সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে গঙ্গাচড়ায় আ’লীগ নেতা এ্যাড. রাজু’র মতবিনিময়

প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে গঙ্গাচড়ায় আ’লীগ নেতা এ্যাড. রাজু’র মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

আগামী ২ রা আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর বিভাগীয় গণসমাবেশ সফল করতে রংপুরের গঙ্গাচড়ায় মতবিনিময় করেছেন রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু। গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার গজঘণ্টা হাট, গাউছিয়া বাজার, মতলেব বাজার, রাজবল্লব হাট, হাবু চারমাথা বাজার ও বঙ্গবন্ধু বাজার এলাকায় নৌকার প্রচার ও বিভাগীয় সমাবেশ সফল করতে মতবিনিময় করেন তিনি।

আ’লীগ নেতা রেজাউল করিম রাজু বলেন,দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী আসার খবরে রংপুরে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সাধারণ মানুষ উজ্জীবিত। ২০১১ সালের ৮ জানুয়ারি জিলা স্কুল মাঠে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের উন্নয়নের বিষয়টি নিজের কাঁধে তুলে নেন। সে অনুযায়ী অব্যাহত রয়েছে এখানকার উন্নয়ন কর্মকান্ড। তাই বঙ্গবন্ধু কন্যার এবারের জনসভা জনসমুক্ষে রূপ নিবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও গজঘণ্টা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিয়াকত আলী, আমিনুর রহমান প্রামাণিক, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাসুদার রহমান মাসুদ, আব্দুল আউয়াল পাভেল, দপ্তর সম্পাদক জাহেদুল ইসলাম, সহ-দফতর সম্পাদক তরিকুজ্জামান তমজিদ,সদস্য খলিলুর রহমান, আ’লীগ নেতা রাজু মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা, সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ,ছাত্রলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগের নেতৃবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM