সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে ৪ দফা দাবীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

রংপুরে ৪ দফা দাবীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচী অনুযায়ী রংপুরে ৪ দফা দাবীতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ রংপুর জেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকাল ১১ টায় রংপুর টাউন হল চত্বরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারন সম্পাদক মোঃ শামসুর রহমান, কেনিক উপদেষ্ট মোঃ আখতারুল করিম প্রামানিক, সহ-সভাপতি (রংপুর অঞ্চল) মোঃ মাহবুবার রহমান, আইডিইবি জেলা নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি মোঃ আব্দুল ওয়ালী, সাধারন সম্পাদক মোঃ খসরু সরকার, সংগ্রাম পরিষদের আহবায়ক মোঃ সাইফুর রহমান, সদস্য সচিব মোঃ ফাইজুল ইসলাম রাজু ।

বক্তারা বলেন , প্রধানমন্ত্রীর পত্রিশ্রুতি ও আন্তঃ মন্ত্রণালয়ের সুপারিশের আলোকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যার সমাধান না হওয়া এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ ও ঢাকা মহানগর ইমারত নির্মান বিধিমালা ২০০৮ সংশোধনপুর্বক গেজেট প্রকাশ ও ৪ দফা দাবী বাস্তবায়নের উদ্যেশ্যমুলক কালক্ষেপনের জন্য প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য দাবি বাস্তবায়নের লক্ষে সরকারের প্রতি আহবান করছি।

এ সময় উপস্থিত ছিলেন সংগ্রাস পরিষদ ও পলিটেকনিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারন সম্পাদকসহ ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং-এ অধ্যায়নরত ছাত্র-ছাত্রীবৃন্দসহ রংপুর জেলাধীন বিভিন্ন দপ্তর ও বিভাগে কর্মরত সদস্য প্রকৌশলীগণ তথা- উপ-সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলী এবং নির্বাহী প্রকৌশলীবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM