সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে উন্নয়ন কর্তৃপক্ষ আইন খসড়ার উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত

রংপুরে উন্নয়ন কর্তৃপক্ষ আইন খসড়ার উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে উন্নয়ন কর্তৃপক্ষ আইন খসড়ার উপর অংশীজনদের (ঝঃধশবযড়ষফবৎং) নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার( ১২ জুন ২০২৩) সকাল ১০ টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সহযোগিতায় “রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন- ২০২২ (খসড়া)” এর উপর অংশীজনদের (ঝঃধশবযড়ষফবৎং) নিয়ে মতবিনিময় সভায় রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এনডিসি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ অলিউল্লাহ।

বিশেষ অথিতির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ ডিআইজি মোহা: আবদুল আলীম মাহমুদ বিপিএম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরেআলম মিনা বিপিএম (বার). পিপিএম, রংপুর জেলা প্রশাসক রংপুর ড. চিত্রলেখা নাজনীন, রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, রংপুর সিটি কর্পোরেশনের সচিব মোছাঃ উম্মে ফাতিমা, রংপুর প্রেস ক্লাবের সভাপতি মাহাবুব রহমান হাবু। এ সময় রংপুরের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM