জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
আমার মহল্লা আমার দায়িত্ব , শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত শ্লোগানে গতকাল বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে শহর প্রতিবেশী উন্নয়ন কমিটির বার্ষিক সমাবেশ। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুর এরিয়ার আয়োজনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আব্দুল মতিন।
ইউএনডিসি পিএফএ ২ সভাপতি মো: মানিকুজ্জামান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো: মাসুদ রানা, ওয়ার্ল্ড বাংলাদেশ, রংপুর আঞ্চলিক অফিসের সিনিয়র ম্যানেজার অনুকুল চন্দ্র বর্মন, ফিল্ড প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিষ্ট কামরুল হাসান, ফিল্ড টেকনিক্যাল স্পেশালিস্ট তাহমিদুর রহমান, সুবহা তালফা, প্রোগ্রাম অফিসার চিত্রা চিসিম, ইউএনডিসি পিএফএ ১ সভাপতি সালমা ইসলাম মেরী।
অনুষ্ঠানে বিভিন্ন উপ দলের কর্মকান্ড ও বার্ষিক রিপোর্ট উপস্থাপন করা হয়। পরে অতিথিবৃন্দ তাদের কর্মকান্ডের গ্যালারী পরিদর্শন করেন এবং সেরা ৩টি দলকে পুরস্কৃত করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।














