সর্বশেষ
সর্বশেষ

Day: May 11, 2023

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত সংসদ প্রতিবেদক / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : একাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৭তম বৈঠক কমিটির সভাপতি র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে আজ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পর্যটন ভবন, ঢাকায় অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী, আশেক উল্লাহ রফিক, সৈয়দা রুবিনা আক্তার ও অংশগ্রহণ করেন। বৈঠকে বিদেশী পর্যটকদের জন্য কক্সবাজার এলাকায় জরুরি ভিত্তিতে একটি এক্সক্লুসিভ জোন স্থাপন করার সুপারিশ করা হয়। বৈঠকে পর্যটন বিকাশে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট আনুষঙ্গিক অন্যান্য মন্ত্রণালয়কে নিয়ে সমন্বয় সভার সুপারিশ করা হয়। কমিটি বরিশাল বিমানবন্দর ভাঙনরোধে রানওয়ে সম্প্রসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করে। বৈঠকে সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩৩তম বৈঠক

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩৩তম বৈঠক ঢাকা, ১১ মে ২০২৩ খ্রিষ্টাব্দ: একাদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩৩তম বৈঠক আজ কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মোঃ আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ রবি এবং কানিজ সুলতানা বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে আসন্ন কালবৈশাখী ও ঝড় মৌসুমে ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির কার্যক্রম গ্রহণ এবং অগ্নিকান্ডের ঘটনা, ভবন ধ্বস ও সাম্প্রতিক দুর্ঘটনা রোধে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া, গত বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়। বৈঠকে প্রান্তিক জনগোষ্ঠি/শ্রমিকদের প্রাপ্য মজুরী সঠিকভাবে তাদের নিকট পৌঁছানোর লক্ষ্যে তদারকি বৃদ্ধির জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়। বৈঠকে অগ্নিকান্ডের বিভিন্ন কারণ সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে রেডিও, টেলিভিশনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা বৃদ্ধি এবং দুর্ঘটনা মোকাবেলায় দ্রুত ব্যবস্থা গ্রহণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি সরবরাহের যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। বৈঠকের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের শাহাদাতবরণকারী সকল সদস্য, জাতীয় চার নেতা, ভাষা আন্দোলনে শহিদ ও প্রয়াত সংসদ সদস্যগণের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং প্রধানমন্ত্রী, স্পীকার, অন্যান্য সংসদ-সদস্যদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

Read More »

পীরগঞ্জে দু’দিনব্যাপী ‘স্বাস্থ্যসেবা ক্যাম্প’ এর উদ্বোধন করেন স্পীকার

পীরগঞ্জে দু’দিনব্যাপী ‘স্বাস্থ্যসেবা ক্যাম্প’ এর উদ্বোধন করেন স্পীকার ১১ মে ২০২৩ খ্রি. বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে পীরগঞ্জ উপজেলাস্থ সরকারি শাহ আব্দুর রউফ কলেজ প্রাঙ্গণে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম. এ. ওয়াজেদ মিয়া’র ১৪তম মৃত্যুবার্ষিকী স্মরণে ‘স্বাস্থ্যসেবা ক্যাম্প’ এর উদ্বোধন করেন। ‘স্বাস্থ্যসেবা ক্যাম্প’ এর দ্বিতীয় দিনেও পীরগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ে নারী-পুরুষ ও শিশুরা স্বাস্থ্য সেবা গ্রহণ করছে। রংপুর জেলার জেলাপ্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জন ও ডীন অধ্যাপক ডাঃ মোহাম্মদ হোসেন, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: বিমল চন্দ্র রায় এবং সরকারি শাহ আব্দুর রউফ কলেজের প্রিন্সিপাল মো: রাশেদুন্নবী উপস্থিত ছিলেন। স্বাস্থ্যসেবা ক্যাম্প উপলক্ষে স্পীকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। তাঁর সুদক্ষ নেতৃত্বে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার হ্রাস পেয়েছে, শিশুদের টিকাদান কর্মসূচি সফল হয়েছে এবং সারাদেশের জনগণকে সুষ্ঠুভাবে কোভিড-১৯ ভ্যাক্সিন প্রদান করা হয়েছে। তিনি বলেন, মানবতার সেবায় বিনামূল্যে চিকিৎসকদের স্বাস্থ্যসেবা প্রদান এক অনন্য উদাহরণ। স্পীকার বলেন, কমিউনিটি ক্লিনিক জনগণকে স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিভাবে ৩২ ধরনের ঔষধ জনগণকে সরবরাহ করা হচ্ছে। ‘স্বাস্হ্য সেবা’ ক্যাম্পে স্বাস্থ্য সেবা প্রদানের জন্য ঢাকা থেকে প্রায় ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন যা প্রশংসনীয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক ডাঃ মোহাম্মদ হোসেনের নেতৃত্বে ত্রিশ জনের বিশিষ্ট চিকিৎসক দল এই স্বাস্থ্যসেবা ক্যাম্পে চিকিৎসাসহ প্রয়োজনীয় ঔষধ প্রদানের জন্য উপস্থিত হওয়ায় তিনি সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এসময় বীকন ফার্মাসিউটিক্যালসের সত্ত্বাধিকারী এবাদুল করিম এমপি ৬৪ কার্টন ঔষধ সরবরাহ করায় তাকেও আন্তরিক ধন্যবাদ জানান। এরপর তিনি স্বাস্থ্যসেবা ক্যাম্পের বিভিন্ন বুথ পরিদর্শন করেন এবং সেবাপ্রার্থীদের স্বাস্থ্যের খোঁজ নেন।

Read More »