সর্বশেষ
সর্বশেষ

Day: April 20, 2023

বেসরকারি ৩১ বিশ্ববিদ্যালয় উপাচার্য নেই, ৩৬টিতে নেই কোষাধ্যক্ষ

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : দেশে শিক্ষা কার্যক্রম চালু থাকা ১০২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩১টিতেই নেই উপাচার্য। ৭০টিতে নেই উপ-উপাচার্য। আর কোষাধ্যক্ষ নেই এমন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৩৬টি। এরমধ্যে আবার কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে শীর্ষ এই তিনটি পদই শূন্য থাকে। যেসব বিশ্ববিদ্যালয়ে এসব পদগুলো শূন্য রয়েছে সেখানের শিক্ষার্থীরা তাদের কাজে সমস্যায় পড়ছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাজধানীর বাংলাদেশ ইউনিভার্সিটি, দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ—গুরুত্বপূর্ণ এ তিনটিই পদই শূন্য রয়েছে এ তিন বিশ্ববিদ্যালয়ে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অর্জিত ডিগ্রির মূল সনদে আচার্যের নিয়োগ করা উপাচার্য ও পরীক্ষা নিয়ন্ত্রককে স্বাক্ষর করতে হয়। শিক্ষার্থীরা জানিয়েছেন, যেখানে নিয়মিত উপাচার্য নেই, সেখানে তারা এসব কাজে সমস্যায় পড়ছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগে প্রতি পদে তিনজনের নাম শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে হয়। সেটা যাচাই-বাছাই করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় প্রতি পদে একজনকে নিয়োগের জন্য। রাষ্ট্রপতি দেশের সব বিশ্ববিদ্যালয়ের আচার্য। গুরুত্বপূর্ণ তিনটি পদ শূন্য থাকা রাজধানীর দি পিপলস ইউনিভার্সিটির রেজিস্ট্রার আবুবকর বলেন, ট্রাস্টি বোর্ডের কোরাম পূর্ণ না হওয়ায় তারা উপাচার্য পদে নিয়োগের প্রস্তাব পাঠাতে পারছেন না। তাদের বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্যের পদ নেই। কোষাধ্যক্ষ নিয়োগের জন্য তারা প্রস্তাব পাঠিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে শীর্ষ পদগুলোতে নিয়োগে দুটি কারণে দেরি হয়। প্রথমত, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড উপাচার্য নিয়োগে তিনজনের নাম পাঠাতে দেরি করে এবং পছন্দের লোক নিয়োগ দেওয়ার চেষ্টা চালায়। দ্বিতীয়ত, অনেক সময় নাম প্রস্তাবের পরও সরকার নিয়োগ দিতে দেরি করে। এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইউজিসি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোকে বার বার উপাচার্য নিয়োগের তাগাদা দেওয়ার পরও তারা এই পদে কাউকে নিয়োগ দিচ্ছেন না। এর পেছনে বিশ্ববিদ্যালয় ট্রাস্টিদের কর্তৃত্ব বজায় রাখতে চাওয়ার মনোভাব দায়ী। উপাচার্য না থাকায় অনেক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কোনো সমাবর্তন আয়োজন করতে পারেনি। ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার পরিচালক ড. ওমর ফারুক বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ শূন্য পদগুলো পূরণের জন্য আমরা বার বার তাগাদা দিচ্ছি। এই পদগুলো পূরণ না হলে একটি বিশ্ববিদ্যালয় ভালোভাবে পরিচালনা করা সম্ভব হবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন বলেন, সরকার দেশের উন্নতি চায় বলে সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিচ্ছে। সমস্যা হলো, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্য ও দক্ষ জনবলের অভাবে উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ কঠিন হয়। উপাচার্য না থাকলে কোনো বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে চলতে পারেন না বলে মনে করেন শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, উপাচার্য না থাকলে শৃঙ্খলাও থাকে না। উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ বিশ্ববিদ্যালয়ের জন্য অপরিহার্য অঙ্গ। এসব পদ ফাঁকা রাখা কোনোভাবেই বাঞ্ছনীয় নয়।

Read More »

রংপুরে সন্ত্রাসী কায়দায় বাড়িতে ঢুকে সাংবাদিককে হত্যা চেষ্টা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দৈনিক যুগের আলো পত্রিকার স্টাফ ফটো সাংবাদিক , বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রংপুর শাখার কোষাধক্ষ ,রিপোটার্স ক্লাব রংপুরের কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন ইমরোজ ইমু’র বাড়িতে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে তাকে সহ তার পরিবারকে বেধড়ক মারপিটের অভিযোগ উঠেছে স্থানীয় এক ডাঙ্গাবাজ পরিবারের বিরুদ্ধে। মঙ্গলবার দিন দুপুরে নগরীর ২০ ওয়ার্ডের গুড়াতীপাড়া এলাকায় এ তান্ডব চলে। এঘটনায় ফটো সাংবাদিক ইমু’র স্ত্রী শারমিনা বেগম বাদী হয়ে ৪ জনকে আসামি করে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহার ও সরেজমিনে গিয়েজানা গেছে গুড়াতীপাড়র বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে সবুজ মিয়া, সাফিউল ইসলাম ও সুমন মিয়া সহ ফোজায়েল হোসেন তারেক মিয়ার স্ত্রী শামিমা আফরোজ মিনার সাথে জমি ক্রয় বিক্রয় নিয়ে দৈনিক যুগের আলোর স্টাফ ফটো সাংবাদিক ইমু’র পরিবারের সাথে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১৯শে এপ্রিল মঙ্গলবার দুপুরে ইমু’র প্রতিপক্ষ সংঘবদ্ধ ভাবে ধারালো অস্ত্র নিয়ে সন্ত্রাসী কায়দায় অতর্কিত ভাবে বাড়িতে ঢুকে ইমু’কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা করে, এসময় তার সহধর্মিণীসহ পরিবারের অন্য সদস্যদের উপর হামলা চালায়। স্থানীয়রা ফটো সাংবাদিক ইমু’কে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। এবিষয়ে ফটো সাংবাদিক আনোয়ার হোসেন ইমু’র স্ত্রী শারমিনা বেগম প্রতিবেদককে বলেন, আমাদের প্রতিপক্ষ এই এলাকার ডাঙ্গাবাজ পরিবার নামে পরিচিত। তারা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র সবসময় ঝগড়া বিবাদ সৃষ্টি করে। আজকে তারা পরিকল্পিত ভাবে সংঘবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালায় এবং আমার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা করে। আমি এর বিচার চাই। এবিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার তদন্ত কর্মকর্তা হোসেন আলী প্রতবেদককে বলেন, আমরা এজাহার পেয়েছি মামলা প্রক্রিয়াধীন রযয়েছে , অত্র মামলার দায়িত্বভার এস আই গনেশকে দেয়া হয়েছে, এবং বিষয়ট গুরুত্বের সাথে ক্ষতিয়ে দেখছি।

Read More »

সংগঠনের জন্য প্লাটফর্ম রংপুর বিভাগীয় কমিটির ইফতার মাহফিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সংগঠনের জন্য প্লাটফর্ম রংপুর বিভাগীয় কমিটির উদ্যাগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল রঙ্গপুর সাহিত্য পরিণদ হলরুমে সংগঠনের জন্য প্লাটফর্ম রংপুর বিভাগীয় কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের জন্য প্লাটফর্ম রংপুর বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মনজুদার রহামান । বিষেশ আতথি ছিলেন সংগঠনের জন্য প্লাটফর্ম রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শরিফা বেগম, সহ সাধারণ সম্পাদক সামসুল হুদা মুকুল, সদস্য কামরুজ্জামান মিলন, ব্যাংকার অহিদুল ইসলাম, কামরুজ্জামান, চাঁদ মিয়া,রকিবুল ইসলাম মুকুল, কামরুল ইসলাম, সোহেল রানা,ফারহানা বেগম , সমাজ কর্মি সাখাওয়াত হোসেন সোহাগ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুর মহানগর স্বর্নশিল্পী শ্রমিক ইউনিয়নের ঈদ উপহার ও বয়স্ক ভাতা প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগর স্বর্নশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে প্রায় ৯০০জন শ্রমিদকের মাঝে ঈদ উপহার ও ২৭ জন বয়স্ক শ্রমিকদের মাঝে বয়স্ক ভাতা প্রদান করা হয় । গতকাল বুধবার বেলা ১২টায় নগরীর দেওয়ানবাড়ি রোডস্থ কালেক্টারেট সপিং কমপ্লেক্সে মহানগর স্বর্নশিল্পী শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে শ্রমিকদের মাঝে ঈদ উপহার ও বয়স্ক ভাতা প্রদান করেন রংপুর মহানগর স্বর্নশিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাজ্জাত হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আতিকুল রহমান হিরু। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর স্বর্নশিল্পী শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি আজিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পদাক আতোয়ার হোসেন, কোষাধক্ষ রনি, সাংগঠনিক সম্পাদক মুরাদ, প্রচার সম্পাদক হাফিজুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

হারাগাছ থানায় এ্যাড. রাজু’র ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর -১ আসনের কৃতি সন্তান,রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রীর বিস্বস্ত সহচর, আভাজন সাবেক ছাত্রনেতা এ্যাড. রেজাউল করিম রাজু’র নিজস্ব তহবিল থেকে প্রতি বছরের ন্যায় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নির্দেশে এবারেও দুস্থ-অসহায় মানুষের মুখে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি মহানগরীর হারাগাছ থানার ৭-৮ নং ওয়ার্ডের মহব্বত খা উচ্চ বিদ্যালয়ে বিতরণ করা হয়,বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য এরশাদুল হক রঞ্জু, হারাগাছ থানা আওয়ামী লীগের সভাপতি রেজাউল ইসলাম রেজার সভাপতিত্বে ও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মনি,এ্যাড. আতিকুল আলম কল্লোল,রফিকুল ইসলাম,৮ নং ওয়ার্ড কাউন্সিলর আফছার আলী সহ থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রাজু’র জন্য দোয়া মোনাজাত করা হয়।এসময় স্থানীয় নেতা-কর্মীদের দাবি হিসেবে আয়োজনে উচ্চারিত হয় আগামী সংসদ নির্বাচনে যেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে এ্যাড. রাজুকে দেখতে পায় এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করেন ঈদ উপহার গ্রহণ কারী সাধারণ মানুষ ও সকল পর্যায়ের নেতা-কর্মী।

Read More »