সর্বশেষ
সর্বশেষ
  • জাতীয়
  • “দূর্নীতি একটি অভিশাপ” এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ার আহ্বান রাষ্ট্রপতির

“দূর্নীতি একটি অভিশাপ” এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ার আহ্বান রাষ্ট্রপতির

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, “দূর্নীতি একটি অভিশাপ’ এর বিরুদ্ধে দলমত নির্বিশেষে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন “।

আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর নবনিযুক্ত কমিশনার (অনুসন্ধান) মোছাঃ আছিয়া খাতুনের এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, ‘দেশব্যাপী দুর্নীতি দমন দুদকের একার পক্ষে সম্ভব নয়, এজন্য দেশবাসীর সার্বিক সহযোগিতা দরকার’।
দুর্নীতি উন্নয়নের বড় অন্তরায় উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নকে ত্বরান্বিত করতে হলে সমাজের সকল ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
রাষ্ট্রপ্রধান এসময় দুর্নীতি প্রতিরোধে পরিবার থেকেই সচেতনতা সৃষ্টি করার তাগিদ দেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বাসসকে জানান, সাক্ষাৎকালে কমিশনার মোছাঃ আছিয়া খাতুন দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিক-নির্দেশনা কামনা করেন।
রাষ্ট্রপতি এবং সাবেক দুদক কমিশনার দুদকের সার্বিক কার্যক্রমকে ত্বরান্বিত করতে সার্বিক সহযোগিতার ও আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM