ের কমিটিতে, সরকার ও স্থানীয় সরকার ব্যবস্থাসহ গুরুত্বপূর্ণ সব স্থানে নারীদের সঠিক ও পুরুষের সমপরিমাণ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচনে গুরুত্বপূর্ণ পদগুলোতে সরাসরি নারীদের বেশি করে মনোনয়ন দিতে হবে। তবে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন কেবল নির্বাচনের মধ্য দিয়ে নিশ্চিত হয় না। রাজনৈতিক প্রক্রিয়ায় নারীরা কতটা স্বাধীনভাবে অংশ নিতে পারছে, তার ওপর নারীর ক্ষমতায়ন নির্ভর করে। তাই সঠিক ক্ষমতায়নের জন্য রাজনৈতিক প্রক্রিয়ায় নারীর স্বাধীন অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন; সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিনা বেগম, ইউপি সদস্য পেয়ারী বেগম, ইউপি সদস্য মারুফা আক্তার মিতু (তৃতীয় লিঙ্গের), নিলুফা বেগম, রুনা লায়লা, সাংবাদিক প্রদীপ কুমার গোস্বামী, জিএম জয়, বর্নালী জামান বর্ণা প্রমুখ। সভায় অপরাজিতা প্রকল্প সম্পর্কে আলোচনা করেন হেলভেটাস বাংলাদেশের মনিটরিং ইভাল্যুয়েশন এন্ড লার্নিং এক্সপার্ট ফাতেমা মাহমুদা। এছাড়াও প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও অর্জন তুলে ধরেন অপরাজিতা রুনা লায়লা, অপরাজিতা রিক্তা বেগম ও অপরাজিতা আনজুমান আরা মিনি। ডেমক্রেসিওয়াচ এ মতবিনিময় সভার আয়োজন করে। সহযোগিতায় ছিল খান ফাউন্ডেশন, প্রিপ ট্রাস্ট ও রূপান্তর। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশনের অর্থায়নে এবং হেলভেটাস সুইস ইন্টারকো অপারেশনের কারিগরি ও ব্যবস্থাপনায় পরিচালিত অপরাজিতা প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে রংপুরে কর্মরত বিভিন্ন প্রিট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা ছাড়াও মিঠাপুকুর, গঙ্গাচড়া ও সদর উপজেলার অপরাজিতারা উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল)সকালে বিভাগীয় কমিশনারের সভা কক্ষে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনে আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ইসলামিক ফাউন্ডেশনর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহাঃ বশিরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের উপ মহাপুলিশ পরিদর্শক মোহা: আব্দুল আলীম মাহমুদ বিপিএম (বার),রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা বিপিএম (বার) পিপিএম, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ মাহবুব আলম। সেমিনারে বক্তারা বলেন,সরকারি যাকাত ফান্ড যত শক্তিশালী হবে, দারিদ্র্য নিরসন তত সহজ হবে। যাকাত ব্যবস্থাপনাকে সুন্দর করে তুলতে বর্তমান সরকার যাকাত তহবিল ব্যবস্থাপনা আইন করেছে এবং সরকারি যাকাত ফান্ডের অর্থ যথাযথ পদ্ধতিতে ইসলামি শরিয়া মোতাবেক ব্যয় করা হয়। প্রতিবছর অসহায় দুস্থদের কর্মসংস্থান, শিশু হাসপাতালে চিকিৎসা কার্যক্রম, শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধীদের পুনর্বাসন, দুস্থ মহিলাদের সেলাই প্রশিক্ষণ কার্যক্রমসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে এ অর্থ ব্যয় করা হয়। এসময় ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোছাদ্দিকুল আলমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন আট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ শাহজাহান, ইসলামিক ফাউন্ডেশনের আট জেলার উপ-পরিচালক, বিভাগীয় পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাগণ,বিশিষ্ট ব্যবসায়ী,রাজনীতিবিদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ,ইমাম খতিবগণ উপস্থিত ছিলেন।এদিকে সেমিনারে প্রবন্ধ পাঠ উপস্হাপন করেন মাওলানা রকিব উদ্দিন আহাম্মেদ।

Read More »

দাঁড়িয়ে থাকা বাসে আগুন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। বাসটির নাম বিন্তি ক্লাসিক।প্রত্যক্ষদর্শীরা জানান, এশার নামাজের পর হঠাৎ একটি গাড়িতে আগুন দেখতে পান। পরে তারা আগুন নেভানোর চেষ্টায় ব্যর্থ হলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে ফোন দেন। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নেভাতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ওই পরিবহনের কয়েল অথবা ইঞ্জিন ওয়্যারিংয়ের শর্ট সার্কিট থেকে গাড়িতে আগুনের সূত্রপাত হয়।গাড়ির মালিক সাইদুর রহমান জানান, গাড়িটি এভাবে পুড়ে যাওয়ায় তাদের ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।বাসটি ঠাকুরগাঁও, দিনাজপুর ও বগুড়া রোডে চলাচল করত বলে জানা গেছে।

Read More »

স্পীকারের সাথে মন্ত্রিপরিষদ সচিবের সাক্ষাৎ

স্পীকারের সাথে মন্ত্রিপরিষদ সচিবের সাক্ষাৎ সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১১ এপ্রিল ২০২৩খৃ. বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-এর সাথে আজ তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মন্ত্রিপরিষদ সচিব স্পীকারকে নবনির্বাচিত গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের দিন, ক্ষণ সম্পর্কে অবহিত করেন। উল্লেখ্য, ২৪ এপ্রিল ২০২৩ সকাল ১১ঘটিকায় নবনির্বাচিত গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি এ শপথবাক্য পাঠ করাবেন। এসময়, সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »