সর্বশেষ
সর্বশেষ

Day: May 26, 2023

জাপানের হাউজ অফ রিপ্রেজেনটেটিভসের স্পিকার ও হাউজ অফ কাউন্সিলরসের প্রেসিডেন্টের সাথে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : জাপান, ২৫ জুন ২০২৩ খৃ.: হাউজ অফ রিপ্রেজেনটেটিভস অফ জাপানের স্পিকার হিরোইউকি হসোদা-র সাথে আজ জাপানের পার্লামেন্ট (ডায়েট)-এ অবস্থিত স্পিকার্স কনফারেন্স কক্ষে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক জাপান সফর, জাপান বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর, বাংলাদেশে জাপানের বিনিয়োগ বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন, দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালীকরণ, ব্যবসা-বাণিজ্যের প্রসার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাপান-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত স্থাপন করেন, যা ইতোমধ্যে পঞ্চাশ বছর অতিবাহিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক জাপান সফর জাপান-বাংলাদেশ পঞ্চাশ বছরের কূটনৈতিক সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে। জাপান বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। রাজধানী ঢাকায় মেট্রোরেল জাপান-বাংলাদেশ সম্পর্কের অনন্য মাইলফলক। এসময়, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং তথ্য-প্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে জাপানকে অধিকতর বিনিয়োগের আহ্বান জানান স্পীকার। ২০১৪ সালে অনুষ্ঠিত ‘ডব্লিউ ও ডব্লিউ কনফারেন্স’-এ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র জাপান সফর স্মরণ করে হাউজ অফ রিপ্রেজেনটেটিভস অফ জাপানের স্পিকার হিরোইউকি হসোদা বলেন, জাপান বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরো জোরদার হবে। এধরণের সংসদীয় সফর বিনিময় দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী করবে। সাক্ষাত শেষে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল জাপানের পার্লামেন্ট পরিদর্শন করেন। পরিদর্শনকালে হাউজ অফ রিপ্রেজেনটেটিভস অফ জাপানের স্পিকার হিরোইউকি হসোদা স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী-কে জাপানের সংসদীয় কার্যক্রমের সার্বিক প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেন। অত:পর বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র সাথে টোকিওস্থ হোটেল ক্যাপিটলে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ লীগের প্রেসিডেন্ট আসো তারো সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে স্পীকার বলেন, মহান মুক্তিযুদ্ধের অব্যবহিত পর থেকেই অবকাঠামোগত উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, পানি ব্যবস্থাপনা, সেনিটেশন, রাস্তা-ঘাট নির্মাণ ও সংস্কার ইত্যাদি ক্ষেত্রে জাপান বাংলাদেশকে সহায়তা করে আসছে। জাপান বর্তমানে বাংলাদেশের একক বৃহত্তম উন্নয়ন অংশীদার। কোভিড মহামারিকালীন ভ্যাক্সিন প্রদানের মাধ্যমে জাপান বাংলাদেশকে সহায়তা করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশে দারিদ্র্য দূরীকরণ, নারীর ক্ষমতায়ন ইত্যাদি অর্জনের পাশাপাশি অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে। বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এর মধ্য দিয়ে যাচ্ছে যার তরুণ জনসমষ্টি অত্যন্ত দক্ষ। তাদের অমিত সম্ভাবনাকে কাজে লাগাতে তথ্য-প্রযুক্তি খাতে জাপানের অধিকতর বিনিয়োগ কামনা করেন স্পীকার। এরপর, হাউজ অফ কাউন্সিলরস অফ জাপানের প্রেসিডেন্ট হিদেহিসা ওতসুজি-র সাথে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে স্পীকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে দারিদ্র্য দূরীকরণ, নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিসমূহের বাস্তবায়ন, শতভাগ বিদ্যুতায়ন, ল্যাকটেটিং মায়েদের ভাতা প্রদান, একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়ন ইত্যাদি কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশের উন্নয়নে জাপানের অগ্রণী ভূমিকা রয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে জাপান অধিক বিনিয়োগ করতে পারে। লিঙ্গ বৈষম্য, জলবায়ু পরিবর্তন ইত্যাদি ক্ষেত্রে দুদেশ একসাথে কাজ করতে পারে। এসময়, দুদেশের সংসদীয় সম্পর্ক আরো জোরদারকরণে গুরুত্বারোপ করেন স্পীকার। প্রথম নারী স্পীকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরীর প্রশংসা করে প্রেসিডেন্ট হিদেহিসা ওতসুজি বলেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক জাপান সফরের মাধ্যমে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় হয়েছে। সবশেষে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি হাউজ অফ রিপ্রেজেনটেটিভস অফ জাপানের স্পিকার হিরোইউকি হসোদা-র আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করেন। সাক্ষাতকালে ইবায়াসি তাতসুনোরি এমপি, কাজিয়ামা হিরোসি এমপি, সুকাডা ইসিরো এমপি, মাকিসিমা কেরেন এমপি, ইয়ামামোতো হিরোনরি এমপি, জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ, আ ফ ম রুহুল হক এমপি, আবুল কালাম মো: আহসানুল হক চৌধুরী এমপি, বদরুদ্দোজা মো: ফরহাদ হোসেন এমপি, খাদিজাতুল আনোয়ার এমপি ও কানিজ ফাতেমা আহমেদ এমপি উপস্থিত ছিলেন। এছাড়া, অতিরিক্ত সচিব মো: নূরুজ্জামান, স্পীকারের একান্ত সচিব অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ, যুগ্মসচিব মো: তারিক মাহমুদ এবং স্পীকারের সহকারী একান্ত সচিব উপসচিব মো: রাশেদ ইকবাল চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে বাকবিশিস’র বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, পূর্ণাঙ্গ উৎসবভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসাভাতা প্রদানসহ ১১ দফা দাবিতে বাংলাদেশ কলেজ-বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) এর বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১১টায় বাকবিশিস’র আয়োজনে রংপুর টাউনহল হতে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়ে সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর প্রদান করেন। বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কালে শিক্ষক নেতৃবৃন্দ ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বরাদ্দ বৃদ্ধির আহবান জানিয়ে বলেন গুণগত শিক্ষার জন্য দরকার মানসম্মত শিক্ষক। শিক্ষকতা পেশাকে সম্মানজনক করতে প্রয়োজন শিক্ষকদের সামাজিক মর্যাদা ও আর্থিক স্বচ্ছলতা। সেজন্য বিক্ষিপ্তভাবে সরকারীকরণ না করে শিক্ষা ব্যবস্থার জাতীয়করণের আহবান জানান তারা। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাকবিশিস’র রংপুর জেলার সভাপতি অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ মিঞা, সাধারণ সম্পাদক অধ্যাপক রওশানুল কাওছার সংগ্রাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ময়েন উদ্দিন শাহ, কোষাধ্যক্ষ অধ্যক্ষ মমিনুল হক, মহানগর সভাপতি নবিব হোসেন লাভলু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ জাহানারা বেগম। এ সময় জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আব্দুল মান্নান স্মারকলিপি গ্রহন করেন।

Read More »

দেশের সকল আওয়ামীলীগের কার্যালয়কে স্মার্ট হিসেবে গড়ে তোলা হবে…রংপুরে কবির বিন আনোয়ার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীদের তথ্য-প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধকরণ ও সেই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতেই দেশব্যাপী আওয়ামী লীগের সাংগঠনিক জেলা অফিসগুলোকে স্মার্ট কার্যালয় হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবির বিন আনোয়ার। বুধবার(২৪ মে) সন্ধ্যায় রংপুর জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে ‘স্মার্ট কর্ণার’ উদ্বোধন পরবর্তি এক মতবিনিময় সভায় তিনি এ মনাতব্য করেন। তিনি আরো বলেন, এই স্মার্ট কর্ণারের মাধ্যমে দলের দৈনন্দিন কার্যক্রম প্রচার ও সংরক্ষণ এবং কেন্দ্রের সাথে নিবির যোগাযোগ তৈরী হবে, বাংলাদেশ বিরোধী, দেশ বিরোধী, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী প্রগান্ডা যে প্রচার হয় সেগুলোর যাতে যথাযথ জবাব দিতে পারি, সঠিত তথ্য জাতির কাছে তুলে ধরতে পারি। সে জন্য আমরা দক্ষ কর্মী তৈরী করছি। সেই দক্ষ কর্মী ও স্মার্ট কর্ণারের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামীলীগের অনলাইন ক্যাম্পেইনসহ অন্যান্য কর্মকান্ড পরিচালনা করতে পারি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন, সে সাথে স্মার্ট বাংলাদেশ গড়তে যে পদক্ষেপ নিচ্ছেন সেখানে আমাদেরও স্মার্ট হতে হবে। সেই সাথে আমাদের দক্ষ কর্মী তৈরী করতে হবে। এসময় সভাপতি আরো বলেন, রংপুরের অনেক উন্নয়ন হয়েছে , প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক কিছু দিয়েছেন কিন্তু তারপরও আমরা সিটি কর্পোরেশন নির্বাচনে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছি। আমরা কি কারনে পরাজিত হয়েছি, সেটা তদন্ত করে দেখা দরকার। এসময় তিনি আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবির বিন আনোয়ারকে তদন্ত কমিটি গঠনের আহবান জানান। পরে শিল্পকলা একাডেমী হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর জেলা আওয়ামী লীগের আহবায়ক এ. কে. এম সায়াদত হোসেন বকুল ও যুগ্ম আহবায়ক মোঃ মাজেদ আলী বাবুল এবং রংপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেম। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ জেলা ও মহানগর আওয়ামীলীগের সদস্যগন ও আওয়ামী লীগের সহযোগী অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্যঃ বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটির নেয়া “রোড টু স্মার্ট বাংলাদেশ” কর্মসূচীর আওতায় দেশব্যাপী আওয়ামী লীগের সাংগঠনিক জেলা অফিসগুলোকে স্মার্ট কার্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আওয়ামী লীগের রংপুর জেলা ও মহানগর উভয় কার্যালয়ে “স্মার্ট কর্ণার” এর উদ্বোধন করা হয়।

Read More »

রংপুরে দি মিলিনিয়াম স্টারর্স স্কুল এন্ড কলেজের ফল উৎসব অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: দি মিলিনিয়াম স্টারর্স স্কুল এন্ড কলেজ, রংপুর ক্যান্টনমেন্ট এর উদ্যোগে নজরুল জয়ন্তী এবং মধুমাস উপলক্ষে ফল উৎসব অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পাতবার সকালে দি মিলিনিয়াম স্টারর্স স্কুল এন্ড কলেজে নজরুল জয়ন্তী এবং মধুমাস উপলক্ষে ফল উৎসব উদ্বোধন করেন প্রধান অতিথি অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও লেফটেন্যান্ট কর্নেল এটিএম মোস্তাফিজুর রহমান এমইউপি,পিএসসি,জি। শিক্ষার্থীদের স্বতস্ফর্ত অংশ গ্রহনে মধুমাস উপলক্ষে শতাধিত দেশীয় ফলের বর্ণিল সমাহারে উৎসব মুখর পরিবেশে আয়োজর করা হয়। অনুষ্ঠানে সার্বিক ব্যাবস্থানায় ছিলেন সমন্বয়কারী দি মিলিনিয়াম স্টারর্স স্কুল এন্ড কলেজ, রংপুর ক্যান্টনমেন্ট এর প্রভাষক মারুফ হোসেন মাহাবুব। এ সময় সকল শিক্ষার্থী ও অভিভাবক গন উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে নজরুল জয়ন্তীতে কাউন্সিলর তৌহিদুল ইসলাম সমর্থক গোষ্ঠীর শ্রদ্ধা নিবেদন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতীয় কবি নজরুল ইসলামের ১২৪ তম জন্ম জয়ন্তী উপলক্ষে রংপুরে কাউন্সিলর তৌহিদুল ইসলাম সমর্থক গোষ্ঠীর উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করা হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় নগরীর মুলাটোলা পাকারমাথা নজরুল চত্বর স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন রংপুর সিটি কর্পোরেশনের (প্যানেল মেয়র) ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল ইসলাম । এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর তৌহিদুল ইসলাম সমর্থক গোষ্ঠীর সদস্য এলাহী ফারুখ , উৎপল দে বাপ্পী, দিপক কুমার, শাহ সামসুল হক লিটন, নাহিদ হাসান ,তারা মিয়া, পাপ্পু, নাইম, বিশ্বজিত, অজয়, গদা, সঞ্জয় কর, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »