সর্বশেষ
সর্বশেষ

Day: August 24, 2023

রংপুর জেলা যুবলীগের উদ্যোগে পনেরই আগস্ট নিহতদের স্মরণে দোয়া ও এতিম ছাত্রীদের মাঝে খাবার বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: শোকের মাসে পনেরই আগস্ট বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিম ছাত্রীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে নগরীর সামসুন্নহার বালিকা মাদ্রাসা মিলনায়তনে জেলা যুবলীগের ব্যানারে এ কর্মসূচী পালন করেন, রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবনেতা মেহেদী হাসান সিদ্দিকী রনি। এ সময় বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন রংপুর মডেল মসজিদের ইমাম ও মাদ্রাসার পরিচালক মাওলানা জাহেদুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন, রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শামীম সর্দার, রংপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সাবেক ছাত্রলীগ নেতা মোস্তফা পারভেজ জিয়ন, মেরিনুল মর্তুজা মেরিন, মোক্তার এলাহি মুরাদ, আব্দুস সোবহান, আশিকুর রহমান আশিক, প্রশান্ত মহন্ত, যুবলীগনেতা মাহমুদুর রহমান অভি, খায়রুল পারভেজ পলাশ, জাবেদ আহমেদ, লতিফুর রহমান বিদ্যুৎ, মাহমুদ হাসান শাওন, রেজাউল করিম রেজাসহ অন্যরা।যুবনেতা মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, বন্ধবন্ধুর মাত্রা সাড়ে ৩ বছর সময় পেয়েছিলেন যুদ্ধ বিধ্বস্ত দেশকে সাজিয়ে তোলার। ১৯৭৫ সালের পনেরই আগস্ট দেশ বিরোধীরা বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা না করলে বঙ্গবন্ধু তার স্বপ্নের সোনা বাংলা গড়ে যেতে পারতেন। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেছি। জেলা যুবলীগের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হলো। দেশের প্রতিটি মানুষের কল্যাণে মানবিক যুবলীগ কাজ করে যাবে।

Read More »

রংপুরে দিনব্যাপী শহর প্রতিবেশী উন্নয়ন কমিটির বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আমার মহল্লা আমার দায়িত্ব , শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত শ্লোগানে গতকাল বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে শহর প্রতিবেশী উন্নয়ন কমিটির বার্ষিক সমাবেশ। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুর এরিয়ার আয়োজনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আব্দুল মতিন। ইউএনডিসি পিএফএ ২ সভাপতি মো: মানিকুজ্জামান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো: মাসুদ রানা, ওয়ার্ল্ড বাংলাদেশ, রংপুর আঞ্চলিক অফিসের সিনিয়র ম্যানেজার অনুকুল চন্দ্র বর্মন, ফিল্ড প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিষ্ট কামরুল হাসান, ফিল্ড টেকনিক্যাল স্পেশালিস্ট তাহমিদুর রহমান, সুবহা তালফা, প্রোগ্রাম অফিসার চিত্রা চিসিম, ইউএনডিসি পিএফএ ১ সভাপতি সালমা ইসলাম মেরী। অনুষ্ঠানে বিভিন্ন উপ দলের কর্মকান্ড ও বার্ষিক রিপোর্ট উপস্থাপন করা হয়। পরে অতিথিবৃন্দ তাদের কর্মকান্ডের গ্যালারী পরিদর্শন করেন এবং সেরা ৩টি দলকে পুরস্কৃত করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Read More »

রংপুর মহানগর মহিলা আ’লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ২১ শে আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় জড়িত স্বাধঅনতা বিরোধী অপশক্তি বিএনপি – জামাত সাম্প্রদায়িক জঙ্গিগোষ্ঠীর বিচারের রায় কার্যকর করা দাবি জানিয়ে মহিলা আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ ভয়াল ২১ আগস্টের বীর শহিদদেও স্মরণে রংপুর মহানগর মহিলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকালে নগরীর বেতপট্টিস্থ মহানগর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠানে রংপুর মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমোত আরা বন্যা। ২১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তহিদুল ইসলাম, রংপুর মহানগর আওয়ামীলীগের সদস্য খায়রুল কবির চাঁন, মহানগর মহিলা আওয়ামীলীগের সিঃ সহ সভাপতি মনোয়ারা বেগম মলি, সদস্য মিতু রানী, সংকরি বেগম, শাহিনা সুলতানা, ১৯ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাদিয়া রহমান, ১২ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রত্না, ২৩ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি শিল্পি বেগম, ২৪ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি রোমানা পারভীন, ২৬ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসরিন, ২৯ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি মিনারা, সাধারণ সম্পাদক রোমানা, ৯ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি লাইলী, ৩০ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোতাহারা সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Read More »

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ২৪ আগস্ট, ২০২৩ খ্রীঃ একাদশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২০তম বৈঠক কমিটির সভাপতি আ. ফ. ম রুহুল হক এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য মোঃ হাবিবে মিল্লাত, মোঃ শফিকুল আজম খাঁন, শিরীন আহমেদ এবং হাবিবা রহমান খান অংশগ্রহণ করেন। বৈঠকে জাতীয় শোক দিবসের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।বৈঠকের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এবং ১৫ আগস্ট, ১৯৭৫ সালে তাঁর পরিবারের শাহাদাৎ বরণকারী অন্যান্য সদস্য, ২০০৪ সালের ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় শাহাদৎবরণকারী সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ,দোয়া ও মোনাজাত করা হয়। বৈঠকে নির্মীয়মান রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।এ প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সাথে কার্যক্রম করার সুপারিশ করা হয়। কমিটি কর্তৃক রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে জামায়াতের ২ কর্মী আটক

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে মিছিলের প্রস্তুতির সময় জামায়াতে ইসলামীর দুই কর্মী আটক করেছে পুলিশ। বুধবার (২৩ আগস্ট) সকাল ১০টায় নগরীর দখিগঞ্জ শ্মশান এলাকা থেকে তাদের আটক করা হয়।আটক দুজন হলেন, নগর মীরগঞ্জ এলাকার আব্দুল মতিন ও একই এলাকার বাসিন্দা মোহাম্মদ আবুল কালাম।জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজার নামাজ ঢাকায় আদায় করতে না দেওয়া, সারাদেশে গায়েবানা জানাজায় বাধা ও গ্রেপ্তারের প্রতিবাদে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন আটক ওই দুজন। তবে তাদের দুজনের দলীয় পদবি জানা যায়নি। রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জামায়াতের ইসলামী সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি দিয়েছিল। বুধবার সকালে জামায়াতের সদস্যরা নগরীর দখিগঞ্জ এলাকায় মিছিল করার চেষ্টা করলে পুলিশ দুজনকে আটক করে।ওসি আরও বলেন, জামায়াতের সদস্যরা মিছিলের নামে নগরীতে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল। তাই দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতির চলছে। মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।

Read More »

রংপুরে এক দিনে ৫ জনের মরদেহ উদ্ধার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের বদরগঞ্জ, পীরগাছা ও কাউনিয়া থেকে পৃথক ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে দুই গৃহবধূর মরদেহ রয়েছে। তারা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে।জানা গেছে, বুধবার (২৩ আগস্ট) সকালে বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়নের বৈরামপুর খুনিয়াপাড়া থেকে মশকুর রহমান (১৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, ওই যুবক দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।একই দিন দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শাহিনুর বেগম (৪৮) নামের এক গৃহবধূ। সকালে নিজ বাড়ির গোয়ালঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।অপরদিকে, উপজেলার রামনাথপুর ইউনিয়নের সরদারপাড়ায় নূরজাহান (৩৫) নামের আরেক এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, পৃথক তিনটি ঘটনায় এক যুবকসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।এদিকে পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের তালুকউপাশু গ্রামের আরেক যুবকের আত্মহত্যার সংবাদ পাওয়া গেছে। ওই যুবকের নাম আশিক মিয়া (১৮)। তার বাবা নছিমুদ্দিনের মৃত্যুর সংবাদ শুনে নিজে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে আশিকের পরিবার।এছাড়া কাউনিয়া উপজেলায় সুমাইয়া আকতার সোমা (১৭) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার হারাগাছ পৌর এলাকার প্রামানিকপাড়া ভেল্লুটারী গ্রামে নিজ বাড়ির ঘর থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। সুমাইয়া আকতার সোমা ওই গ্রামের টুটুল মিয়ার মেয়ে এবং ধুমেরকুটি হায়দারীয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

Read More »

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ১৮তম বৈঠক অনুষ্ঠিত

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ১৮তম বৈঠক অনুষ্ঠিত ঢাকা, ২৩ আগষ্ট ২০২৩ খ্রিঃ একাদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠক কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আ,স,ম, ফিরোজ, র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, পনির উদ্দিন আহমেদ, ফেরদৌসী ইসলাম এবং মোকাব্বির খান অংশগ্রহণ করেন। বৈঠকের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এবং তাঁর পরিবারের শাহাদাৎ বরণকারী অন্যান্য সদস্যসহ সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। বৈঠকে ১৭তম সভায় গৃহীত সিদ্ধান্তসমুহ বাস্তবায়নের অগ্রগতি, এলজিইডি কর্তৃক প্রস্তাবিত বৃহত্তর রংপুর জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদনের সর্বশেষ অবস্থা এবং অনুমোদিত প্রকল্পসমুহের বাস্তবায়ন বিলম্বিত হওয়ার কারণসমুহ এবং উচ্চ পদস্থ ও মধ্যম পর্যায়ের সরকারি কর্মকর্তাদের মেধা, মান, যোগ্যতা পদোন্নতি প্রাপ্যতা নির্ণয় সম্পর্কে পর্যালোচনা করা হয়। কমিটি বালুমহালের জটিল সমস্যাগুলো সমাধানকল্পে ‘জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটি’ এর কার্যক্রম আরো শক্তিশালীকরাসহ পানি সম্পদ মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কাজ করার সুপারিশ করে। বৈঠকে এলজিইডি কর্তৃক নির্মিত রাস্তাগুলো সংস্কার করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ এলজিইডি কর্তৃক প্রস্তাবিত ও অনুমোদিত বিভিন্ন প্রকল্পের কাজ সুনির্দিষ্ট সময়ের মধ্যে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত ২৩ আগস্ট, ২০২৩ খ্রীঃ একাদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠক কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে আলী আজম, শিরীন আখতার, ফেরদৌসী ইসলাম, কাজী মনিরুল ইসলাম ও মাহমুদ হাসান অংশগ্রহণ করেন। বৈঠকে সুশিক্ষিত, বিজ্ঞানমনস্ক ও দক্ষ জনশক্তি হিসাবে শিক্ষার্থীরা যোগ্যতা ও সক্ষমতা প্রদর্শন করতে পারে সে লক্ষ্য বাস্তবায়নে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদান করা হয়। বৈঠকে শিশু কল্যাণ ট্রাস্টের যে সমস্ত বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বন্ধ রয়েছে তা চালু করার সুপারিশ করা হয়। কমিটি দৃষ্টিনন্দন প্রকল্পের আওতায় যে সমস্ত বিদ্যালয়ের কার্যক্রম চলমান রয়েছে সেগুলোর কাজ নির্দিষ্ট সময়ে সম্পন্ন করার সুপারিশ করে। বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »