সর্বশেষ
সর্বশেষ

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৩তম বৈঠক অনুষ্ঠিত

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৩তম বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৭ মে ২০২৩খ্রিঃ

একাদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৩তম বৈঠক কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম, নুরুল ইসলাম নাহিদ, মো: আব্দুল মজিদ খান, মোঃ হাবিবে মিল্লাত, নাহিম রাজ্জাক এবং কাজী নাবিল আহমেদ অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে বিগত ৩২তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং পূর্ববর্তী সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি সার্বিকভাবে পর্যালোচনা করা হয়।

বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রীর সম্প্রতি জাপান-যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সফরের উপর প্রতিবেদন উপস্থাপন করা হয়। বাংলাদেশ ও জাপানের দ্বি পাক্ষিক সম্পর্কের কৌশলগত অংশীদারিত্বে আগামীর রূপরেখা প্রণয়নকল্পে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ধরনের চুক্তি ও সমঝোতা স্মারকের কথা উল্লেখ করা হয়।

বৈঠকে রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবাসনের সর্বশেষ অবস্থা অবহিত করা হয় ।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM