সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে বাকবিশিস’র বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

রংপুরে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে বাকবিশিস’র বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, পূর্ণাঙ্গ উৎসবভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসাভাতা প্রদানসহ ১১ দফা দাবিতে বাংলাদেশ কলেজ-বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) এর বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১১টায় বাকবিশিস’র আয়োজনে রংপুর টাউনহল হতে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়ে সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর প্রদান করেন।

বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কালে শিক্ষক নেতৃবৃন্দ ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বরাদ্দ বৃদ্ধির আহবান জানিয়ে বলেন গুণগত শিক্ষার জন্য দরকার মানসম্মত শিক্ষক। শিক্ষকতা পেশাকে সম্মানজনক করতে প্রয়োজন শিক্ষকদের সামাজিক মর্যাদা ও আর্থিক স্বচ্ছলতা। সেজন্য বিক্ষিপ্তভাবে সরকারীকরণ না করে শিক্ষা ব্যবস্থার জাতীয়করণের আহবান জানান তারা।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাকবিশিস’র রংপুর জেলার সভাপতি অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ মিঞা, সাধারণ সম্পাদক অধ্যাপক রওশানুল কাওছার সংগ্রাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ময়েন উদ্দিন শাহ, কোষাধ্যক্ষ অধ্যক্ষ মমিনুল হক, মহানগর সভাপতি নবিব হোসেন লাভলু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ জাহানারা বেগম। এ সময় জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আব্দুল মান্নান স্মারকলিপি গ্রহন করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM