জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। বুধবার দিবসটি উপলক্ষে রংপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের কর্মসূচী পালন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় রংপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি কাকির হোসেন চৌধুরী কাঞ্চনের সভাতিত্বে বক্তব্য রাখেন রংপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এমএ মজিদ,
শ্রমিক নেতা আব্দুল আজিজ, শামীম চৌধুরী, মোঃ সমসের, মহিলা বিষয়ক সম্পাদক নুপুর রহমান, নাজনীন বেগম, শুখতারা, সাংগঠনিক সম্পাদক পলাশ, কোষাধক্ষ শাহরিয়ার হোসেন বিটুল, শ্রমিক নেত মধু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
















