সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে আ’লীগের শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত

রংপুরে আ’লীগের শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভা যাত্রা অনুষ্ঠিত।এ উপলক্ষে বুধবার রংপুর নগরীর বেতপট্রিস্থ দলীয় কার্যালয় থেকে এশটি শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এ সময় শান্তি সমাবেশে বক্তব্য রাখেন , বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত রংপুর বিভাগ) সাবেক ছাত্রনেতা শ্রী সুজিত রায় নন্দী, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একেএম ছায়াদাত হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল, এ্যাড. আনোয়ারুল ইসলাম, জয়নাল আবেদীন, রংপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু, রংপুর মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল কাশেমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শান্তি সমাবেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, আগামী নির্বাচনে জনগণকে বিভ্রান্ত করতে বিএনপি অশুভ আন্দোলনে নেমেছে। তারা দেশ ও জনগণের ক্ষতিসাধন করে আন্দোলন করতে চায়। দেশের এই অপ্রগতিকে যারা আন্দোলনের নাম করে থেমে দিতে চায় তাদেরকে প্রতিহত করতে নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান তার। আগামী ৫ আগষ্ট বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে দলের বিভাগীয় সমাবেশে যোগ দিয়ে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে রংপুর জেলা আওয়ামীলীগ এখন অনেক উজ্জীবিত।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রংপুর জিলা স্কুল মাঠে বিভাগীয় সমাবেশকে সফল করতে নেতা-কর্মীদের নির্দেশ দেন দলের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় ।এতে জেলা আওয়ামী লীগ ও মহানগর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ এবং জেলার প্রত্যেকটি উপজেলা থেকে আসা আওয়ামী লীগের নেতা-কর্মীরা অংশ নেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM