সর্বশেষ
সর্বশেষ

Day: June 13, 2023

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের এক দফা দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) কেন্দ্রীয় কমিটির ঘোষনা অনুযায়ী রংপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় প্রেস ক্লাব চত্বরে বিটিএ রংপুরের আয়োজনে মানববন্ধন ও প্রেসক্লাব চত্বর হতে একটি বিক্ষোভ মিছিল জেলা শিক্ষা অফিস গিয়ে শেষ করেন। মানববন্ধনে বিটিএ রংপুরের সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী’র সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপদেষ্টা মাসুম হাসান, রংপুর অঞ্চলের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, মহানগর সভাপতি আয়শা সিদ্দিকা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জেলা যুগ্ন সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক রফিকুজ্জামান, পীরগঞ্জ উপজেলা সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু আদনান বাবলু, মিঠাপুকুর উপজেলা সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, রংপুর সদর উপজেলার সভাপতি বাবু মৃত্যঞ্জয় বর্মন, সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম, বদরগঞ্জ উপজেলার আহবায়ক মোস্তাক আহমেদ, পীরগাছার আহবায়ক আব্দুল হামিদ, গঙ্গাচড়া উপজেলার শিক্ষক নেতা রাহেলা খাতুনসহ নেতৃবৃন্দ। মানববন্ধন সূত্রে জানা যায়, এই অর্থবছরে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের জাতীয় করণের জন্য এই বাজেট পাশ করার দাবিতে গত ১১ জুন হতে ১৩ জুন পর্যন্ত সকল মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মঘট কর্মসূচী শেষে ১৩ জুন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হচ্ছে, আগামী ১৭ জুন সংবাদ সম্মেলন, ২৫ জুন ছাত্র, শিক্ষক, স্থাণীয় জন প্রতিনিধি ও সংসদ সদস্যদের সাথে মতবিনিময় ও লিফলেট বিতরণ ও দাবি আদায় না হলে আগামী ১১ জুলাই ঢাকায় শিক্ষক সমাবেশ কর্মসূচি পালন করবে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। এ সময় নেতৃবৃন্দ বলেন, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের এক দফা দাবীতে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির নির্দেশে আমরা ধর্মঘট, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা চাই এই বাজেটে শিক্ষা খাতে বাজেট রেখে মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে জাতীয়করণ করা হোক। তা না হলে আমরা বিদ্যালয়ে তালা ঝুলোনোসহ কঠোর আন্দোলনে যাবো।এ সময় রংপুর জেলার সকল উপজেলার নেতৃবৃন্দ ও শিক্ষক সমাজ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে অত্যাবশ্যক পরিষেবা বিল বাতিলের দাবীতে বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে অত্যাবশ্যক পরিষেবা বিল ২০২৩ বাতিলের দাবীতে বিক্ষোভ ও স্মারকলিপি পেশ করেছে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন ও জেলা ট্রাক, ট্যাংলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকারের উপ পরিচালকের নিকট স্মারক লিপি প্রদান করা হয়। পরে তারা রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নিকট স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম মুকুল, কার্যকরী সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদ এম এ মজিদ, যুগ্ন সাধারণ সম্পাদক রোনাচুজ্জামান মিন্টু, কোষাধ্যক্ষ বিটুল, রংপুর জেলা ট্রাক, ট্যাংলরী, কাভার্ডভ্যান ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজুর রহমান হাফিজ ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে অত্যাবশ্যক পরিষেবা বিল ২০২৩ বাতিলের দাবীতে সাবেক ট্রাক ষ্টান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা ট্রাক, ট্যাংলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন। অন্যদিকে রংপুর নগরীর টাউন হল থেকে একই দাবীতে বিক্ষোভ মিছিল বের করে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন। বিক্ষোভ মিছিলগুলো নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় শেষ হয়। উভয় সংগঠনের নেতৃবৃন্দ অবিলম্বে অত্যাবশ্যক পরিষেবা বিল ২০২৩ বাতিলের দাবী জানান। সেই সাথে দাবী মেনে না নিলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবী আদায় করে ছাড়বে বলে হুশিয়ারী দেন তারা

Read More »

রংপুরে বিশ্ব নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে নিরাপদ খাদ্য বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বিশ্ব নিরাপদ খাদ্য দিবস ২০২৩ উপলক্ষে রংপুর শহরের অধিবাসীদের মধ্যে সচেতনতা তৈরির জন্য নিরাপদ, পুষ্টিকর ও এগ্রোইকোলজিক্যাল পদ্ধতিতে উৎপাদিত খাদ্য বিতরণ করা হয়। সিনজেনটা ফাউন্ডেশন ফর সাসটেইনবল এগ্রিকালচার বাংলাদেশের সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেমস (নাইস) প্রকল্পের আওতায় আরডিআরএস বাংলাদেশ এর সভা কক্ষে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সচিব মোছাঃ উম্মে ফাতিমা। সিনজেনটা ফাউন্ডেশন ফর সাসটেনেবল এগ্রিকালচার বাংলাদেশ এর ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ মাহবুবুল আলমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর মোঃ রেজওয়ান আহমেদ, মোঃ মমদেল হোসেন, হাসনা বানু, জাতীয় ভোক্তা অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দিন ও আরডিআরএস বাংলাদেশ এর হেড অব এগ্রিকালচার মোঃ মোস্তফা নুরুল ইসলাম রেজা। প্রধান অতিথি খাদ্য নিরাপত্তার সাথে সাথে পুষ্টি ও নিরাপদ খাদ্য গ্রহনের প্রতি গুরুত্ব প্রদানের জাতীয় ও বৈশি^ক প্রেক্ষাপট তুলে ধরেন এবং এক্ষেত্রে নাইস প্রকল্পের ভুমিকার কথা উল্লেখ করেন। অন্যান্য অতিথিবৃন্দ নগরায়নের সাথে সাথে শহরের মানুষের পুষ্টি নিশ্চিতে পরিবেশের ভারসাম্য বজায় রেখে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা নিশ্চিতের প্রতি গুরুত্বারোপ করেন। উক্ত অনুষ্ঠানে রংপুর সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন ওয়ার্ডের ২৬০জনের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

Read More »

রংপুরে উন্নয়ন কর্তৃপক্ষ আইন খসড়ার উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে উন্নয়ন কর্তৃপক্ষ আইন খসড়ার উপর অংশীজনদের (ঝঃধশবযড়ষফবৎং) নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার( ১২ জুন ২০২৩) সকাল ১০ টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সহযোগিতায় “রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন- ২০২২ (খসড়া)” এর উপর অংশীজনদের (ঝঃধশবযড়ষফবৎং) নিয়ে মতবিনিময় সভায় রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এনডিসি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ অলিউল্লাহ। বিশেষ অথিতির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ ডিআইজি মোহা: আবদুল আলীম মাহমুদ বিপিএম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরেআলম মিনা বিপিএম (বার). পিপিএম, রংপুর জেলা প্রশাসক রংপুর ড. চিত্রলেখা নাজনীন, রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, রংপুর সিটি কর্পোরেশনের সচিব মোছাঃ উম্মে ফাতিমা, রংপুর প্রেস ক্লাবের সভাপতি মাহাবুব রহমান হাবু। এ সময় রংপুরের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুর জেলা ও মহানগর ইসলামী আন্দোলনের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বিসিক নির্বাচনে হাতপাখা মার্কার মেয়র প্রার্থী ইসলামী আন্দোলন বাংলদেশের সিনিয়র নায়েব আমির সৈয়দ মোঃ ফয়জুল করিম শায়েখে চরমনাই’র উপর আওয়ামীলীগের সন্ত্রাসী গুন্ডা বাহিনী দ্বারা সন্ত্রাসী হাসলার প্রতিবাদে রংপুর জেলা ও মহানগর ইসলামী আন্দোলনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার (১২ জুন) বাদ আছর রংপুর সিটি বাজারের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর কমিটির সভাপতি আলহাজ¦ আব্দুর রহমান কাশেমী, সাধারণ সম্পাদক আমিনাজ্জামান পিয়াল, আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা কমিটির সভাপতি রিপন হোসেন, সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন জিহাদী সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়।

Read More »