
রংপুরে এমফোরসি প্রকল্প’র পরামর্শ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দি চরস (এমফোরসি) প্রকল্প-এর চরের নবায়নযোগ্য শক্তির (সৌর সেচ) পরামর্শ বিষয়ক অবহিতকরণ কর্মশালার আয়োজন ১৫ই মে মঙ্গলবার রংপুর আরডিআরএস এর বেগম রোকেয়া মিলনায়তনে এমফোরসি প্রকল্পের আয়োজনে ও সুপার স্টার গ্রুপ এর কারিগরী সহযোগীতায় “চরের নবায়নযোগ্য শক্তির( সৌর সেচ ) পরামর্শ বিষয়ক অবহিতকরণ কর্মশালার” আয়োজন করা হয়। এমফোরসি প্রকল্পটি বাংলাদেশে অবস্তিত সুইস দূতাবাস এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া এবং সুইসকন্ট্যাক্ট বাংলাদশ কর্তৃক বাস্তবায়িত হ”েছ। এমফোরসি প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে চরাঞ্চলের কৃষি বাজার ব্যব¯’া উন্নয়ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে নির্ধারিত চর সমূহের দরিদ্র পরিবারের আয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দারিদ্রতা নিরসন ও বিপদাপন্নতা হ্রাস করা। এই লক্ষ্যে এমফোরসি প্রকল্পটি দেশের দক্ষিণ ও উত্তর-পশ্চিমাঞ্চলের ৬ টি জেলায় (গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, জামালপুর ও শরিয়তপুর) জুলাই ৩৯/২০২০ ইং হতে জুন৩৯/ ২০২৪ ইং পর্যন্ত চরাঞ্চলের চরবাসীদের সার্বিক অর্থনৈতিক উন্নতি, বাজারের সঙ্গে যোগাযোগ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাকৃতিক বিপর্যয় থেকে উদ্ধার হওয়ার বিভিন্ন কৌশল রপ্ত করায় কাজ করছে। উল্লেখ্য, প্রকল্পটির প্রথম পর্যায় মে ২০১৩ ইং হতে ডিসেম্বর ২০১৯ ইং তারিখে সমাপ্ত হয়েছে এবং এর মাধ্যমে ১,২৪,০০০ চর পরিবার উপকৃত হয়েছে। মোঃ সুজায়েত কবির এর সঞ্চালনায় এবং কর্মশালায় রিসোর্স পারসন হিসাবে সেসন উপস্থাপনা করেন সুপার স্টার গ্রুপের সহকারী জেনারেল ম্যানেজার মোঃ আরিফুল ইসলাম ও সহকারী ম্যানেজার মিঃ জয়দেব রায়। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা ও স্বাগত বক্তব্য রাখেন এমফোরসি প্রকল্পের সিনিয়র ম্যানেজার পার্টনারশীপ এন্ড গ্রান্টস মোঃ ইয়াসির আরাফাত। অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন আরডিআরএস হেড অব মাইক্রোফাইন্যান্স মিঃ রবীন চন্দ্র মন্ডল, ইএসডিও জোনাল ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম, সুইসকন্ট্যাক্ট এর ইন্টারভেনশন এরিয়া ম্যানেজার মোঃ আনোয়ারুল ইসলাম, কøাস্টার অফিসার- শ্রীপদ সরকার, মোঃ ফরহাদ হোসেন প্রমুখ। কর্মশালায় বক্তরা চরের নবায়নযোগ্য শক্তির দ্বারা ফসলের সেচ ব্যবস্তর গুরত্বেও উপর আলোকপাত করেন। কর্মশালায় রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার চরহতে ৩১ জন সৌরচালিত পাম্প গ্রহনে আগ্রহী কৃষক উপস্থি ছিলেন।


















