সর্বশেষ
সর্বশেষ

Day: August 13, 2023

আ’লীগ সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়েছে: এ্যাড. রাজু

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েফোর ডটকম: আওয়ামী লীগ সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়েছে। এখানে সব ধর্মের মানুষ সমভাবে উন্নয়নের সুফল উপভোগ করছে। ধর্ম যার যার, উৎসব সবার- এই মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশে আমরা সব ধর্মীয় উৎসব একসঙ্গে পালন করি বলে মন্তব্য করেছেন রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু। শনিবার গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাতপুর এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী মা মনসা দেবির পূজা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব বলেন তিনি। রেজাউল করিম রাজু বলেন, ’আমাদের সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি। বর্তমান আওয়ামী লীগ সরকার জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সবার উন্নয়ন করে যাচ্ছে।’ এসময় উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান নির্মলেন্দু গোস্বামী, বেতগাড়ি ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র রায় মেম্বার, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য ডা. দেব দুলাল, মনোরঞ্জন গোস্বামী সহ স্থানীয় আওয়ামী লীগ ,ছাত্রলীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে ভর্তূকি মূল্যে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম শুরু

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে টিসিবির মাধ্যমে ভর্তূকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৩ আগস্ট) সকালে রংপুর নগরীর ১৯ নং ওয়ার্ডের রাধাবল্লভে ডায়াবেটিক সমিতির কার্যালয় চত্বরে টিসিবির নিত্য পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান । অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, রংপুর জেলায় সুশৃঙ্খলভাবে টিসিবি’র পণ্য বিক্রি চলছে। ভর্তুকি মূল্যে চালসহ এসব পণ্য পেয়ে উপকারভোগী মানুষ খুবই আনন্দিত। তারা দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে এ পদক্ষেপ বাস্তায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সুষ্ঠুভাবে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনার জন্য জেলা প্রশাসনের মনিটরিং টিম মাঠে কাজ করছে। মোবাশ্বের হাসান আরও জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার কর্তৃক নির্ধারিত রংপুর সিটি করপোরেশন, ৩টি পৌরসভা, ৮টি উপজেলার ২ লাখ ৮৫ হাজার ৩১২ টি পরিবারের মাঝে ভর্তূকি মূল্যে কার্ডধারী প্রতি ৪৭০ টাকার প্যাকেজে ৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি মসুরের ডাল বিক্রি করা হচ্ছে। ইতোমধ্যে রংপুর জেলায় ১৪ ধাপে উপকারভোগীদের মাঝে ৩ হাজার ৭০৯ মেট্রিক টন চিনি, ৭ হাজার ৯৮৯ মেট্রিক টন মসুর ডাল, ৭৯ লাখ ৮৮ হাজার ৭৩৬ লিটার সয়াবিন তেল, ৮৫৬ টন ছোলা, ১২৩ টন পেঁয়াজ, ১ হাজার ৪২৭ টন চাল বিক্রি করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- রংপুর সিটি কর্পোরেশনের সচিব উম্মে ফাতিমা, অতিরিক্ত জেলা প্রশাসক এ ডব্লিউ এম রায়হান শাহ, সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু, টিসিবির আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক শফিকুল ইসলাম, সহকারী পরিচালক জামাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে যুবলীগ নেতার উপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগরীর ১৫ ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোক্তারুল ইসলাম (৩৩) এর উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার (১৩ আগস্ট) দুপুরে নগরীর মর্ডান মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা।পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় এলাকাবাসী। এসময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মেহেদী হাসান রাব্বী, মাহামুদ হাসান নাঈম, ওহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, লিটন মিয়া,শাহাদাৎ হোসেন প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, এলাকায় পূর্ব শক্রতার জের ধরে গত বৃহস্পতিবার (১০ আগস্ট) মধ্যরাতে নগরের মডার্ন মোড় এলাকায় স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মিলন,ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বি হাসান সহ ১০-১২ জন যুবলীগ নেতা মোক্তারুল ইসলামের উপর দেশীয় অস্ত্র হামলা চালায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় ৭২ ঘন্টা পাড় হলেও আসামি গ্রেফতার না করায় দ্রুত অপরাধীদের গ্রেফতার দাবি জানান। তাজহাট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম জানান, ঘটনা শোনার পরপরই ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শনে যায় পুলিশ। এ ঘটনায় আহত মোক্তারুলের বাবা হাফিজার রহমান বাদী হয়ে মামলা করেছেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ ও অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Read More »

ভবন নির্মাণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা : প্রাথমিক ও গণশিক্ষা সচিব

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: কোমলমতি শিক্ষার্থীদের নতুন স্কুল ভবন নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেলে স্থানীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। রোববার (১৩ আগস্ট) দিনব্যাপী রংপুর আরডিআরএস এর বেগম রোকেয়া অডিটোরিয়ামে আয়োজিত প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা মানসম্মত করার বিষয়ে মতবিনিময় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন অবকাঠামো উন্নয়ন বিষয়ক বিভাগীয় কর্মশালায় তিনি এ কথা বলেন। ফরিদ আহাম্মদ বলেন, ইতোমধ্যে দেশের বেশ কয়েকটি উপজেলায় ৬৭ জন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলীর তালিকা করা হয়েছে। তাদের দেয়া হয়েছে সতর্ক বার্তা। প্রাথমিক বিদ্যালয়কে আধুনিকতার ছোঁয়াসহ শ্রেণীকক্ষকে নান্দনিক এবং খেলাধুলার জন্য মাঠকে উপযোগী করতে সবার প্রতি আহ্বান জানিযে ফরিদ আহাম্মদ বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নেয়ার চ্যালেঞ্জ নিয়েছে মন্ত্রণালয়। শিক্ষকদের যে সব দাবি রয়েছে তা পূরণে সচেষ্ট আছেন প্রধানমন্ত্রী। এই শিক্ষাকে এগিয়ে নিতে অনেকগুলো পদক্ষেপ নেয়া হয়েছে। সরকারের কাছে প্রস্তাবও দেয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের আগেই উল্লেখযোগ্য পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হবে। আগামী বছরের শুরু থেকে প্রাথমিক শিক্ষা কার্যক্রমকে গতিশীল করা হবে জানিয়ে সচিব বলেন, স্কুলে শিশুবান্ধব শ্রেণী কক্ষসহ মাল্টিমিডিয়া ক্লাস রুম চালু করা হবে। থাকবে পরিস্কার পরিচ্ছন্নতাসহ সব ধরনের অধুনিক সুযোগ সুবিধা। বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে কর্মশালায় অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমান, এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী এনামুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মীর আব্দুস সহিদ, বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মুজাহিদুল ইসলাম, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানসহ বিভাগের আট জেলা ও ৫৮ উপজেলার শিক্ষা কর্মকর্তা ও প্রকৌশলীরা কর্মশালায় উপস্থিত ছিলেন।

Read More »