সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে যুবলীগ নেতার উপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

রংপুরে যুবলীগ নেতার উপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর মহানগরীর ১৫ ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোক্তারুল ইসলাম (৩৩) এর উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার (১৩ আগস্ট) দুপুরে নগরীর মর্ডান মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা।পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় এলাকাবাসী। এসময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মেহেদী হাসান রাব্বী, মাহামুদ হাসান নাঈম, ওহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, লিটন মিয়া,শাহাদাৎ হোসেন প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, এলাকায় পূর্ব শক্রতার জের ধরে গত বৃহস্পতিবার (১০ আগস্ট) মধ্যরাতে নগরের মডার্ন মোড় এলাকায় স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মিলন,ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বি হাসান সহ ১০-১২ জন যুবলীগ নেতা মোক্তারুল ইসলামের উপর দেশীয় অস্ত্র হামলা চালায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

এঘটনায় ৭২ ঘন্টা পাড় হলেও আসামি গ্রেফতার না করায় দ্রুত অপরাধীদের গ্রেফতার দাবি জানান। তাজহাট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম জানান, ঘটনা শোনার পরপরই ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শনে যায় পুলিশ। এ ঘটনায় আহত মোক্তারুলের বাবা হাফিজার রহমান বাদী হয়ে মামলা করেছেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ ও অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM