সর্বশেষ
সর্বশেষ

Day: July 18, 2023

বাংলাদেশ ব্যাংক ডিজিটাল পুনঃঅর্থায়ন প্রকল্পের তহবিল বাড়িয়েছে

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : মতিঝিল ঢাকা, ১৭ জুলাই, ২০২৩ খৃ. বাংলাদেশ ব্যাংক (বিবি) ‘ডিজিটাল ন্যানো লোন’-এর তহবিল ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করেছে। কেন্দ্রীয় ব্যাংক আজ জারি করা সার্কুলার অনুসারে দেশে ডিজিটাল ন্যানো ঋণের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর জন্য তহবিল বাড়িয়েছে। তহবিলের অন্যান্য উদ্দেশ্যগুলো হল প্রান্তিক জনগণকে ডিজিটাল লেনদেনে উৎসাহিত করা ও অভ্যাস করা এবং ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার অগ্রগতি বাড়ানো। ১০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন প্রকল্পটি গত বছরের ২ জুলাই চালু করা হয়েছিল। পুনঃঅর্থায়ন প্রকল্পের অংশগ্রহণকারী ব্যাংকগুলো এই স্কিমের অধীনে ৯ শতাংশ পর্যন্ত সুদের সাথে স্বতন্ত্র গ্রাহকদের ৫০০ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত ঋণ বিতরণ করতে পারবে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপস, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা ই-ওয়ালেট পরিষেবা ব্যবহার করে ঋণগুলো সম্পূর্ণ ডিজিটালভাবে বিতরণ করতে হবে।

Read More »

মন্ত্রিসভায় ‘বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়’ আইনের খসড়া অনুমোদন

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৭ জুলাই, ২০২৩খৃ : সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন নাম হবে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়’, এ জন্য বিদ্যমান ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইনের খসড়াটি অনুমোদন দেওয়া হয়। পরে বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইনের খসড়া চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এতে উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের মেয়াদ বাড়িয়ে ৪ বছর করা হয়েছে। এত দিন অন্যান্য বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের মেয়াদ চার বছর হলেও এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ ছিল তিন বছর। এ ছাড়াও আইনের খসড়ায় আরও কিছু ছোটখাট পরিবর্তন আনা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে ‘জেলা (চট্টগ্রাম পার্বত্যজেলাসমূহে বলবৎকরণ) আইন, ২০২৩ এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এটি মূলত সামরিক শাসনের সময়ের অধ্যাদেশকে আইনে রূপান্তর করা হচ্ছে। বিষয়বস্তুতে পরিবর্তন নেই। মন্ত্রিসভার বৈঠকে ব্রিকসের আওতাধীন ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে’ যোগ দেওয়া সংক্রান্ত চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়াও জাতীয় ট্যারিফ নীতি, ২০২৩ এর খসড়াও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সভায় অনির্ধারিত আলোচনার বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বান্দরবানের জেলা প্রশাসক কলাগাছের আঁশ দিয়ে দিয়ে প্রথমবারের মতো সুতা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন। যারা শাড়ী তৈরি করেন, তারা ইতোমধ্যে এ নিয়ে কাজ শুরু করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব এলাকায় বেশি কলাগাছ জন্মে, সেসব এলাকায় যাতে এই শাড়ী তৈরির কাজ শুরু করা হয় সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন। মন্ত্রিসভার বৈঠকে সরকারের চলতি বছরের এপ্রিল-জুনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক সম্পর্কিত সিদ্ধান্ত বাস্তবায়নের চিত্র তুলে ধরা হয়। এই সময়ে মন্ত্রিসভার বৈঠক হয়েছে ৫টি। তাতে ৬৫টি সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। এর মধ্যে বাস্তবায়িত হয়েছে ৩৪টি।

Read More »

নারী ফুটবল নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতার এক অনন্য দৃষ্টান্ত–স্পীকার

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৭ জুলাই ২০২৩ খ্রি. বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, ‘ইমপ্রেস মাত্রা’ এর উদ্যোগে ফিফা উইমেন্স ওয়ার্ল্ডকাপ ২০২৩ সম্প্রচার নারী-পুরুষ নির্বিশেষে সকলকে বিভিন্ন স্পোর্টসে অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করবে। তিনি বলেন, নারী ফুটবল নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতার এক অনন্য দৃষ্টান্ত। তিনি আজ রাজধানীস্থ লা মেরিডিয়ান হোটেলে ‘স্মার্ট নারী, স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে ফিফা উইমেন্স ওয়ার্ল্ডকাপ সরাসরি সম্প্রচার উপলক্ষে ‘ইমপ্রেস মাত্রা’ আয়োজিত ‘মিডিয়া রাইটস ডিক্লারেশন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন। এসময় তিনি ফিফা উইমেন্স ওয়ার্ল্ডকাপ ২০২৩ এর মিডিয়া রাইটস ঘোষণা করেন এবং আগামী ২০ জুলাই থেকে ফিফা উইমেন্স ওয়ার্ল্ডকাপ ২০২৩ এর সবগুলো খেলা বাংলাদেশে সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেওয়ায় ইমপ্রেস মাত্রাকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন স্বনামধন্য অভিনেতা, পরিচালক এবং মাত্রা’র ম্যানেজিং পার্টনার আফজাল হোসেন এবং চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ৷ এছাড়াও বিশিষ্ট নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, আইস্ক্রীন এর প্রজেক্ট ডিরেক্টর রিয়াজ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, বাংলাদেশের জনগণ ক্রীড়ামোদী। পুরুষদের পাশাপাশি নারীদের বিভিন্ন খেলায় আগ্রহী করে তুলতে মিডিয়া ভূমিকা পালন করতে পারে। এ সময় তিনি ফিফা উইমেন্স ওয়ার্ল্ডকাপ ২০২৩ সম্প্রচারের উদ্যোগ নেওয়ার জন্য এবং ২০২২ সাফ মহিলা ফুটবল জয়ী বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে সম্মাননা ও নগদ অর্থ প্রদানের জন্য ইমপ্রেস-মাত্রা কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, নারী ফুটবলার ও ক্রিকেটাররা আন্তর্জাতিক অঙ্গনে বিজয়ের মাধ্যমে দেশের জন্য বিরল গৌরব অর্জন করে চলেছে। বাংলাদেশের নারীরা আজ শ্রেষ্ঠ বিজ্ঞানীদের অন্যতম। যে দক্ষতায় তাঁরা পাহাড় জয় করছে, সেই একই দক্ষতায় শান্তিরক্ষী বাহিনীতে কাজ করছে। তিনি বলেন, নারীদের সফলতা উদযাপন করতে হবে। কারণ তারা অনেক বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করেই সফল হয়। সুতরাং তাদের জন্য সকল ধরনের সুযোগ উন্মুক্ত করতে হবে এবং আন্তর্জাতিক খেলায় ভালো ফলাফল পেতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে। এসময় ইমপ্রেস মাত্রার পক্ষ থেকে ২০২২ সাফ মহিলা ফুটবল জয়ী বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে সম্মাননা এবং পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন আফজাল হোসেন ও শাইখ সিরাজ। এ অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও খেলোয়াড়বৃন্দ, চলচ্চিত্র ও নাট্যজগতের স্বনামধন্য শিল্পীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Read More »

বাজুস রংপুর জেলা শাখার ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর ৫৮ তম প্রতিষ্ঠা বাষিকী উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা ও কেককাটা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার (১৭ জুলাই) সকাল ১০টায় রংপুর নগরীর দেওয়ানবাড়ি রোডস্থ কার্যালয়ের সামন থেকে বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ডিসি ক্রাইম) মোঃ আবু মারুফ হোসেন ও রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মোঃ আকবর আলী। আনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এফবিসিসিআই এর সিঃ ভাইস প্রেসিডেন্ট মোঃ মোস্তফা আজাদ চৌধুরী বাবু। অনুষ্ঠানে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাজুস রংপুর জেলা শাখার সিঃ সহ সভাপতি আলহাজ্ব আবু জাফর লিটন, সহ সভাপতি মোঃ আলমগীর হোসেন বাদশা, আলহাজ্ব আব্দুল হালিম বুলু, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাজু, সহ সাধারণম সম্পাদক রবিউল ইসলাম রবি, আরেফুল হক লইজু, সুমন বসাক, কোষাধক্ষ মোঃ শাহীন, কার্যকরি সদস্য নুর ইসলাম বাবু, সফিকুল ইসলাম, শাহীন উদ্দিন বকসী, মোঃ মশিয়ার রহামান, মোঃ আবু হান্নান, বিশ্বজিত চক্রবর্তী, মোঃ রবিউল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

তিন দফা দাবিতে ৩১ আগস্ট জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বিরত থাকার ঘোষণা; রংপুরে সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: তিন দফা দাবিতে আগামী ৩১ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বিরত থাকার ঘোষণা দিয়েছে রংপুর বিভাগের পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্টিবিউটরস, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন। সোমবার (১৭ জুলাই) দুপুরে রংপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা সোহরাব টিটু। দাবি তিনটি হলো- ১. জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংকলরীর ইকোনমিক লাইফ ৫০ বছর করতে হবে। ২. জ্বালানী তেল (ডিজেল, পেট্রোল/অকটেন) বিক্রয়ের উপর প্রচলিত কমিশন কমপক্ষে ৭.৫ শতাংশ করতে হবে। ৩. জ্বালানী তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট বিধায় প্রতিশ্রুতি মোতাবেক সুস্পষ্ট গেজেট প্রকাশ করতে হবে। সংবাদ সম্মেলনে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা সোহরাব টিটু বলেন, জ্বালানি তেল ব্যবসায়ীরা হরতাল, অবরোধ, জরুরি অবস্থা, অসহযোগ আন্দোলন ও বিভিন্ন প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে ট্যাংকলরীর মাধ্যমে তেল পরিবহনপূর্বক নিরবিচ্ছিন্নভাবে তেল সরবরাহের মাধ্যমে যোগাযোগ ও কৃষি উৎপাদনে দীর্ঘদিন যাবত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়া করোনাকালীন সময়ে সবকিছু বন্ধ হয়ে গেলে জ্বালানি তেল ব্যবসায়ীরা মৃত্যুভয় উপেক্ষা করে নিরবিচ্ছিন্নভাবে তেল সরবরাহ প্রক্রিয়া অব্যাহত রাখায় খাদ্য উৎপাদন উল্লেখ্যযোগ্য হারে বেড়েছল। তিনি আরও বলেন, একমাত্র জ্বালানি তেল ক্রয় এবং বিক্রয় সরকার নির্ধারিত অভিন্ন মূল্যে হয়ে থাকে। জ্বালানি তেল বিক্রযয়ের উপর সরকার নির্ধারিত হারে কমিশন প্রদান করে থাকে। ফলে ফিলিং স্টেশনের আয় বৃদ্ধির কোন সুযোগ নেই। জ্বালানি ব্যবসায়ীরা সরকারি নির্ধারিত মূল্যে জ্বালানি তেল ক্রয়পূর্বক সরকারি নির্ধারিত মূল্যে বিক্রয় করে স্বল্প কমিশন পেয়ে থাকে। ফলে জ্বালানি ব্যবসায়ীরা শতভাগ কমিশন এজেন্ট। তাই জ্বালানি তেল বিপণন কাজে নিয়োজিতদের বিভিন্ন সমস্যা সমাধানকল্পে গেজেটের মাধ্যমে জ্বালানি ব্যবসায়ীদের অবস্থান/মর্যাদা কমিশন এজেন্ট ঘোঘণার জোর দাবি জানাচ্ছি। এ ক্ষেত্রে দ্বৈত লাইসেন্সসহ বিভিন্ন আইনি ও প্রশাসনিক জটিলতা এড়ানো সম্ভব। এটা হলে সরকারি বিভিন্ন দপ্তর কর্তৃক ফিলিং স্টেশন সংক্রান্ত এসআরও এককভাব জারির প্রবণতা হ্রাস পাবে। এ সংক্রান্ত যাবতীয় দায়িত্ব বিপিসি বা জ্বালানী কোম্পানী বহন করবে। মোস্তফা সোহরাব টিটু বলেন, জ্বালানি তেল বিক্রয়ের উপর ডিলার্স কমিশন বৃদ্ধির দাবি জ্বালানি ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি-সংশ্লিষ্টজন বৃদ্ধির প্রতিশ্রুতি বারবার দিলেও তা এখনও বাস্তবায়ন করা হয় নাই। জ্বালানি তেলের মূল্য যখন ৬০ টাকা ছিল তখন যে হারে কমিশন প্রদান করা হতো এখন তেলের মূল্য দ্বিগুণ হওয়ার পরও প্রায় একই হারে কমিশন প্রদান করছে। অথচ তেল ক্রয়ে ডিলার/এজেন্টেদের দ্বিগুণ বিনিয়োগ করতে হচ্ছে, একইসাথে জিনিসপত্রের মূল্যে ঊর্ধ্বগতির ফলে কর্মচারীর বেতন অনেকাংশে বৃদ্ধি করতে হয়েছে। সকল লাইসেন্স ফি প্রায় দ্বিগুণ করা হয়েছে, বিদ্যুতের মূল্যবৃদ্ধিসহ ট্যাংকলরীর পার্টস এর মূল্যও দ্বিগুণ হয়েছে। তিনি আরও বলেন, যেখানে অটোগ্যাস স্টেশন (এলপিজি) প্রতি লিটার ৪৬.৫০ টাকা করে বিক্রয় করে আট টাকা কমিশন পাচ্ছে, সেখানে প্রতি লিটার অকটেন ১৩০ টাকা, পেট্রোল ১২৫ টাকা ও ডিজেল ১০৯ টাকা বিক্রয় করে আমাদের কমিশন দেওয়া হচ্ছে চার টাকা আর ৪৬.৫০ টাকা এক লিটার এলপিজি বিক্রয়ে ১৭ শতাংশ কমিশন দেওয়া হয়। অন্যদিকে প্রতি লিটার অকটেন ১৩০ টাকা, পেট্রোল ১২৫ টাকা ও ডিজেল ১০৯ টাকা বিক্রয়ে ৩ শতাংশ কমিশন দেওয়া হয় এবং যা দীর্ঘদিন ধরে একই জায় গায় অবস্থান করছে। এছাড়াও তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পর থেকে তেল বিক্রয় অর্ধেকে নেমে গেছে। ফলে আয়ও কমে গেছে কারণ বিক্রয়ের উপরই আমাদের কমিশন নির্ভরশীল। জ্বালানি ব্যবসায়ীরা আশাহত হয়ে অস্তিত্ব সংকটে ভুগছেন। দীর্ঘদিনের পূঞ্জীভূত এ সমস্যা ও সংকটের আর্বত হতে বের হয়ে আসার জন্য জ্বালানি তেলের মূল্যহ্রাস/ বৃদ্ধির সাথে নিবিড়ভাবে যুক্ত কর্তৃপক্ষের নিকট স্থায়ী ফয়সালার জন্য জ্বালানি তেল বিক্রয়ের উপর ডিলার্স কমিশন ৭.৫ শতাংশ করার জোর দাবি জানাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন- এসোসিয়েশনের রংপুর বিভাগীয় সভাপতি আজিজুল ইসলাম মিন্টু , দিনাজপুরের সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এটিএম হাবিবুর রহমান, বিভাগীয় দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, রংপুরের সাংগঠনিক সম্পাদক রিয়াজ শহীদ শোভন, রংপুর মটর মালিক সমিতির সভাপতি এ কে এম মোজাম্মেল হক প্রমুখ।

Read More »

রংপুরে পুরাতন দোকান ঘরের মালিক ও ব্যাবসায়ী সমন্বয় পরিষদের বিক্ষোভ সমাবেশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর পুরাতন দোকান ঘরের মালিক ও ব্যাবসায়ী সমন্বয় পরিষদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকালে রংপুর প্রেস ক্লাব সংলগ্ন সমবায় ব্যাংকের সমনের বিক্ষোভ সমাবেশে কন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর পুরাতন দোকান ঘরের মালিক ও ব্যাবসায়ী সমন্বয় পরিষদের আহবায়ক দেবদাস ঘোষ দেবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যাবসায়ী নেতা শামীম চেধুরী, সামসল আলম, সাব্বির আহমেদ, এ্যাড. পলাশ কান্তি নাগ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তার বলেন, রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর বর্তমান ব্যাবস্থাপনা কমিটির চেয়ারম্যান, পরিচালকবৃন্দ ও ভারপ্রপ্ত কর্মকর্তাদের অনিময়ম দুর্নীতির বিরুদ্ধে সমবায় মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংশ্লিস্ট অধিদপ্তর ও কর্মকর্তাগনকে পত্র প্রদানের পরেও ভুক্তোভোগীদের দোকান ঘর এখন পর্যন্ত বরাদ্দ দেওয়া হয় নাই। অবিলম্বে ব্যাবস্থা গ্রহন না করিলে রংপুরের ব্যাসায়ীদের নিয়ে বৃহত্তম আন্দোলন গোড়ে তোলা হবে।

Read More »

কেন্দ্রীয় মহিলা লীগের নির্বাহী সদস্য হলেন রংপুরের পারভীন আক্তার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হয়েছেন রংপুর জেলা পরিষদের নির্বাচিত সদস্য ও জেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য পারভীন আক্তার। গত রোববার (১৬ জুলাই) বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি’র নির্দেশক্রমে কেন্দ্রীয় মহিলালীগের কমিটি অনুমোদন দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। সেই অনুমোদিত কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে পারভীন আক্তার মনোনিত হয়েছেন। এছাড়াও পারভীন আক্তার বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ রংপুর জেলা শাখার সহ-সভাপতি, বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক, ওএমএস ডিলার এসোসিয়েশন মহানগর শাখার সাধারণ সম্পাদক এবং মৌচাক পরিবারের উপদেষ্টা সদস্য হিসেবে রয়েছেন। এর আগে তিনি রংপুর জেলা পরিষদের নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য ছিলেন।

Read More »

সাংবাদিক রতন সরকারের মৃত্যুতে স্মৃতিচারণ ও মিলাদ মাহফিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে মফস্বল সাংবাদিকতার আলোকবর্তিকাসময় টেলিভিশনের ব্যুরো প্রধান রতন সরকারের মৃত্যুতে স্মৃতিচারণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকালে নগরীর সুমি কমিউনিটি সেন্টারে বাংলার চোখ এর আয়োজনে সাংবাদিক রতন সরকারের স্মরণে স্মৃতিচারণ সভায় বাংলার চোখ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী তানবীর হোসেন আশরাফীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক নজরুল ইসলাম হক্কানী, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহ বায়েজীত আহমেদ, সাংবাদিক মামুনুর রশিদ, সাংবাদিক আজম পারভেজ, সাংবাদিক মিজানুর রহমান লুলু, সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Read More »