জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। বাসটির নাম বিন্তি ক্লাসিক।প্রত্যক্ষদর্শীরা জানান, এশার নামাজের পর হঠাৎ একটি গাড়িতে আগুন দেখতে পান। পরে তারা আগুন নেভানোর চেষ্টায় ব্যর্থ হলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে ফোন দেন। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নেভাতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ওই পরিবহনের কয়েল অথবা ইঞ্জিন ওয়্যারিংয়ের শর্ট সার্কিট থেকে গাড়িতে আগুনের সূত্রপাত হয়।গাড়ির মালিক সাইদুর রহমান জানান, গাড়িটি এভাবে পুড়ে যাওয়ায় তাদের ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।বাসটি ঠাকুরগাঁও, দিনাজপুর ও বগুড়া রোডে চলাচল করত বলে জানা গেছে।
















