সর্বশেষ
সর্বশেষ

রংপুরে জামায়াতের ২ কর্মী আটক

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে মিছিলের প্রস্তুতির সময় জামায়াতে ইসলামীর দুই কর্মী আটক করেছে পুলিশ। বুধবার (২৩ আগস্ট) সকাল ১০টায় নগরীর দখিগঞ্জ শ্মশান এলাকা থেকে তাদের আটক করা হয়।আটক দুজন হলেন, নগর মীরগঞ্জ এলাকার আব্দুল মতিন ও একই এলাকার বাসিন্দা মোহাম্মদ আবুল কালাম।জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজার নামাজ ঢাকায় আদায় করতে না দেওয়া, সারাদেশে গায়েবানা জানাজায় বাধা ও গ্রেপ্তারের প্রতিবাদে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন আটক ওই দুজন। তবে তাদের দুজনের দলীয় পদবি জানা যায়নি। রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জামায়াতের ইসলামী সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি দিয়েছিল। বুধবার সকালে জামায়াতের সদস্যরা নগরীর দখিগঞ্জ এলাকায় মিছিল করার চেষ্টা করলে পুলিশ দুজনকে আটক করে।ওসি আরও বলেন, জামায়াতের সদস্যরা মিছিলের নামে নগরীতে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল। তাই দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতির চলছে। মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM