সর্বশেষ
সর্বশেষ

Day: July 24, 2023

প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে গঙ্গাচড়ায় আ’লীগ নেতা এ্যাড. রাজু’র মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আগামী ২ রা আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর বিভাগীয় গণসমাবেশ সফল করতে রংপুরের গঙ্গাচড়ায় মতবিনিময় করেছেন রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু। গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার গজঘণ্টা হাট, গাউছিয়া বাজার, মতলেব বাজার, রাজবল্লব হাট, হাবু চারমাথা বাজার ও বঙ্গবন্ধু বাজার এলাকায় নৌকার প্রচার ও বিভাগীয় সমাবেশ সফল করতে মতবিনিময় করেন তিনি। আ’লীগ নেতা রেজাউল করিম রাজু বলেন,দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী আসার খবরে রংপুরে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সাধারণ মানুষ উজ্জীবিত। ২০১১ সালের ৮ জানুয়ারি জিলা স্কুল মাঠে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের উন্নয়নের বিষয়টি নিজের কাঁধে তুলে নেন। সে অনুযায়ী অব্যাহত রয়েছে এখানকার উন্নয়ন কর্মকান্ড। তাই বঙ্গবন্ধু কন্যার এবারের জনসভা জনসমুক্ষে রূপ নিবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও গজঘণ্টা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিয়াকত আলী, আমিনুর রহমান প্রামাণিক, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাসুদার রহমান মাসুদ, আব্দুল আউয়াল পাভেল, দপ্তর সম্পাদক জাহেদুল ইসলাম, সহ-দফতর সম্পাদক তরিকুজ্জামান তমজিদ,সদস্য খলিলুর রহমান, আ’লীগ নেতা রাজু মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা, সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ,ছাত্রলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগের নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে ৪ দফা দাবীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচী অনুযায়ী রংপুরে ৪ দফা দাবীতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ রংপুর জেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকাল ১১ টায় রংপুর টাউন হল চত্বরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারন সম্পাদক মোঃ শামসুর রহমান, কেনিক উপদেষ্ট মোঃ আখতারুল করিম প্রামানিক, সহ-সভাপতি (রংপুর অঞ্চল) মোঃ মাহবুবার রহমান, আইডিইবি জেলা নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি মোঃ আব্দুল ওয়ালী, সাধারন সম্পাদক মোঃ খসরু সরকার, সংগ্রাম পরিষদের আহবায়ক মোঃ সাইফুর রহমান, সদস্য সচিব মোঃ ফাইজুল ইসলাম রাজু । বক্তারা বলেন , প্রধানমন্ত্রীর পত্রিশ্রুতি ও আন্তঃ মন্ত্রণালয়ের সুপারিশের আলোকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যার সমাধান না হওয়া এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ ও ঢাকা মহানগর ইমারত নির্মান বিধিমালা ২০০৮ সংশোধনপুর্বক গেজেট প্রকাশ ও ৪ দফা দাবী বাস্তবায়নের উদ্যেশ্যমুলক কালক্ষেপনের জন্য প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য দাবি বাস্তবায়নের লক্ষে সরকারের প্রতি আহবান করছি। এ সময় উপস্থিত ছিলেন সংগ্রাস পরিষদ ও পলিটেকনিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারন সম্পাদকসহ ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং-এ অধ্যায়নরত ছাত্র-ছাত্রীবৃন্দসহ রংপুর জেলাধীন বিভিন্ন দপ্তর ও বিভাগে কর্মরত সদস্য প্রকৌশলীগণ তথা- উপ-সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলী এবং নির্বাহী প্রকৌশলীবৃন্দ।

Read More »

রংপুর দর্জি দোকান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর দর্জি দোকান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বেলা ১২টায় নগরীর চাউলআমদ রোডস্থ রংপুর মহানগর জাতীয় শ্রমিকলীগের কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠানে রংপুর দর্জি দোকান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ মমদেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেনরংপুর মহানগর জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এমএ মজিদ। সভায় সংগঠনের রির্পোর্ট পেশ করেন রংপুর দর্জি দোকান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন বাবলু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী শ্রম অধিদপ্তর কর্মকর্তা ও পর্যবেক্ষক মোঃ আশিকুর রহমান। এ সময় রংপুর দর্জি দোকান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কোষাধক্ষ সাদিয়া রহমান, শ্রমিক নেতা মোশরফ হোসেন টিংকু সহ সকল সদস্যগন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে পুর্বের কমিটি ভেঙ্গে দিয়ে ৫ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এই নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ পলাশ সিদ্দিকী, সদস্য তসলিম মিয়া, আজাদ, শাহালম, জিয়ারুল।

Read More »

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে আগমন উপলক্ষে ও রসিকে’র বাজেট বিষয়ে প্রস্ততি সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আগামী ২ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর জিলা স্কুল মাঠে গণসমাবেশে আগমন ও সমাবেশ সফল করার লক্ষে এবং রংপুর সিটি কর্পোরেশনের ২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত খসড়া বাজেট পেশ বিষয়ে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়। । গতকাল সোমবার রংপুর সিটি কর্পোরেশনের সভা কক্ষে খসড়া বাজেট সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪শ’ ৭৭ কোটি ৯২ লাখ ৩১হাজার ৮২৫ টাকার খসড়া বাজেট উপস্থাপন করা হয়। রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিতে অনুষ্ঠিত খসড়া বাজেট সভায় ৪শ’ ৭৭ কোটি ৯২লাখ ৩১হাজার ৮২৫ টাকার খসড়া বাজেট উপস্থাপন করেন রংপুর সিটি কর্পোরেশন হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান। তিনি রংপুর সিটি কর্পোরেশনের সম্ভব্য আয় ও ব্যয়ের উপর এ খসড়া বাজেট উপস্থপান করেন। উপস্থপানকৃর্ত খসড়া বাজেটের উগর আালোচনা করেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ মোঃ মাহাবুবার রহমান মঞ্জু, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন মিঞা, প্যানেল মেয়র-১ মোঃ জাহেদা আনোয়ারী লাকী, সচিব মোছাঃ উম্মে ফাতিমা, রাজস্ব কর্মকর্তা জয়শ্রী রানী রায়, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান, নির্বাহী প্রকৌশলী আলহাজ্ব মোঃ আজম আলী, নির্বাহী প্রকৌশলী আনিচুজ্জামান, নগর পরিকল্পনাবিদ মোঃ নজরুল ইসলাম, সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর মোঃ সামসুল হক, সাবেক প্যানেল মেয়র ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ মাহামুদুর রহমান টিটু, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ লিটন পারভেজ, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নরুন্নবী ফুলু, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল গফ্ফার, ৪নং ওয়ার্ড কাউন্সিলর শ্রী হারাধণ রায় হারা, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফজলে এলাহী ফুলু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোখলেছুর রহমান তরু, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিকুল আলম, ২২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মিজানুর রহমান মিজু, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম দেওয়ানী, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আসেক আলী, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ারুল ইসলাম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আফছার আলী, ১০নং ওয়ার্ড কাউন্সিলর শাহ মোঃ কামরুজ্জামান, ১১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ওয়াজেদুল আরেফিন, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মকবুল হোসেন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মমদেল হোসেন সরকার,১৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাসুদ রানা চান্দু, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহাজাদা, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রেজওয়ান আল মেহেদী, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহাদত হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ ফেরদৌসী বেগম, হাসনা বানু, মনোয়ারা সুলতানা মলি, মোসলেমা বেগম ও শামীমা আকতারসহ রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Read More »

নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতে জাতিসংঘ সম্মেলনে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রোম, ইতালি, ২৪ জুলাই, ২০২৩ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য ও সার রফতানির ওপর থেকে বিধিনিষেধ তুলে নিতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর জোর দিয়ে বিশ্বব্যাপী টেকসই, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য ব্যবস্থা নিশ্চিত করতে জাতিসংঘের ‘খাদ্য ব্যবস্থা’ সম্মেলনে পাঁচ দফা প্রস্তাব উত্থাপন করেন। তিনি আধুনিক কৃষিতে বিনিয়োগের জন্য বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক ও বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী এই সম্মেলনে আজ জলবায়ুু ঝুকিপূর্ণ অঞ্চলে জলবায়ুু-সহনশীল খাদ্য জোটকে সক্রিয় করার পাশাপাশি কার্যকর কৃষি-খাদ্য প্রযুক্তির অংশীদারিত্ব জোরদার করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমাদের জলবায়ুু-সহনশীল খাদ্য ব্যবস্থার জন্য জোট সক্রিয় করতে হবে, ২০২১ সালের জাতিসংঘ খাদ্য ব্যবস্থা শীর্ষ সম্মেলনে যার সহ-নেতৃত্ব প্রদানে বাংলাদেশ সম্মত হয়েছিল।” প্রধানমন্ত্রী এখানে এফএও সদর দফতরে জাতিসংঘ খাদ্য ব্যবস্থা সামিট + ২ স্টকটেকিং মোমেন্ট সম্মেলনে “খাদ্য ব্যবস্থা ও জলবায়ু কর্মপন্থা” বিষয়ক পূর্ণাঙ্গ অধিবেশনে তার উত্থাপিত পাঁচটি প্রস্তাবের একটিতে এটি উল্লেখ করেছেন। তিনি প্রস্তাব করেন,“উন্নত দেশগুলিকে জলবায়ুু-অভিযোজিত কৃষি-খাদ্য ব্যবস্থার প্রতি যথাযথ মনোযোগ দিয়ে জলবায়ুু অর্থায়নের জন্য খাদ্য ব্যবস্থার রূপান্তরকে অগ্রাধিকার হিসাবে বিবেচনা করতে হবে।” এছাড়া অন্য এক প্রস্তাবে শেখ হাসিনা বলেন, “জাতিসংঘ খাদ্য ব্যবস্থা সমন্বয় কেন্দ্রকে গবেষণা ও উদ্ভাবনে আন্তঃশৃঙ্খলা সহযোগিতার মাধ্যমে জ্ঞান-ব্যবস্থাপনা বাড়াতে হবে।” আর এক প্রস্তাবে তিনি বলেন, “নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলিতে খাদ্য এবং সারের চাহিদার নিরিখে জলবায়ুু-ইতিবাচক সমাধান প্রচারে বেসরকারি খাতকে সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে হবে।” বাংলাদেশের প্রধানমন্ত্রী আরও প্রস্তাব করেছেন যে “ডেল্টা এবং উপকূলীয় অঞ্চলের মতো জলবায়ুু ঝুকিপূর্ণ অঞ্চলে কার্যকর কৃষি-খাদ্য প্রযুক্তি ব্যবহারের জন্য আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার করা দরকার।” আধুনিক কৃষি-খাদ্য সরবরাহ ব্যবস্থা বিশ্বব্যাপী গ্রিন হাউস গ্যাস নির্গমনের অন্যতম বড় অবদানকারী হিসাবে আবির্ভূত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, ব্যবহার এবং সুষ্ঠু বিণ্যাস জলবায়ু-নিরপেক্ষ করতে বিনিয়োগ করা উচিত।” তিনি বলেন,“এর জন্য অবশ্য আমাদের যথেষ্ট রাজনৈতিক সদিচ্ছা এবং আন্তর্জাতিক জনমত প্রয়োজন”। বাংলাদেশ সম্প্রতি গ্লোবাল মিথেন অঙ্গীকারে যোগদান করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আমরা আশা করি, এই উদ্যোগের প্রধান পৃষ্ঠপোষকরা তাদের প্রতিশ্রুত আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা নিয়ে আসবে।” তিনি বলেন, তার সরকার জি২০ প্রস্তাবিত আন্তর্জাতিক বায়ো-ফুয়েল অ্যালায়ন্সের মতো করে উন্নয়নগুলি অনুসরণ করছে। তিনি বলেন,“আমরা আমাদের ক্ষুদ্র চাষীদের দ্বারাও সেচের জন্য সৌর বিদ্যুতের ব্যবহারকে উৎসাহিত করছি। আমাদের কৃষি, কম নির্গমনকারী পশুসম্পদ এবং বর্জ্য ব্যবস্থাপনার জন্য সাশ্রয়ী প্রযুক্তিতে প্রবেশাধিকার দরকার।” প্রধানমন্ত্রী বঙ্গোপসাগরে বাংলাদেশের সামুদ্রিক এলাকায় টেকসই গভীর সমুদ্রে মাছ ধরার জন্য বিদেশী বিনিয়োগের আমন্ত্রণ জানান। জলবায়ু সংকটের জন্য একটি টেকসই এবং রূপান্তরিত খাদ্য ব্যবস্থায় কাজ করা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, “আর বিলম্ব না করে কী করা দরকার, তা আমাদের চিহ্নিত করতে হবে। খাদ্য নিরাপত্তা এখন জলবায়ু ন্যায় বিচারের সাথে সম্পর্কিত।” বিশ্বের বিভিন্ন স্থানে ক্রমবর্ধমান তাপমাত্রা, দীর্ঘস্থায়ী খরা, ব্যাপক বন্যা এবং পরিবর্তনশীল বৃষ্টিপাতের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “বাংলাদেশে আমাদের উপকূলীয় ভূমিতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং লবণাক্ততা অনুপ্রবেশের ফলে ধান উৎপাদনে বিরূপ প্রভাব পড়েছে। নদীভাঙন, নগরায়ণ, শিল্প প্রবৃদ্ধি এবং অন্যান্য কারণের কারণে বাংলাদেশে প্রতি বছর আবাদি জমি হ্রাস পাচ্ছে।” প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে আমাদের স্বাধীনতার পরপরই বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান “সবুজ বিপ্লবের” ডাক দিয়েছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, এখন আবার জলবায়ু-স্মার্ট “কৃষি-খাদ্য বিপ্লবের” সময় এসেছে। কৃষি খাতকে রূপান্তর করতে প্রকৃতি-ইতিবাচক সমাধান এবং উন্নত প্রযুক্তি উভয়ই প্রয়োগ করতে হবে। কৃষি ও খাদ্য উৎপাদনে আমাদের কঠোর অর্জনের ফলে, বাংলাদেশকে অনন্যভাবে বিশ্বব্যাপী এসব বিষয়ে নেতৃত্ব দেওয়ার জন্য স্থান দেওয়া হয়েছে”। তিনি বলেন, “আমি মুগ্ধ যে কপ ২৮-এর মনোনীত প্রেসিডেন্ট এই ইস্যুর চ্যাম্পিয়ন হিসাবে গত সপ্তাহে ব্যক্তিগতভাবে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন।” শেখ হাসিনা বাংলাদেশের প্রচেষ্টার কথাও তুলে ধরেন যেখানে এর কৃষি বিজ্ঞানী এবং সম্প্রসারণ কর্মকর্তারা কৃষকদের সাথে জলবায়ু-সহনশীল কৃষি-খাদ্য সমাধানের উন্নয়নে কাজ করছেন। তিনি বলেন,“আমাদের সরকার আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে এবং গবেষণা প্রতিষ্ঠানের বাজেট এবং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।” তিনি বলেন, তার সরকারের শাসনামলে গত ১৪ বছরে মোট ৬৯০টি উন্নত ও উচ্চ ফলনশীল ফসলের জাত উদ্ভাবন বা প্রবর্তন করা হয়েছে। চাপ সহনশীল ধানের জাতগুলোর মধ্যে লবণাক্ততা প্রতিরোধী ১৪টি, পানিতে তলিয়ে যাওয়া ছ

Read More »

পীরগঞ্জে অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন হয়েছে–স্পীকার

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : পীরগন্জ রংপুর, ২৪ জুলাই ২০২৩ খ্রি. বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, মানসম্মত শিক্ষা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে অত্যন্ত প্রয়োজনীয়। তরুণ প্রজন্ম যেন সুন্দর পরিবেশে মানসম্মত শিক্ষালাভ করতে পারে সেজন্য বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি বলেন, পীরগঞ্জে অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন সম্পন্ন হয়েছে- এ উন্নয়ন যাত্রা অব্যাহত থাকবে৷ তিনি আজ নিজ নির্বাচনী এলাকা ২৪ রংপুর-৬ এর অন্তর্গত পীরগঞ্জ উপজেলায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় এবং উপকারভোগীদের মাঝে সেলাইমেশিন, স্প্রে মেশিন, বাইসাইকেল, হুইল চেয়ার, ল্যাপটপ ও ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশেই উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের জোয়ার পীরগঞ্জেও এসেছে। পীরগঞ্জের অবশ্য প্রয়োজনীয় কাজের তালিকা করে দিলে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় একটি আদর্শ প্রতিষ্ঠান। ড. এম এ ওয়াজেদ মিয়াসহ বহু গুনীজন এ বিদ্যালয় থেকে পড়াশোনা করে বাংলাদেশ ও বিশ্ব অঙ্গনে অবদান রাখছেন। রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় সভাপতির দায়িত্ব গ্রহণ করে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, এই উচ্চ বিদ্যালয়ের সকল কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং প্রতিষ্ঠানের স্থাবর সম্পত্তির সুষ্ঠু ব্যবহার করতে হবে। এসময় তিনি আগামী ০২ আগস্ট, ২০২৩ খ্রি. প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুরে অনুষ্ঠিত জনসভায় সকলকে যোগদানের আহ্বান জানান। শেখ হাসিনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময়কালে স্পীকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের প্রতিটি জনগণের নয়নের মধ্যমণি। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রায় এককোটি শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দেওয়া হচ্ছে, বিদ্যালয়গুলোতে নতুন একাডেমিক ভবন, শেখ রাসেল ডিজিটাল ল্যাবও প্রস্তুত হচ্ছে। সুতরাং প্রধানমন্ত্রীর নামে এই বিদ্যালয়ের নামকরণ যথোপযুক্ত হয়েছে। তিনি বলেন, তরুণ প্রজন্মের অগ্রগতির উপরই বাংলাদেশের উন্নয়ন নির্ভরশীল। সুতরাং এই বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। পরে পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান জুয়েলের সভাপতিত্বে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম.এ ওয়াজেদ মিয়া পাঠাগার উদ্বোধনকালে স্পীকার বলেন, বই পড়ার প্রতি অনুরাগ ও আগ্রহ সৃষ্টিতে পাঠাগারের ভূমিকা অগ্রগণ্য। তিনি বলেন, প্রেসক্লাব বিভিন্ন মতভেদ ও চিন্তাচেতনার সম্মিলন স্থল। স্বাধীন চিন্তার বিকাশে এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই, আধুনিক ও ডিজিটাল প্রেসক্লাব গঠনের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, প্রেসক্লাবে নারী সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সুবিধার্থে বিশেষ কর্ণার এবং জাতির পিতার ওপর গবেষণার সুবিধার্থে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা যেতে পারে। এসময় তিনি পীরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিনদিনব্যাপী কৃষি মেলা-২০২৩ এর শুভ উদ্বোধন করেন। এছাড়াও স্পীকার পীরগঞ্জ উপজেলার বড় দরগাহ, কুমেদপুর, মিঠিপুর, রামনাথপুর ও চতরা ইউনিয়নস্থ উপকারভোগীদের মাঝে ৫৫ টি সেলাইমেশিন, ৫০ টি স্প্রে মেশিন, ৫০টি হুইলচেয়ার এবং ২৫১টি বাইসাইকেল বিতরণ করেন। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিলের ১ লক্ষ টাকা, স্পীকারের ঐচ্ছিক তহবিলের ১ লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক ৭৬৮ টি ট্যাব এবং শিক্ষা অধিদপ্তরের পিইজিডি-৪ এর আওতায় ১৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে ল্যাপটপ বিতরণ করেন৷ পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে রংপুর জেলার জেলাপ্রশাসক মো: মোবাশ্বের হাসান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা, সিনিয়র সহসভাপতি শাহিদুল ইসলাম পিন্টু এবং পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী বক্তব্য প্রদান করেন। এছাড়াও পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মাহবুব হোসেন উপজেলা প্রশাসনের সদস্যবৃন্দ, স্থানীয় ও জেলাপর্যায়ের আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Read More »

“দূর্নীতি একটি অভিশাপ” এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ার আহ্বান রাষ্ট্রপতির

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, “দূর্নীতি একটি অভিশাপ’ এর বিরুদ্ধে দলমত নির্বিশেষে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন “। আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর নবনিযুক্ত কমিশনার (অনুসন্ধান) মোছাঃ আছিয়া খাতুনের এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ‘দেশব্যাপী দুর্নীতি দমন দুদকের একার পক্ষে সম্ভব নয়, এজন্য দেশবাসীর সার্বিক সহযোগিতা দরকার’। দুর্নীতি উন্নয়নের বড় অন্তরায় উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নকে ত্বরান্বিত করতে হলে সমাজের সকল ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। রাষ্ট্রপ্রধান এসময় দুর্নীতি প্রতিরোধে পরিবার থেকেই সচেতনতা সৃষ্টি করার তাগিদ দেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বাসসকে জানান, সাক্ষাৎকালে কমিশনার মোছাঃ আছিয়া খাতুন দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিক-নির্দেশনা কামনা করেন। রাষ্ট্রপতি এবং সাবেক দুদক কমিশনার দুদকের সার্বিক কার্যক্রমকে ত্বরান্বিত করতে সার্বিক সহযোগিতার ও আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

Read More »

জাতিসংঘের খাদ্য ব্যবস্থা শীর্ষ সম্মেলনে যোগ দিতে রোমে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কূটনীতিক প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রোম, ২৩ জুলাই, ২০২৩ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের খাদ্য ব্যবস্থা সামিট+২ স্টকটেকিং মোমেন্টে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আজ ইতালিতে পৌঁছেছেন। কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহন করে কাতারের দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১ ঘন্টা যাত্রাবিরতির পর স্থানীয় সময় ১টা ৪০মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪০ মিনিটে) রোম ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণ করে। এর আগে, ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ) থেকে ভোর ৫টা ৫ মিনিটে উড্ডয়ন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের (ইউএন) মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে জাতিসংঘের খাদ্য ব্যবস্থা +২ স্টকটেকিং মোমেন্ট (ইউএনএফএসএস+২) সম্মেলনে যোগ দিচ্ছেন। ইউএনএফএসএস+২ সম্মেলনটি ২৪-২৬ জুলাই রোম, ইতালিতে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও) সদর দফতরে ‘সাসটেইনেবল ফুড সিস্টেম ফর পিপল, প্লানেট এন্ড প্রোসপারিটি : ডাইভার্স পাথওয়ে ইন এ শেয়ার্ড জার্নি’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হবে। ২০ জুলাই এক মিডিয়া ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ ও ইতালির মধ্যে দুটি সমঝোতা স্মারক (এমওইউ)-‘শক্তির ক্ষেত্রে সহযোগিতা’ এবং ‘সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি’ স্বাক্ষরিত হতে পারে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ২৪ জুলাই এফএও সদর দফতরে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভাষণ দেবেন। ফোরামে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, কৃষি বিশেষজ্ঞ, খাদ্য উৎপাদনকারী, বিজ্ঞানী, গবেষক ও অন্যান্য স্টেকহোল্ডাররা উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী ‘ফুড সিস্টেম অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ নেবেন। একই দিন সন্ধ্যায় তিনি এফএও সদর দপ্তরে বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবেন। এফএও মহাপরিচালক কু ডংইউ এবং ইন্টারন্যাশনাল ফান্ড অফ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (আইএফএডি) এর প্রেসিডেন্ট আলভারো লারিও প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করবেন। ২৫ জুলাই প্রধানমন্ত্রী ইউরোপের ১৫টি দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত ‘আঞ্চলিক দূত সম্মেলনে’ যোগ দেবেন। এ ছাড়া শেখ হাসিনার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে। সেখানে সমঝোতা স্মারক সই হবে। তিনি ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একটি কমিউনিটি সংবর্ধনায় যোগ দেবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, কৃষিমন্ত্রী ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সংসদ সদস্য এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ইউএনএফএসএস+২-এ যোগ দেবেন। ২৬ জুলাই প্রধানমন্ত্রীর দেশের উদ্দেশে রোম ত্যাগ করার কথা রয়েছে। ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত ‘ইউনাইটেড নেশনস ফুড সিস্টেমস সামিটে’ গৃহীত সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করার লক্ষ্যে ইউএনএফএসএস+২ শুরু হচ্ছে। ২০২১ ইউএন ফুড সিস্টেম সামিটে, প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন এবং তিনি সেখানে পাঁচ দফা সুপারিশ প্রস্তাব করেন।

Read More »