সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে ভর্তূকি মূল্যে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম শুরু

রংপুরে ভর্তূকি মূল্যে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম শুরু

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে টিসিবির মাধ্যমে ভর্তূকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৩ আগস্ট) সকালে রংপুর নগরীর ১৯ নং ওয়ার্ডের রাধাবল্লভে ডায়াবেটিক সমিতির কার্যালয় চত্বরে টিসিবির নিত্য পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান । অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, রংপুর জেলায় সুশৃঙ্খলভাবে টিসিবি’র পণ্য বিক্রি চলছে।

ভর্তুকি মূল্যে চালসহ এসব পণ্য পেয়ে উপকারভোগী মানুষ খুবই আনন্দিত। তারা দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে এ পদক্ষেপ বাস্তায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সুষ্ঠুভাবে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনার জন্য জেলা প্রশাসনের মনিটরিং টিম মাঠে কাজ করছে। মোবাশ্বের হাসান আরও জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার কর্তৃক নির্ধারিত রংপুর সিটি করপোরেশন, ৩টি পৌরসভা, ৮টি উপজেলার ২ লাখ ৮৫ হাজার ৩১২ টি পরিবারের মাঝে ভর্তূকি মূল্যে কার্ডধারী প্রতি ৪৭০ টাকার প্যাকেজে ৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি মসুরের ডাল বিক্রি করা হচ্ছে।

ইতোমধ্যে রংপুর জেলায় ১৪ ধাপে উপকারভোগীদের মাঝে ৩ হাজার ৭০৯ মেট্রিক টন চিনি, ৭ হাজার ৯৮৯ মেট্রিক টন মসুর ডাল, ৭৯ লাখ ৮৮ হাজার ৭৩৬ লিটার সয়াবিন তেল, ৮৫৬ টন ছোলা, ১২৩ টন পেঁয়াজ, ১ হাজার ৪২৭ টন চাল বিক্রি করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- রংপুর সিটি কর্পোরেশনের সচিব উম্মে ফাতিমা, অতিরিক্ত জেলা প্রশাসক এ ডব্লিউ এম রায়হান শাহ, সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু, টিসিবির আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক শফিকুল ইসলাম, সহকারী পরিচালক জামাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM