জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর ৫৮ তম প্রতিষ্ঠা বাষিকী উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা ও কেককাটা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার (১৭ জুলাই) সকাল ১০টায় রংপুর নগরীর দেওয়ানবাড়ি রোডস্থ কার্যালয়ের সামন থেকে বর্ণাঢ্য র্যালি উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ডিসি ক্রাইম) মোঃ আবু মারুফ হোসেন ও রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মোঃ আকবর আলী। আনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এফবিসিসিআই এর সিঃ ভাইস প্রেসিডেন্ট মোঃ মোস্তফা আজাদ চৌধুরী বাবু।
অনুষ্ঠানে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাজুস রংপুর জেলা শাখার সিঃ সহ সভাপতি আলহাজ্ব আবু জাফর লিটন, সহ সভাপতি মোঃ আলমগীর হোসেন বাদশা, আলহাজ্ব আব্দুল হালিম বুলু, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাজু, সহ সাধারণম সম্পাদক রবিউল ইসলাম রবি, আরেফুল হক লইজু, সুমন বসাক, কোষাধক্ষ মোঃ শাহীন, কার্যকরি সদস্য নুর ইসলাম বাবু, সফিকুল ইসলাম, শাহীন উদ্দিন বকসী, মোঃ মশিয়ার রহামান, মোঃ আবু হান্নান, বিশ্বজিত চক্রবর্তী, মোঃ রবিউল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
















