সর্বশেষ
সর্বশেষ
  • স্বাস্থ্য
  • পীরগঞ্জে দু’দিনব্যাপী ‘স্বাস্থ্যসেবা ক্যাম্প’ এর উদ্বোধন করেন স্পীকার

পীরগঞ্জে দু’দিনব্যাপী ‘স্বাস্থ্যসেবা ক্যাম্প’ এর উদ্বোধন করেন স্পীকার

পীরগঞ্জে দু’দিনব্যাপী ‘স্বাস্থ্যসেবা ক্যাম্প’ এর উদ্বোধন করেন স্পীকার

১১ মে ২০২৩ খ্রি.

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে পীরগঞ্জ উপজেলাস্থ সরকারি শাহ আব্দুর রউফ কলেজ প্রাঙ্গণে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম. এ. ওয়াজেদ মিয়া’র ১৪তম মৃত্যুবার্ষিকী স্মরণে ‘স্বাস্থ্যসেবা ক্যাম্প’ এর উদ্বোধন করেন।

‘স্বাস্থ্যসেবা ক্যাম্প’ এর দ্বিতীয় দিনেও পীরগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ে নারী-পুরুষ ও শিশুরা স্বাস্থ্য সেবা গ্রহণ করছে।

রংপুর জেলার জেলাপ্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জন ও ডীন অধ্যাপক ডাঃ মোহাম্মদ হোসেন, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: বিমল চন্দ্র রায় এবং সরকারি শাহ আব্দুর রউফ কলেজের প্রিন্সিপাল মো: রাশেদুন্নবী উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যসেবা ক্যাম্প উপলক্ষে স্পীকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। তাঁর সুদক্ষ নেতৃত্বে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার হ্রাস পেয়েছে, শিশুদের টিকাদান কর্মসূচি সফল হয়েছে এবং সারাদেশের জনগণকে সুষ্ঠুভাবে কোভিড-১৯ ভ্যাক্সিন প্রদান করা হয়েছে। তিনি বলেন, মানবতার সেবায় বিনামূল্যে চিকিৎসকদের স্বাস্থ্যসেবা প্রদান এক অনন্য উদাহরণ।

স্পীকার বলেন, কমিউনিটি ক্লিনিক জনগণকে স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিভাবে ৩২ ধরনের ঔষধ জনগণকে সরবরাহ করা হচ্ছে। ‘স্বাস্হ্য সেবা’ ক্যাম্পে স্বাস্থ্য সেবা প্রদানের জন্য ঢাকা থেকে প্রায় ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন যা প্রশংসনীয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক ডাঃ মোহাম্মদ হোসেনের নেতৃত্বে ত্রিশ জনের বিশিষ্ট চিকিৎসক দল এই স্বাস্থ্যসেবা ক্যাম্পে চিকিৎসাসহ প্রয়োজনীয় ঔষধ প্রদানের জন্য উপস্থিত হওয়ায় তিনি সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এসময় বীকন ফার্মাসিউটিক্যালসের সত্ত্বাধিকারী এবাদুল করিম এমপি ৬৪ কার্টন ঔষধ সরবরাহ করায় তাকেও আন্তরিক ধন্যবাদ জানান।

এরপর তিনি স্বাস্থ্যসেবা ক্যাম্পের বিভিন্ন বুথ পরিদর্শন করেন এবং সেবাপ্রার্থীদের স্বাস্থ্যের খোঁজ নেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:54 PM
ইশা8:09 PM