সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে বিশ্ব নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে নিরাপদ খাদ্য বিতরণ

রংপুরে বিশ্ব নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে নিরাপদ খাদ্য বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

বিশ্ব নিরাপদ খাদ্য দিবস ২০২৩ উপলক্ষে রংপুর শহরের অধিবাসীদের মধ্যে সচেতনতা তৈরির জন্য নিরাপদ, পুষ্টিকর ও এগ্রোইকোলজিক্যাল পদ্ধতিতে উৎপাদিত খাদ্য বিতরণ করা হয়। সিনজেনটা ফাউন্ডেশন ফর সাসটেইনবল এগ্রিকালচার বাংলাদেশের সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেমস (নাইস) প্রকল্পের আওতায় আরডিআরএস বাংলাদেশ এর সভা কক্ষে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সচিব মোছাঃ উম্মে ফাতিমা।

সিনজেনটা ফাউন্ডেশন ফর সাসটেনেবল এগ্রিকালচার বাংলাদেশ এর ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ মাহবুবুল আলমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর মোঃ রেজওয়ান আহমেদ, মোঃ মমদেল হোসেন, হাসনা বানু, জাতীয় ভোক্তা অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দিন ও আরডিআরএস বাংলাদেশ এর হেড অব এগ্রিকালচার মোঃ মোস্তফা নুরুল ইসলাম রেজা। প্রধান অতিথি খাদ্য নিরাপত্তার সাথে সাথে পুষ্টি ও নিরাপদ খাদ্য গ্রহনের প্রতি গুরুত্ব প্রদানের জাতীয় ও বৈশি^ক প্রেক্ষাপট তুলে ধরেন এবং এক্ষেত্রে নাইস প্রকল্পের ভুমিকার কথা উল্লেখ করেন।

অন্যান্য অতিথিবৃন্দ নগরায়নের সাথে সাথে শহরের মানুষের পুষ্টি নিশ্চিতে পরিবেশের ভারসাম্য বজায় রেখে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা নিশ্চিতের প্রতি গুরুত্বারোপ করেন। উক্ত অনুষ্ঠানে রংপুর সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন ওয়ার্ডের ২৬০জনের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM