সর্বশেষ
সর্বশেষ

Day: July 20, 2023

রংপুরে আ’লীগের শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভা যাত্রা অনুষ্ঠিত।এ উপলক্ষে বুধবার রংপুর নগরীর বেতপট্রিস্থ দলীয় কার্যালয় থেকে এশটি শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এ সময় শান্তি সমাবেশে বক্তব্য রাখেন , বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত রংপুর বিভাগ) সাবেক ছাত্রনেতা শ্রী সুজিত রায় নন্দী, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একেএম ছায়াদাত হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল, এ্যাড. আনোয়ারুল ইসলাম, জয়নাল আবেদীন, রংপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু, রংপুর মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল কাশেমসহ অন্যান্য নেতৃবৃন্দ। শান্তি সমাবেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, আগামী নির্বাচনে জনগণকে বিভ্রান্ত করতে বিএনপি অশুভ আন্দোলনে নেমেছে। তারা দেশ ও জনগণের ক্ষতিসাধন করে আন্দোলন করতে চায়। দেশের এই অপ্রগতিকে যারা আন্দোলনের নাম করে থেমে দিতে চায় তাদেরকে প্রতিহত করতে নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান তার। আগামী ৫ আগষ্ট বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে দলের বিভাগীয় সমাবেশে যোগ দিয়ে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে রংপুর জেলা আওয়ামীলীগ এখন অনেক উজ্জীবিত। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রংপুর জিলা স্কুল মাঠে বিভাগীয় সমাবেশকে সফল করতে নেতা-কর্মীদের নির্দেশ দেন দলের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় ।এতে জেলা আওয়ামী লীগ ও মহানগর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ এবং জেলার প্রত্যেকটি উপজেলা থেকে আসা আওয়ামী লীগের নেতা-কর্মীরা অংশ নেন।

Read More »

রংপুরে নব-নিযুক্ত জেলা প্রশাসকের সাথে মেট্রাপলিটন চেম্বারের মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের নব-নিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান এর সাথে মতবিনিময় করেন ও ফুলের শুভেচ্ছা জানান রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নেতৃবৃন্দ। গতকাল বুধবার (১৯ জুলাই) বেলা ২টায় নব-নিযুক্ত রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানকে ফুল ও সম্মননা স্মারক প্রদান করেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট ও এফবিসিসিআই পরিচালক মোঃ রেজাউল ইসলাম মিলন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন চেম্বারের পরিচালক আলী আহমেদ চান্দ, মোঃ নুরুল ইসলাম পটু, সৈয়দ শাহনেওয়াজ আলী টিটো, সালাউদ্দিন মোস্তফা জামাল সুমন, মোঃ আখতারুজ্জামান মাওলা, মোঃ রুবায়েত হোসেন খান, মোছাঃ শাহনাজ বেগম ও অমিত বনিকসহ প্রমুখ।

Read More »

রংপুরে জীবন বীমা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে জীবন বীমা বঙ্গবন্ধু ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কমিটি, বঙ্গবন্ধু পরিষদ ও মহাজোট এর যৌথ উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। রংপুরে জীবন বীমা ভবন থেকে রংপুর ৮৬ সেল্স অফিস স্থাহন্তর প্রক্রিয়া বন্ধের দাবিতে গতকাল বুধবার (১৯ জুলাই ) দুপুরে রংপুর বীজন বীমা কর্পোরেশন কার্যালয়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রংপুরে জীবন বীমা কর্পোরেশনের ডিএম ইনচার্জ ও জীবন বীমা বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান পলাশ, রংপুরে জীবন বীমা কর্পোরেশনের ডিএম ইনচার্জ ও জীবন বীমা বঙ্গবন্ধু ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কমিটি সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ডিএম মোঃ আব্দুল আউয়াল, ডিএম অক্ষয় চন্দ্র বর্মন, ডিএম মোঃ ইদ্রীস আলী, ডিএম সামসুল হক, ডিএম আব্দস সাত্তার, ডিএম মোঃ আব্দুল হানিফ মল্লিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, রংপুরে জীবন বীমা কর্পোরেশনের ৮৬ সেলর্স অফিস ৩য় তলা থেকে স্থাহন্তর করে নগরীর সেন্টাল রোড ৭ তালা ভবনের নিয়ে যাওয়ার পায়তার করছেন, সেখান সাধারণ বীমা গ্রহিতাগনের উঠা নামা খুবেই কষ্টকর হবে। তাই জীবন বীমা ভবন থেকে রংপুর ৮৬ সেল্স অফিস স্থাহন্তর প্রক্রিয়া বন্ধ করার জন্য কতৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি। তা না হলে সকল কর্মচারীদের নিয়ে মানববন্ধন, আবস্থান কর্মসুচী সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হবে।

Read More »

জিল্লুর রহমান / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৯ জুলাই, ২০২৩ ইং, বুধবার স্থানীয় সরকার বিভাগ সম্মেলন কক্ষে আজ ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে গৃহীত কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। দেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত রোগী এবং মৃতের সংখ্যা বাড়ার প্রেক্ষিতে জরুরি এই আন্তঃমন্ত্রণালয় সভার আয়োজন করা হয়। এতে সিটি কর্পোরেশনসমূহ কর্তৃক মশক নিধনে বিগত সময়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ, আক্রান্ত ডেংগু রোগীদের চিকিৎসা সেবা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। স্থানীয় সরকার মন্ত্রী এ সময় ডেংগুর লার্ভা পাওয়ার পরও যেসব সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান এবং বাসা বাড়ির লোকজন সচেতন হননি, সরেজমিনে গিয়ে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে মেয়রদের নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, কয়েকবার সতর্ক করার পরও যেসব বাসা-বাড়ি এবং সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেছে তাদের পানির লাইনসহ সব ধরনের ইউলিটির লাইন কেটে দেওয়ার মত কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। মোঃ তাজুল ইসলাম বলেন, যেসব সরকারি প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গিয়েছে তাদের নাম গণমাধ্যমে প্রকাশ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি এ বিষয়ে সবাইকে আরো সচেতন ও সতর্ক হওয়ার আহবান জানান। মন্ত্রী বলেন, নির্মানাধীন ভবনও মশা জন্মানোর জায়গা। এসব নির্মানাধীন ভবনের মালিকদের সতর্ক করা হয়েছে। এরপর না শুনলে জরিমানা, আইনগত ব্যবস্হা এবং সর্বশেষে এসব ভবনের নির্মাণ কাজ বন্ধ থাকবে। স্হানীয় সরকার মন্ত্রী বলেন, এখন পর্যন্ত ভারতসহ মালেশিয়া, ফিলিপাইন এবং সিংগাপুরের থেকে বাংলাদেশের ডেংগু পরিস্থিতি ভালো আছে। পরিস্থিতি ভয়াবহতার দিকে যায়নি। সংশ্লিষ্ট বিভাগগুলোকে আরও কঠোর নজরদারি বাড়াতে নির্দেশনা দেওয়ার জন্যই আজকের এই সভা বলে জানান তিনি। তিনি যাদেরই ডেংগু হচ্ছে তারা যেন বাসায় না থেকে হাসপাতালে ভর্তি হোন সেই আহবান জানান। এ সময় তিনি সব সরকারি হাসপাতালে সীটের সংখ্যা বাড়ানো হয়েছেও বলে জানান। মন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রছাত্রীদের সচেতন করার উপরও গুরুত্ব আরোপ করেন। এছাড়াও সভায় বিটিআরসির মাধ্যমে সকল মোবাইল গ্রাহকের কাছে ডেঙ্গু সচেতনতামূলক মেসেজ পাঠানোরও সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম এ সময় জানান , গত ১১ দিনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় মশার লার্ভা পাওয়ার বিভিন্ন বাসা বাড়ি ও প্রতিষ্ঠানকে ১ কোটি ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। এছাড়াও স্থানীয় সরকার বিভাগের উর্ধতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

Read More »