সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনরংপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

রংপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনরংপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। বুধবার দিবসটি উপলক্ষে রংপুর জেলা ও মহানগর আওয়ামীলীগের উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচী পালন করা হয়। রংপুর মহানগর আওয়ামীলীগের উদ্যোগে নগরীর বঙ্গবন্ধু চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেতপট্রিস্থ মহানগর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম, মহানগর আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য কায়ছার রাশেদ খান শরীফ, নওশাদ রশীদ, রংপুর মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এম এ মজিদ, মহানগর মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসমত আরা বর্না, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি ও রসিক প্যানেল মেয়র তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও রসিক কাউন্সিলর শাহাজাদা আরমান, হারাগাছ আওয়ামীলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, তাজহাট আওয়ামীলীগের সভাপতি এমাদ উদ্দিনসহ অন্যান্য থানা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM