জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর মহানগর স্বর্নশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে প্রায় ৯০০জন শ্রমিদকের মাঝে ঈদ উপহার ও ২৭ জন বয়স্ক শ্রমিকদের মাঝে বয়স্ক ভাতা প্রদান করা হয় । গতকাল বুধবার বেলা ১২টায় নগরীর দেওয়ানবাড়ি রোডস্থ কালেক্টারেট সপিং কমপ্লেক্সে মহানগর স্বর্নশিল্পী শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে শ্রমিকদের মাঝে ঈদ উপহার ও বয়স্ক ভাতা প্রদান করেন রংপুর মহানগর স্বর্নশিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাজ্জাত হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আতিকুল রহমান হিরু।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর স্বর্নশিল্পী শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি আজিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পদাক আতোয়ার হোসেন, কোষাধক্ষ রনি, সাংগঠনিক সম্পাদক মুরাদ, প্রচার সম্পাদক হাফিজুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
















