সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে এক দিনে ৫ জনের মরদেহ উদ্ধার

রংপুরে এক দিনে ৫ জনের মরদেহ উদ্ধার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরের বদরগঞ্জ, পীরগাছা ও কাউনিয়া থেকে পৃথক ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে দুই গৃহবধূর মরদেহ রয়েছে। তারা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে।জানা গেছে, বুধবার (২৩ আগস্ট) সকালে বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়নের বৈরামপুর খুনিয়াপাড়া থেকে মশকুর রহমান (১৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, ওই যুবক দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।একই দিন দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শাহিনুর বেগম (৪৮) নামের এক গৃহবধূ।

সকালে নিজ বাড়ির গোয়ালঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।অপরদিকে, উপজেলার রামনাথপুর ইউনিয়নের সরদারপাড়ায় নূরজাহান (৩৫) নামের আরেক এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, পৃথক তিনটি ঘটনায় এক যুবকসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।এদিকে পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের তালুকউপাশু গ্রামের আরেক যুবকের আত্মহত্যার সংবাদ পাওয়া গেছে। ওই যুবকের নাম আশিক মিয়া (১৮)।

তার বাবা নছিমুদ্দিনের মৃত্যুর সংবাদ শুনে নিজে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে আশিকের পরিবার।এছাড়া কাউনিয়া উপজেলায় সুমাইয়া আকতার সোমা (১৭) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার হারাগাছ পৌর এলাকার প্রামানিকপাড়া ভেল্লুটারী গ্রামে নিজ বাড়ির ঘর থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। সুমাইয়া আকতার সোমা ওই গ্রামের টুটুল মিয়ার মেয়ে এবং ধুমেরকুটি হায়দারীয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM